অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩
ভোটের আগে সমঝোতা কি হবে
সরকারের কোর্টে এখন বল
মাসুদ করিম, ঢাকা থেকে
নির্বাচনের আগে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে রাজনৈতিক সমঝোতা কতদূরÑএ নিয়ে এখন চলছে নানা জল্পনা। নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করেছে। তফসিল ঘোষণার পূর্বে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনটি প্রধান দলের কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির কাছে সংলাপে বসার আহ্বান জানান। বিএনপি ও জাতীয় পার্টি সংলাপে বসার বিষয়ে আগ্রহ জানিয়ে দিয়েছে। যদিও আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠির জবাব এখনও পাঠায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপের পর এ ব্যাপারে অবস্থান নির্ধারণ করে জবাব পাঠাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলে নির্বাচনের আগে আপসরফা করে প্রধান দুই দল অংশগ্রহণের মাধ্যমে অর্থবহ নির্বাচন করার বল এখন সরকারের কোর্টে। সবাই এখন তাকিয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিএনপি’র ভোটে অংশগ্রহণের পরিবেশ সুগম হয় কিনা, নির্বাচন যথাযথ হয় কিনা। পর্যবেক্ষক মহলের ধারণা অনিশ্চিত এক গন্তব্যের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
চিঠিতে ডোনাল্ড লু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বাধার সৃষ্টি করলে তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ হবে। তার মানে হলো, যিনিই বাধা সৃষ্টি করবেন তাকেই ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এই চিঠিতে সরকার ও বিএনপি’র নেতাদের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। চিঠি পাওয়ার পর ওবায়দুল কাদের আরেকবার বলেছেন, সংলাপের কোনও সময় এখন আর অবশিষ্ট নেই। বিএনপি ইচ্ছা করলে নির্বাচনে অংশ নিতে পারে। এখন পর্যন্ত আওয়ামী লীগের অবস্থান এটাই। তবে আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত কি সেটা জানার জন্যে এখন অপেক্ষা। যুক্তরাষ্ট্রের চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে ওবায়দুল কাদেরের এখনও বিস্তারিত আলোচনার সুযোগ সেভাবে হয়নি। ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে আওয়ামী লীগ কোন পথে অগ্রসর হয় সেটাই এখন দেখার বিষয়।
সংলাপ না করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হলে জাতীয় পার্টিসহ ছোট দলগুলোকে নিয়ে নির্বাচন করতে হবে; যেখানে বিএনপি এই প্রক্রিয়ার বিরুদ্ধে লাগাতার হরতাল করবে। যুক্তরাষ্ট্র কোন পথে অগ্রসর হয় সেটাও বিবেচ্য।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বিএনপি ও সমমনা দল এবং জামায়াত হরতাল কর্মসূচি দিয়েছে। হরতাল-অবরোধের মতো কর্মসূচির কারণে বাংলাদেশের অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আওয়ামী লীগ ভোটের প্রস্তুতি নিয়ে খুব ব্যস্ত। তারা মনোয়নপত্র বিক্রি শুরু করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতীয় পার্টির নেতারা রাষ্ট্রপতিকে সংলাপ ডাকার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের চিঠির ব্যাপারে প্রাথমিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টি সুস্পষ্টভাবে জানিয়েছে যে, তারাও সংলাপ চান। তবে এই সংলাপের আয়োজন সরকারকেই করতে হবে। বিএনপি নেতারা বলছেন, ডোনাল্ড লু সংলাপের আহ্বান সম্বলিত যে চিঠি দিয়েছেন, বিএনপি তাকে স্বাগত জানিয়েছে। লু চিঠিতে শর্তহীন সংলাপের কথা বলায় বিএনপি এখন আর একথা বলতে পারছে না যে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনও আলোচনা করবে না। বরং এটা স্পষ্ট যে, সাংবিধানিক কাঠামোর মধ্যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সেটা চিন্তা না করলে সরকার সংলাপের পথে অগ্রসর হবে বলে মনে হয় না। এক্ষেত্রে, বিএনপি আন্দোলন করে সরকার হটাতে কতটা সমর্থ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। দৃশ্যত বিএনপি’র আন্দোলন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিদের ওপর নির্ভরশীল। ভারত, চীন, রাশিয়া নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে। তারা এ ব্যাপারে বিদেশী হস্তক্ষেপের বিরোধী। এমন বাস্তব অবস্থার মধ্যে বিএনপি দলীয় নেতাদের মুক্তি, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সেনাবাহিনীকে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিকল্প উপায় খুঁজতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল রাজনৈতিক সমঝোতা করে নির্বাচনে সকলের অংশগ্রহণের প্রতি জোর দিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না বললেও তফসিল ঘোষণার পরও সমঝোতার সুযোগ আছে বলে অনেকে মনে করেন। ঘোষিত তফসিলে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। তার মানে হলো, এই সময়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা হলে বিএনপি অংশ নিতে পারবে। তাছাড়া, বর্তমান সংবিধানের আলোকে সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। শেষ ৯০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে ১ নভেম্বর। ২৯ জানুয়ারি ২০২৪ সালের মধ্যে ভোট করতে হবে। ফলে রাজনৈতিক সমঝোতা হলে সাংবিধানিক সময়সীমার মধ্যেই নির্বাচনের তফসিল পরিবর্তন করাও সম্ভব।
সম্প্রতি ডোনাল্ড লু সংলাপের অনুরোধ জানিয়ে চিঠি দিলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কূটনীতিকরা আরও আগেই তৎপরতা শুরু করেছেন। তারা পর্দার আড়ালে দফায় দফায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তারা নিশ্চয়ই একটা সমাধান সূত্র বের করেছেন। ‘বাংলাদেশর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বিবেচনায় কূটনীতিকরা তাদের তৎপরতার অনেক কিছুই গোপন করে রেখেছেন। যে ফর্মুলা উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য এমন কিছু নিশ্চয়ই তারা প্রণয়ন করে রেখেছেন। তাছাড়া, সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র ২ প্লাস ২ বৈঠকে বাংলাদেশ নিয়ে কী আলোচনা করেছে তার সবটুকুই প্রকাশিত হয়েছে এমন নয়। ভারত নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বললেও ভোট নিয়ে তাদের আগ্রহ রয়েছে। বাংলাদেশকে ভারত গোপনে বার্তা দিয়েছে যে, বর্তমান সরকারের পক্ষেই তাদের অবস্থান তবে বাংলাদেশে ভাল মানের নির্বাচন ভারতও কামনা করে। চীন ও রাশিয়াও বর্তমান সরকারের পক্ষেই তাদের অবস্থানের ঈঙ্গিত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বর্তমান সরকারকে আর চাচ্ছে না বলে প্রতীয়মান হচ্ছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
