৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারেনি ব্রাজিল
প্রকাশিত: ১৪ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ড সময়ের সঙ্গে ভেঙেছে, গড়েছে নতুন গল্প। তবে একটি ক্ষেত্রে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ধারাবাহিকতা আজও বিস্ময় জাগায়। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের উদ্বোধনী ম্যাচে গড়ে তুলেছে এক অনন্য কীর্তি।
পরিসংখ্যান বলছে, টানা ৯২ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে কোনো পরাজয়ের মুখ দেখেনি ব্রাজিল। বিশ্ব ফুটবলের অন্যতম সফল এই দলের জন্য এটি শুধু একটি রেকর্ড নয়, বরং তাদের দীর্ঘস্থায়ী আধিপত্য ও ধারাবাহিকতার প্রতীক।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের হেরে যাওয়ার ঘটনাটি এতটাই পুরনো যে, বর্তমান ফুটবল বিশ্বের সিংহভাগ মানুষ তখন জন্মও নেননি। ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে ১-২ গোলের পরাজয় দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপর ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ১-৩ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।
১৯৩৪ সালের সেই ২৭ মে-র পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৯২ বছর কেটে গেলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে কেউ হারাতে পারেনি হলুদ জার্সিধারীদের।
মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ এক যুগ বিশ্বকাপ বন্ধ থাকলেও মাঠের ফুটবলে ব্রাজিলের এই অপরাজেয় ধারা সচল রয়েছে। ১৯৩৮ সালের পোল্যান্ড ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এই ২০টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা, বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র।
এই দীর্ঘ যাত্রায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের আসরে প্রথম ম্যাচেই মেক্সিকানদের মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। মজার ব্যাপার হলো, এই চারবারের দেখায় প্রতিবারই মেক্সিকোকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। মেক্সিকোর জালে তারা মোট ১৪টি গোল দিলেও নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছিল প্রতিবার।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
