অবশেষে বিভক্তির পথে ঐক্যফ্রন্ট!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে বিএনপির দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হলেও ঐক্যফ্রন্টের মধ্যে এ নিয়ে বিভক্তি অনেকটা প্রকাশ্যে এসেছে। ইতোমধ্যেই জোটের শরিক দল গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন বলে গণমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাদের মতে, সংসদের বাইরে শুধু নয়, সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করা প্রয়োজন। এই যুক্তিতে শপথ নিতে চান তারা।
সূত্র বলছে, নীতিগতভাবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। শপথ গ্রহণের বিষয়ে বিএনপির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনও। তাই জাতীয় ঐক্যফ্রন্ট আর বেশিদিন আনুষ্ঠানিকভাবে টিকে থাকছে না বলেই জানা গেছে।
শপথ গ্রহণের প্রসঙ্গ টেনে সিলেট-২ আসনে নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনগণের মতামত সংগ্রহ করেছি। তারা আমাকে তাদের সিদ্ধান্ত এবং পরামর্শ জানিয়েছে। সাধারণ জনগণ তাদের উন্নয়নের স্বার্থে আমাকে সংসদে যাবার পরামর্শ দিয়েছেন। অতএব একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি তাদের মতকে অস্বীকার করতে পারি না। তাই শপথ নিতে আমি বাধ্য।
এদিকে শপথ নেওয়ার চাপ রয়েছে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জয়ী গণফোরামের প্রার্থী সুলতান মনসুরের উপরেও। কুলাউড়া উপজেলা গণফোরামের আহ্বায়ক মতাহির আলম চৌধুরী বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সুলতান মনসুরের এমপি হিসেবে শপথ নেয়া উচিত। মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। তাদের আমানত রক্ষার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধির। এমপি হিসেবে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের দায়িত্ব তার উপর।
এ প্রসঙ্গে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেন, জনপ্রতিনিধি হিসেবে প্রথম ও প্রধান লক্ষ্য মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন। নির্বাচিত হয়েও শপথ না নিলে নেতাকর্মী ও সমর্থকরা হতাশ হয়ে পড়তে পারেন। এতে ভবিষ্যতে মাঠ ধরে রাখা কঠিন হয়ে যাবে। তাই আমি শপথ নিব বলেই সিদ্ধান্ত নিয়েছি।
গণফোরামের দুই প্রার্থী শপথ নেওয়ার পক্ষে হলেও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বগুড়া-৪ আসনে বিএনপি থেকে নির্বাচিত মোশাররফ হোসেন বলেন, `আমি দল থেকে এখনও কোন সিদ্ধান্ত পাইনি। তবে শপথ নেয়ার পক্ষে-ই আমার অবস্থান রয়েছে। এ বিষয়ে আমি আমার মতামত মহাসচিবের কাছে জানিয়েছি।`
উল্লেখ্য, সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে ঐক্যফ্রন্টে মতের ভিন্নতা অনেকদিন ধরেই বিরাজ করছিল। ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীদের বিএনপির কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের নির্দেশে শপথগ্রহণ থেকে হুমকি দিয়ে বিরত রেখেছেন বলেও অভিযোগ রয়েছে। ঐক্যফ্রন্টের অধিকাংশ নির্বাচিত প্রার্থী শপথ নিতে আগ্রহী বলে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জয়ী গণফোরামের প্রার্থী সুলতান মনসুর গণমাধ্যমের কাছে তার অবস্থান স্পষ্ট করার পর থেকেই ক্রমেই ঐক্যফ্রন্টের বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
