৪২ বাংলাদেশিকে ডিপোর্ট করলো যুক্তরাষ্ট্র
হাসান মাহমুদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের গ্রেপ্তারের পর তাদের মধ্য থেকে ৪২ জনকে একটি চার্টার্ড ফ্লাইটে ডিপোর্ট করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গত ৩ সেপ্টেম্বর, বুধবার সকালে এই প্রতিবেদককে জানান, অবৈধ বাংলাদেশিদের বহনকারী বিমানটি এখন ঢাকার পথে রয়েছে। আজ শুক্রবার এটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। এই ফ্লাইটে ৪০ জন পুরুষ এবং ২ জন নারীসহ মোট ৪২ জন বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে এসে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিরা রয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। ডিপোর্ট হওয়া অধিকাংশই যুবক বয়সের ছেলেরা রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের বিভিন্ন বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদেরকে সাম্প্রতিক অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছিল। নিউইয়র্ক, নিউজার্সি, কানেক্টিকাট এবং টেক্সাস থেকে গ্রেপ্তারের পর তাদেরকে নিরাপত্তা শেল্টারে রাখা হয়েছিল বলে জানা যায়। গত ২ আগস্ট, ২০২৫ একটি সামরিক বিমানে করে ৩৯জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছিল। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। একসঙ্গে সামরিক বিমানে প্রথমবার এটিই ছিল যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশিদের ডিপোর্ট করার বড় ঘটনা।
চার্টার্ড ফ্লাইটে ৪২ জন বাংলাদেশিকে এবার ডিপোর্ট করার ব্যাপারে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব এক প্রশ্নের উত্তরে এই প্রতিবেদককে ফোনে জানান, ‘যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইট অলরেডি ঢাকার পথে রয়েছে। নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারলে কয়েক ঘন্টা ডিলে হতে পারে। এই ফ্লাইটে ৪২ জন অবৈধ বাংলাদেশি রয়েছেন। এর বেশি আর কিছু আমি বলতে পারছি না।’
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এক বার্তায় জানানো হয়েছে, ‘নিম্নলিখিত বিবরণ অনুযায়ী কূটনৈতিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হয়েছে। বিমানটি এটিএস অনুমোদিত পথ অনুসরণ করবে।’ সূত্র জানায়, দুই ইঞ্জিন বিশিষ্ট এই ফ্লাইটটি একটি বোয়িং। শুক্রবার রাত ৯টায় এটি ঢাকায় অবতরণ করার কথা। এর আগে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় নাগরিকদের সামরিক বিমানে করে হাতকড়া পড়িয়ে গুজরাটে পাঠানো হয়েছিল। নির্বাসিত বাংলাদেশি নাগরিকদের হাতকড়া পরিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাস আমেরিকায় অবৈধ অভিবাসী হিসেবে বসবাসরত বাংলাদেশিদের বহিষ্কারের পদক্ষেপের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবহিত করে। বিষয়টি যাতে ওয়াশিংটন ডিসি এবং ঢাকার মধ্যে বিতর্কে পরিণত না হয়, তা নিশ্চিত করতে ২০২৫ সালের মার্চ মাসে নিরাপত্তা সংস্থাগুলি ছাড়াও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র থেকে যে সকল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে তাদের পরিচয় যাচাই বাছাই শেষে ইমিগ্রেশন করার বিধান। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে তাদেরকে স্বজনদের জিম্মায় দেয়া হয়। এ ধরনের ডিপোর্টি যাত্রীদের ফেরত আসার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়। বিমানবন্দরে তাদেরকে গ্রহণ করার ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা যায়।
৪২ বাংলাদেশিকে ডিপোর্ট করলো যুক্তরাষ্ট্র
লিড

- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের