২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
প্রকাশিত: ১০ জুন ২০২৬
২১ বছর আগে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের ব্যাটে লেখা হয়েছিল এক রূপকথা। সেদিন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনদের অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছিল, অসম্ভব বলেও কিছু নেই।
কিন্তু সেই স্মৃতিটাই যেন বছরের পর বছর একমাত্র সান্ত্বনা হয়ে ছিল। এর বাইরে খেলা ২১ ম্যাচে যতবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, ততবারই দেখা গেছে শক্তির পার্থক্য। লড়াইয়ের আগেই যেন ফলাফল অনুমান করে ফেলা যেত! কিন্তু সময় বদলেছে। এবার অস্ট্রেলিয়া দেখল ভিন্ন এক বাংলাদেশকে।
নাহিদ রানা-মোসাদ্দেকরা দেখিয়েছেন আত্মবিশ্বাস, সাহস আর আধিপত্যের এক নতুন রূপ। যেন ২১ বছরের আগ্রাসনের জবাব আগ্রাসনেই দিল লাল-সবুজরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং; তিন বিভাগেই অস্ট্রেলিয়াকে ছাপিয়ে ৮৬ রানের দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ। এই জয়ে কার্ডিফের রূপকথাই যেন ফিরে এল মিরপুরে। শক্তির বিচারে অস্ট্রেলিয়ার এই দল কিছুটা খর্বশক্তির হলেও মোটেও সহজ প্রতিপক্ষ নয়।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সাহসী ব্যাটিং করেন স্বাগতিক ব্যাটাররা। মোসাদ্দেক হোসেন, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে ২৮৪ রান তোলে বাংলাদেশ। জবাবে নাহিদ রানা-মোসাদ্দেক-মোস্তাফিজদের তোপের মুখে ১৯১ রানেই থমকে যায় অজিদের ইনিংস। তাতেই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৬ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ম্যাথিউ শর্টকে ফিরিয়ে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই পেসারের ভেতরে ঢোকা বলটি বুঝতেই পারেননি শর্ট। পরের ওভারেই মারনাস লাবুশেনকে তুলে নেন মোস্তাফিজুর রহমান। অজি ব্যাটিংয়ের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে দ্রুত ফিরিয়ে জয়ের পথটা সহজ করে ফেলে বাংলাদেশ। ১ রান করে আউট হন লাবুশেন।
২ রানে ২ উইকেট হারানোর পর কুপার কোনোলি ও জশ ইংলিস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের প্রতিরোধ। নাহিদ রানাকে বোলিংয়ে আনতেই অস্বস্তি শুরু হয় কোনোলি-ইংলিসদের মধ্যে।
শেষ পর্যন্ত নাহিদের গতির সামনে অসহায় হয়ে পড়েন ইংলিস। ১৪৭.৯ কিলোমিটার গতির হার্ড লেংথ বলটি অফ স্টাম্পের বাইরে ভালো জায়গায় পড়ে। শরীর থেকে দূরে গিয়ে ব্যাকফুটে খেলার চেষ্টা করেন ইংলিস। কিন্তু বলের গতির কাছে পরাস্ত হয়ে উইকেটরক্ষক লিটনের হাতে ক্যাচ দেন তিনি। উইকেট নেওয়ার পর নাহিদ ও ইংলিসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যদিও অধিনায়ক মিরাজ পরিস্থিতি সামাল দেন।
চতুর্থ উইকেটে কোনোলিকে সঙ্গে নিয়ে অ্যালেক্স ক্যারি দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন। তবে উইকেটে জমে যাওয়া এই জুটি ভাঙেন চার বছর পর আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামা মোসাদ্দেক হোসেন। তার করা আর্ম বলটি লেগ সাইড দিয়ে কাট করতে চেয়েছিলেন কোনোলি। কিন্তু ৩৫ রানে থামতে হয় তাকে। তাতেই ভাঙে ৫৫ বলে ৪০ রানের জুটি।
পঞ্চম উইকেটে ক্যারি ও ক্যামেরন গ্রিন গড়েন আরও ৩৭ রানের জুটি। এবার ১৪৬ কিলোমিটার গতির সিম ডেলিভারি ভেতরে ঢোকে। পা না সরিয়ে দাঁড়িয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন ক্যারি। কিন্তু বলের মুভমেন্ট তাকে ধোঁকা দেয়। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটনের গ্লাভসে। ৪৭ রানে আউট হন ক্যারি।
নাহিদের গতি ও নিখুঁত লাইন-লেংথের সামনে অসহায় হয়ে পড়েন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ১২৮ রানে পঞ্চম উইকেট হারানোর পর দ্রুত আরও তিন উইকেট হারায় তারা। মোসাদ্দেকের স্লোয়ারে ম্যাট রেনশ ২ রানে ফেরেন। নাহিদের গতিতে পরাস্ত হয়ে লিয়াম স্কট ২ ও জাভিয়ার বার্টলেট ১ রান করেন। নাহিদ তখন অপেক্ষায় ছিলেন আরও একটি ফাইফারের। তবে শেষ পর্যন্ত ৫ উইকেট পাওয়া হয়নি তার। ১০ ওভারে ৪১ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।
খেলাটা দ্রুতই শেষ হয়ে যেতে পারত। কিন্তু ক্যামেরন গ্রিন দায়িত্ব নিয়ে লেজের ব্যাটারদের সঙ্গে ব্যাটিং করেন। ম্যাচ জেতার সম্ভাবনা না থাকলেও অনেকটা নেট ব্যাটিংয়ের মেজাজে খেলছিলেন তিনি। নাথান এলিসের সঙ্গে ১৬ এবং অ্যাডাম জাম্পার সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন গ্রিন।
সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মিরপুরের আকাশে বজ্রপাত শুরু হলে দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হন। পরে বৃষ্টি নামলে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। এক ঘণ্টা পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অজি পেসার নাথান এলিসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা দিয়ে ৬ বলে ৪ রান করে ফেরেন সাইফ। তবে শুরুর ধাক্কা সামলে দলকে বিপদমুক্ত করেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে দুজন মিলে তুলে ফেলেন ৬২ রান।
এরপর শান্ত কিছুটা ধীরগতিতে খেললেও তানজিদ একই ছন্দে রান তুলতে থাকেন। দলীয় ১০৬ রানে ভাঙে এই জুটি। ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার পর আরও আক্রমণাত্মক হতে গিয়ে আউট হন তানজিদ। এলিসের স্লোয়ার বলটি বুঝতে পারেননি তিনি। ফেরার আগে ৪৪ বলে খেলেন ৫৪ রানের ইনিংস, যেখানে ছিল কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি ও আত্মবিশ্বাসী শট।
এরপর লিটন দ্রুত বিদায় নিলেও চাপে পড়েনি বাংলাদেশ। শান্ত ও তাওহীদ হৃদয় মিলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইনিংসের চতুর্থ ওভারে জীবন পাওয়া শান্ত আউট হন ৬৭ রানে। তার আগে তাওহীদের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা এই ব্যাটার।
শান্তর বিদায়ের পর ক্রিজে নামেন চার বছর পর জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলার সুযোগ পাওয়া মোসাদ্দেক। গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা এই ক্রিকেটার নিজের প্রত্যাবর্তন ম্যাচটি রাঙান। শুরুতে সময় নিয়ে খেললেও পরে রান তোলার গতি বাড়ান। সিঙ্গেল-ডাবলের সঙ্গে ফাঁকা বল পেলেই বাউন্ডারি বের করে আনছিলেন তিনি।
৩২তম ওভারে জীবন পান মোসাদ্দেক। তখন তার রান ২১। রেনশর বলে ক্যাচ তুললেও সেটি তালুবন্দি করতে পারেননি কোনোলি। জীবন পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই ডানহাতি ব্যাটার। দারুণ সব শটে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন আবাহনীর এই ক্রিকেটার।
তবে তাওহীদ-মোসাদ্দেকের জুটিটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫ রানের জুটির পর ব্যক্তিগত ৩১ রানে নাথান এলিসের বলে ক্যাচ দিয়ে ফেরেন তাওহীদ। সঙ্গীকে হারালেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান মোসাদ্দেক। মাত্র ৪৯ বলে পূর্ণ করেন নিজের ফিফটি। অর্ধশতকের পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। অ্যাডাম জাম্পার এক ওভারে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে তুলে নেন ১৬ রান।
শেষ পর্যন্ত লেজের ব্যাটারদের নিয়ে ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মোসাদ্দেক। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। তার ব্যাটিংয়ে ছিল দৃষ্টিনন্দন বাউন্ডারি ও দুর্দান্ত ফিনিশিংয়ের ছাপ।
তার আগে মেহেদী হাসান মিরাজ বেশিক্ষণ টিকতে পারেননি। স্কটের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মিরাজ। মাত্র ৩ রান আসে তার ব্যাট থেকে। ইনিংসের শেষ দিকে তানভির ইসলামও বড় শট খেলতে গিয়ে আউট হন। তবে তাসকিন বড় অবদান রাখেন, খেলেন ১৬ বলে ২০ রানের কার্যকর ইনিংস।
বাংলাদেশের এই জয়ে স্বাগতিকরা শুধু অস্ট্রেলিয়াকে হারায়নি, ভেঙেছে দীর্ঘ প্রতীক্ষার দেয়ালও। কার্ডিফের সেই স্মরণীয় রাতের পর অবশেষে মিরপুরে আরেকটি ঝলমলে রাতের দেখা মিলল।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
