শোকে স্তব্ধ ঢাকা
আগুনে মৃত্যু ৪৪
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২ মার্চ ২০২৪
বাংলাদেশের রাজধানী ঢাকার বহুতল ভবনে ভয়াবহ আগুনে ৪৪ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।
এমন একটি লিপইয়ারের দিন কেউ কি ঘুণাক্ষরে কল্পনা করেছিল! এক নিমিষেই আগুনে ভস্মীভূত হয়ে গেল বেইলি রোডের আলো ঝলমলে সাত তলা ভবনটি। আগুনের পোড়া গন্ধ এবং মৃত্যুর খবরে স্তব্ধ বেইলি রোডের বাসিন্দারা।
লিপ ইয়ারের দিন অর্থাৎ ফেব্রুয়ারির ২৯ তারিখ থাকায় অনেকেই দিনটিকে স্মরণীয় করে রাখতে সপ্তাহের ছুটির দিনের আগের রাতে পরিবার-প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে জড়ো হয়েছিলেন রেস্টুরেন্ট ও জনপ্রিয় ব্র্যান্ডের কাপড়ের শো-রুমে ভরা ভবনটিতে।
সাত তলা ভবনটিতে নিচ তলা থেকে শুরু করে ছোট বড় মিলিয়ে ডজনখানেক রেস্টুরেন্ট আছে বলে জানান বাসিন্দারা। ছোট অগ্নিকান্ড দিয়ে রাত সাড়ে নয়টায় আগুনের সূত্রপাত হলেও সাড়ে ১২টার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো ভবনটি ভস্মীভূত হয়ে গেছে।
বেইলি রোডের নওরতন কলোনির বাসিন্দা সিয়াম নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আজকালকে বলেন, নয়টার দিকেই ভবনটির সামনে থেকে হেঁটে মনোয়ারা হাসপাতালের দিকে গিয়েছিলাম। হঠাৎ শুনি বেইলি রোডে আগুন লেগেছে। এসে দেখি দাউ দাউ করে আমাদের সবার পরিচিত বিল্ডিংটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
বেইল রোডের এই ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টরেন্ট রয়েছে। এ ছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও রয়েছে।
ভবনের একটু সামনে বিপরীত অট্টালিকার বাসিন্দা হামিম বলেন, এখনো বাতাসে পোড়া গন্ধ ভাসছে। আগুন লাগার আধাঘণ্টার মধ্যে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ বাসা থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। জন্মের পর থেকে এই এলাকায় এত বড় দুর্ঘটনা আগে কোনোদিন দেখিনি।
আগুন লাগার আগের দৃশ্য প্রসঙ্গে একই এলাকার আরেক বাসিন্দা আতিক বলেন, আগুন লাগার মিনিট পাঁচেক আগেও ভবনটির নিচে মানুষের উপচে পড়া ভিড় ছিল। দৌড়ে এসে দেখি কেউ দোতালার কাচ ভেঙে মই বেয়ে নামছে, কেউ আবার তিনতলা থেকে লাফ দিচ্ছে। এমন বিভীষিকাময় দৃশ্য আগে কোনোদিন দেখিনি।
বেইলি রোডের বাসিন্দা সাদমান বলেন, নিমতলী বা চুড়িহাট্টার আগুনের দৃশ্য টিভিতে দেখেছি। আজ নিজেদের চোখে এমন ধ্বংসযজ্ঞ দেখলাম। এলাকাবাসীদের মধ্যে ভয়াবহ এক ট্রমা কাজ করছে। সবাই জেগে আছে। এখন পর্যন্ত কেউ ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫৬ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, আনসার, র্যাব ও এনএসআই। ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টরেন্ট রয়েছে। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিতের পর রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢামেকে ভর্তি আছেন আরও ২২ জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
