আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ রাজধানীতে
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২
রাজধানীর হাজারীবাগে সমাবেশ শুরুর আগেই আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দেশ টিভির ক্যামেরা পারসন দেলোয়ার হোসেনসহ দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ২টার দিকে হাজারীবাগের টালি অফিস রোডে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ মাঝখানে গিয়ে ব্যারিকেড দিয়ে উভয় পক্ষকেই আটকে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পাশে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা লাঠি হাতে মুখোমুখি অবস্থান নেওয়ায় টান টান উত্তেজনা বিরাজ করে। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী লীগও উর্দু শব্দ, জামায়াতও উর্দু শব্দ। তাদের দুই দলের ভিতরে এখন পরকীয়া চলছে।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত’ শব্দগুলো আওয়ামী লীগের অনেকের মুখে এখন বুলি হয়ে গেছে। আমি বলছি- এখন সময় এসেছে, ‘আওয়ামী লীগ-জামায়াত, আওয়ামী লীগ-জামায়াত’ বলার। কারণ জামায়াত-ও উর্দু, আওয়ামী লীগও উর্দু শব্দ। দুটো একসঙ্গে মিলবে ভালো। কেননা আওয়ামী লীগ জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। কিন্তু বেআইনি ঘোষণা করে না। তাহলে কি- আমি বলব, জামায়াত-আওয়ামী লীগে ভিতরে পরকীয়া চলছে?
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে রাজধানীর ১৬টি স্থানে সমাবেশের অংশ হিসেবে গতকাল হাজারীবাগে এই কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর আগে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের পাশে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনের সড়কে এ সমাবেশ হওয়ার কথা ছিল। একই সময়ে যুবলীগের পক্ষ থেকে সমাবেশ ডাকায় পুলিশ সেখানে সমাবেশ করতে না দিয়ে হাজারিবাগের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এই সমাবেশ করার অনুমতি দেয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং কে এম জোবায়ের এজাজ ও আরিফা সুলতানা রুমার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীরউত্তম, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরাফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি, রফিকুল আলম মজনু ও ইউনূস মৃধা, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলী প্রমুখ বক্তব্য রাখেন।
জানা গেছে, গতকাল দুপুর থেকেই ‘লাঠির মাথায় জাতীয় পতাকা’ হাতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। রাস্তার অপর প্রান্তে টালি অফিস রোডে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও লাঠি হাতে দাঁড়িয়ে ছিল। সেখানেও পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। কিন্তু তার আগেই বিএনপির কর্মী সমর্থকেরা লাঠি হাতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বাধা দেয়। ফলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। পুলিশের হস্তক্ষেপে কয়েক মিনিটের মধ্যে উভয় পক্ষ দুই দিকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে টালি অফিস রোডের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি হাতে অবস্থান নেন। তার বিপরীত দিকে লাঠি-পতাকা হাতে নিয়ে অবস্থান নেন বিএনপির কর্মী-সমর্থকেরা। মাঝখানে পুলিশ তাদের উভয় পক্ষকেই ব্যারিকেড দিয়ে আটকে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক উল্টো পাশে বেড়িবাঁধের পাশেই একটি মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির শত শত নেতা-কর্মী লাঠি ও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে অংশ নেন। এ সময় সড়কের দুই প্রান্তে অবস্থান নেওয়া দুই দলের নেতা-কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে। পুলিশ ব্যারিকেড দিয়ে দুই পক্ষকেই নিভৃত রেখে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে এবং উভয় পক্ষকেই লাঠিসোঁটা সরিয়ে ফেলতে বলেন।
এ বিষয়ে কর্তব্যরত ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ সমাবেশে তো লাঠির দরকার নেই। লাঠি থাকলে শান্তি বিনষ্ট হতে পারে। সে জন্য আমরা সমাবেশে আসা লোকজনকে লাঠি সরিয়ে ফেলতে বলেছি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
