অনিশ্চয়তার মুখে পোশাক শিল্প
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২
জ্বালানি সংকটে উৎপাদন এবং ইউরোপে মূল্যস্ফীতির কারণে অর্ডার কমে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। ফলে চলতি বছর পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা না-ও পূরণ হতে পারে। সংকট উত্তরণে বেশি দামে গ্যাস বা বিকল্প জ্বালানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্যাস সংকটের কারণে আমাদের উৎপাদন ৪০-৫০ শতাংশ কমে গেছে। জেনারেটর দিয়ে কারখানা চালানোয় জ্বালানি খরচ বেড়েছে ১৬৬ শতাংশ। আমরা সরকারকে গ্যাসের বিকল্প জ্বালানি সরবরাহ করার অনুরোধ করেছি। কয়লা দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করতে পারে সরকার।
তিনি আরও বলেন, পুরো টেক্সটাইল খাতে ১৭ শতাংশ গ্যাস দরকার। এর মধ্যে তৈরি পোশাক খাতে সাড়ে ৬ থেকে ৭ শতাংশ গ্যাস লাগে। বাকি সব গ্যাস, বিদ্যুৎ ও সার উৎপাদনে ব্যবহার হয়। শুধু রপ্তানি বড় বিষয় নয়, ৪-৫ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে টেক্সটাইল শিল্পের (তৈরি পোশাক, স্পিনিং, বায়িং হাউস) ওপর নির্ভরশীল। সরকার যদি এ খাতের জন্য ১৭ শতাংশ গ্যাস দেয় তাহলে সব কারখানা চালু রাখা সম্ভব হবে। রপ্তানি করতে না পারলে অর্ডার এলেও কোনো লাভ হবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম অনেক বেড়ে গেছে। আগে যে দামে গ্যাস কিনেছেন তার চেয়ে বেশি দামেও গ্যাস পাচ্ছেন না শিল্প মালিকরা। সস্তায় জ্বালানি পাওয়ার কারণে বাংলাদেশে নিটিং এবং ডাইং কারখানা স্থাপন করা হলেও চলতি বছরের মার্চ থেকে আর সেই অবস্থা নেই। বাংলাদেশের একটা সুযোগ ছিল স্পট মার্কেট থেকে এলএনজি কেনার। কিন্তু দাম এত বেশি বেড়েছে যে, তাতে আর সম্ভব হচ্ছে না। এ ছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের টান পড়ার কারণে স্পট মার্কেট থেকে কেনা যাচ্ছে না। যে কারণে শিল্প কারখানাগুলোতে ইতোমধ্যে উৎপাদন কমে গেছে প্রায় ৫০ শতাংশ। পোশাক রপ্তানির যে লক্ষ্য নির্ধারণ করেছিল আগামীতে কমে যাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিটওয়্যার খাতের ৯০ শতাংশ কাঁচামাল সরবরাহ করা হয় স্থানীয় ভাবে। ওভেনের ৪০ শতাংশ। জ্বালানি সংকটের কারণে নিটওয়্যার খাতের উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে। ফলে পোশাক রপ্তানিকারকরা সরবরাহটা ঠিক রাখতে পারছেন না। যার প্রভাব পড়েছে সরাসরি তৈরি পোশাক রপ্তানিতে। চলতি বছরের সেপ্টেম্বরে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশের বেশি। অক্টোবরে কমতে পারে ২০ শতাংশের মতো।
পোশাক কারখানার মালিকরা জানান, ইউরোপীয় ইউনিয়নে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে চলে গেছে। আমাদের শিল্পে গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। তৈরি পোশাক উৎপাদনও কমে যেতে শুরু করেছে। যেসব আন্তর্জাতিক পোশাক কোম্পানি আমাদের পোশাক কিনতেন তারা অর্ডার দিতে দেরি করছেন। তারা বলছেন, তোমাদের দেশে যেহেতু জ্বালানি সংকট চলছে একটু অপেক্ষা করে দেখি কী হয়। সঙ্গে যোগ হয়েছে ইউরোপে মূল্যস্ফীতি। দুটো মিলে আগামীতে পোশাক রপ্তানি কিছুটা আক্রান্ত হতে পারে। চলতি অর্থবছরে আমাদের পোশাক রপ্তানির যে লক্ষ্য ৪৬ দশমিক ৮ বিলিয়ন ডলার, সেটা অর্জন নাও হতে পারে।
ব্যবসায়ীরা ইতোমধ্যে সরকারকে পরামর্শ দিয়েছেন, সংকট উত্তরণের জন্য এখনই স্পট মার্কেট থেকে অতিমূল্যে এলএনজি আমদানি করা। কারণ কোনো কারণে উৎপাদন বন্ধ থাকলে ক্রেতা হারাবে। প্রতি ইউনিট গ্যাস ১৬ টাকার পরিবর্তে ২২ টাকা দিতে রাজি ব্যবসায়ীরা। এখন যে গ্যাস সরবরাহ করা হচ্ছে প্রেশার এত কম যে উৎপাদন চালু রাখতে পারছে না। ব্যবসায়ীরা মনে করেন, সরকার যদি ১ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করে গ্যাস আমদানি করে তাহলে তারা ৭-৮ বিলিয়ন ডলারের রপ্তানি করে আয় করতে পারবে। আরেকটা উপায় দেখছেন ব্যবসায়ীরা, সেটা হলো ভ্যাট, ট্যাক্স ও অগ্রিম আয়কর সম্পূর্ণ তুলে নেওয়া হলেও আরও কম দামে গ্যাস আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে বিকেএমইএর উপদেষ্টা এ এইচ আসলাম সানি বলেন, সরকার ৫ টাকা খরচ করে ৩০ টাকা আয় করতে চায় না। যে কারণে আমাদের জ্বালানি আমদানি বন্ধ রয়েছে। আমাদের জ্বালানি সংকটের খবর পেয়ে ক্রেতারা প্রতিবেশী দেশে অর্ডার দিচ্ছে। ফলে আমাদের ৫ লাখ শ্রমিক বেকার হওয়ার পথে। এসব দক্ষ শ্রমিক একবার গ্রামে চলে গেলে আর ফিরে আসবে না। আমাদের সম্ভাবনা থাকার পরও রপ্তানি কমে যাচ্ছে। ইতোমধ্যে ফেব্রিকস ৩০-৪০ শতাংশ, ডাইং ৫০ শতাংশ ও সুতা ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন কমে গেছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
