আইন পেশার ৯ জন মন্ত্রিপরিষদে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ সদস্যের মন্ত্রিপরিষদে নতুন-পুরাতন মিলিয়ে ডাক পেয়েছেন দেশের ৯ আইনজীবী। এর মধ্যে ৬ জন পূর্ণ মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
সর্বোচ্চ আদালতের আইনজীবী থেকে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া ৯ জনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন।
তিনি জানান, ৯ আইনজীবীর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী), আনিসুল হক (আইন মন্ত্রী), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রী), শ ম রেজাউল করিম (গণপূর্ত মন্ত্রী), নুরুল ইসলাম সুজন (রেলমন্ত্রী) ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্পমন্ত্রী)।
এছাড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী) এবং মাহবুব আলী (বিমান মন্ত্রী)। এছাড়া উপমন্ত্রী হতে যাচ্ছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রী)।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেয়া হয়েছে। আগামীকাল সোমবার তাদের শপথ পড়ানো হবে। এরপর নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করবেন তারা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। প্রথম এমপি হিসেবে নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পাচ্ছেন।
সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ নং (কসবা) আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। দশম জাতীয় সংসদেও তিনি আইনমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সাবেক আরেক সম্পাদক নুরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসন থেকে একটানা তিন বার সংদস্য সদস্য নির্বাচিত হন।
ডা. দীপু মনি চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) আসন থেকে নির্বাচিত হন। তিনিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। দশম সংসদে মন্ত্রিপরিষদে ঠাঁই না পেলেও নবম সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এছাড়াও বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হককে একই মন্ত্রণালয়ের আগের দায়িত্বেই দেয়া হয়েছে।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলী হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
এছাড়া জুনায়েদ আহমেদ পলক নাটোর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। যদিও তিনি এখন সরাসরি আইন পেশায় জড়িত নন।
পাশাপাশি সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম ৯ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এবারই প্রথম এমপি হয়ে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
শপথ নেয়ার জন্য ইতোমধ্যে তারা টেলিফোনে ডাক পেয়েছেন। আগামীকাল সোমবার (৭ জানুয়ারি) বঙ্গভবনে তারা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।
এছাড়া এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য নির্বাচিত হন মোট ২৭ আইনজীবী।
তারা হলেন- নাটোর-৩ : জুনাইদ আহমেদ পলক, চাঁদপুর-৩ : ডা. দীপু মনি, পিরোজপুর-১ : শ ম রেজাউল করিম, পটুয়াখালী-১ : শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৮ : জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, বরগুনা-১: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ব্রাহ্মণবাড়িয়া-৪ : আনিসুল হক, ময়মনসিংহ-৬ : মোসলেম উদ্দিন, হবিগঞ্জ-২ : আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৩ : মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ : মাহবুব আলী, চট্টগ্রাম-৯ : মহিবুল হাসান চৌধুরী নওফেল, গাইবান্ধা-৫ : ফজলে রাব্বি মিয়া, কুমিল্লা-৫: আবদুল মতিন খসরু, পঞ্চগড়-২: নূরুল ইসলাম সুজন, মাগুরা-১: সাইফুজ্জামান শিখর, ঢাকা-২ : কামরুল ইসলাম, ঢাকা-১০ : শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১৮ : সাহারা খাতুন,
মুন্সিগঞ্জ-৩ : মৃণাল কান্তি দাস, রংপুর-৬ : শিরীন শারমিন চৌধুরী, গাজীপুর-১ : আ. ক. ম. মোজাম্মেল হক, বগুড়া-৩ : নুরুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নু, চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ, গাইবান্ধা-১: শামীম হায়দার পাটোয়ারী এবং সুনামগঞ্জ-৪ : পীর ফজলুর রহমান।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
