৩ কোটি আমেরিকান সুবিধা পাবেন স্টুডেন্ট লোন : বাইডেনের নতুন ঘোষণা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪
প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রস্তাবে তিন কোটি আমেনিকান স্টুডেন্ট ঋণ মওকুফের আওতায় আসবে। যাদের ঋণের মেয়াদ ২০ বছরের ওপর তারা ২০ হাজার ডলার পর্যন্ত মাফ পাবেন। লোন পরিশোধ করতে যারা অপারগ তারাও এই ঘোষণার মধ্যে পড়বেন। গত ৮ এপ্রিল উইসকনসনের মেডিসনে এক নির্বাচনী সভায় স্টুডেন্ট লোন মওকুফের নতুন প্রস্তাবের (প্লান বি) ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। তার এই ঘোষণার পর পরিচালিত একটি জরিপে বলা হয়েছে, শতকরা ৪৮ ভাগ ভোটার মনে করেন, নভেম্বরের নির্বাচনে এই ঋণ মওকুফ ঘোষণা প্রভাব ফেলবে। গত বুধবার ১৬ এপ্রিল বাইডেন প্রশাসন স্টুডেন্ট লোন মওকুফের প্রস্তাবের খসড়া পাবলিকের শুনানীর জন্য উন্মুক্ত করেছে। ১৭ মে পর্যন্ত শুনানী চলবে।
২০২০ সালের নির্বাচনে স্টুডেন্ট লোন মওকুফ ছিল ব্ইাডেনের প্রতিশ্রুতি। ২০২২ সালের জুনে প্রত্যেক স্টুডেন্ট লোন গ্রহিতার জন্য সর্বোচ্চ ২০ হাজার ডলার মওকুফের লক্ষ্যে এক্সিকিউটিভ অর্ডারে তিনি স্বাক্ষর করেন। দুই মাসের মধ্যে তার কার্যক্রম শুরু হয়। প্রায় ২৫ মিলিয়ন আমেরিকান ঋণ মওকুফের জন্য আবেদনও করেন। কিন্তু রিপাবলিকান শাসিত কয়েকটি স্টেটের জনপ্রতিনিধিরা এই উদ্যোগের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২৩ সালের জুনে আদালতের রায়ে বলা হয়, এ সংক্রান্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ সাংবিধানিকভাবে অবৈধ। এই রায়ে আটকে যায় ৪ কোটি আমরিকানের ৪০০ বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মওকুফের প্রক্রিয়া।
প্রেসিডেন্ট বাইডেন গত ৮ এপ্রিলের ঘোষণায় বলেন, স্টুডেন্ট লোন মওকুফের বিষয়টি আমার মাথায় সবসময় ছিল। রিপাবলিকান পার্টি ও কোর্টের আদেশের কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। আইনগত সব দিক বিবেচনা করে ছাত্র ঋ মওকুফের প্লান বি আমার প্রশাসন ঘোষণা করেছে। যাদের এক্যুমুলেটেড সুদের পরিমান মূল ঋণের থেকে বেশি হয়ে গেছে তাদের ২০ হাজার ডলার পর্যন্ত মাফ করা হবে। লো ফাইন্যানসিয়াল ভ্যালু প্রোগ্রামের আওতাধীনরাও ঋণ মওকুফের আওতায় আসবেন। যারা লোন পরিশোধে হিমশিম খাচ্ছেন তারাও উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মওকুফ পাবেন। এর আওতায় ৩ কোটি আমেরিকান উপকৃত হবে বলে ধারনা করা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের পক্ষে ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প স্টুডেন্ট লোন মওকুফের বিপক্ষে। তিনি আদালতের রায়ের পক্ষে মত প্রদান করেছেন। সোশালস্ফেয়ার নামে একটি রিচার্স ও কনসাল্টিং ফার্ম জরিপে বলেছে, বাইডেনের এ ঘোষণা নভেম্বরের নির্বাচনে প্রভাব ফেলবে। শতকরা ৪৮ আগ ভোটার মনে করেন এ ঘোষণা বাইডেনের জন্য সহায়ক হবে। এডুকেশন ডিপার্টমেন্ট নভেম্বরের আগেই স্টুডেন্ট লোন মওকুফের সকল প্রত্রিয়া সম্পন্ন করবে বলে ধারণা করা হচ্ছে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
