হোয়াইট হাউসে তোপের মুখে বাইডেন-মোদী
প্রকাশিত: ২৪ জুন ২০২৩
হোয়াইট হাউসের সাউথলনে সংবর্ধনায় প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তড়িঘরি করে প্রেসব্রিফিং শেষ করলেন প্রেসিডেন্ট
বিশেষ প্রতিনিধি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচিত যুক্তরাষ্ট্র সফর নাটকীয়তায় পরিপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রশাসন এই সফর উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করে। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ, নৈশভোজসহ ছিল নানা চমকপ্রদ আয়োজন। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে মোদি ইতিহাস সৃষ্টি করেছেন। কিন্তু এই সফর চলাকালে ভারতের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে মার্কিন কংগ্রেসের ৭৫ জন সদস্য বিবৃতি দিয়ে ছন্দপতন ঘটান। তার পরের ঘটনায় দুই নেতা রীতিমত থতমত খেয়ে যান। যৌথ সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ওয়াল স্ট্রীট জার্নালের এক সাংবাদিক কড়া প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল দুই নেতার জন্যেই বিব্রতকর। একদিকে মোদিকে অভাবনীয় সম্মান দেখাচ্ছেন বাইডেন। অপরদিকে, বাইডেনের দলের কংগ্রেসম্যানরাই ভারতের মানবাধিকার নিয়ে বিবৃতি দিয়েছেন। সম্ভবত এমন বিব্রতকর প্রশ্নের কারণে মাত্র দুটি প্রশ্ন নিয়ে তড়িঘড়ি সংবাদ সম্মেলন শেষ করে দেন বাইডেন।
মোদির সফরে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা নিয়ে যে কৌতুহল ছিল তা পুরোপুরি মেটেনি। বাইডেন ও মোদি এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় ঠাঁই পেয়েছে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি। ফলে আলোচনায় বৃহত্তর আঙ্গিকের কথাটা তারা বলেছেন। সুনির্দিষ্টভাবে বাংলাদেশ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা তেমন প্রশ্ন করার সুযোগ ছিল না। ফলে বিষয়টি নিয়ে সরাসরি কোনও জবাব পাওয়া না গেলেও আঞ্চলিক প্রসঙ্গ আলোচনায় বাংলাদেশের বিষয়টি আলোচিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুজরাট হত্যাযজ্ঞের পর নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছিল। এখন আবার একই ব্যক্তিকে এমন বিপুল সম্ভাষণের কারণ কী তা নিয়ে বিভিন্ন মহলে বিচার-বিশ্লেষণ চলছে। অনেকে মনে করেন, ভূ-রাজনৈতিক কারণে এই অঞ্চলে চীনের আধিপত্য মোকাবেলায় ভারতকে যুক্তরাষ্ট্রের খুব প্রয়োজন। তাছাড়া, ভারতের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী অর্থনীতির গতি সঞ্চার করার কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের জায়ান্ট সব কোম্পানির একটা বড় স্থান দখল করে আছেন ভারতীয়রা। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রশাসনে কমলা হ্যারিসের মতো ভারতীয় বংশোদ্ভূত প্রভাবশালীরা আছেন। ফলে এশিয়ায় যুক্তরাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ মিত্রকে যথেষ্ঠ সম্মান দেখাবে এটা খুবই স্বাভাবিক।
মোদির এমন জৌলুশপূর্ণ সফরকালে মার্কিন কংগ্রেসের ৭৫ জন সদস্যের বিবৃতিতে ছিল অন্তহীন বিস্ময়। যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মানবাধিকার ইস্যুতে সোচ্চার। তাই বলে বিশে^র বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর সফরকালে এমন বিবৃতি দিয়ে বিব্রত করা হবে তা কেউ ভাবেনি। কেউ কেউ মনে করেন, ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী হার্ভাডে পড়ালেখা করার সুবাদে গোটা যুক্তরাষ্ট্রে তাঁর বন্ধু-বান্ধব ছড়িয়ে আছেন। তাঁরা সম্ভবত এই বিবৃতি দেবার জন্যে উৎসাহিত করে থাকতে পারেন। ঘটনার নেপথ্যে যাই থাকুক না কেন বিষয়টা যথেষ্ট নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে।
বাংলাদেশ প্রসঙ্গ মোদি যে বাইডেনের সঙ্গে আলোচনায় তুলতে পারেন সেটা ওয়াশিংটন সম্ভবত আগেই আঁচ করতে পেরেছিল। তাই মোদির সফর শুরু হবার আগেই মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স পরিচালক অ্যাডমিরাল জন কিরবি বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। দেশটির নির্বাচনকে প্রভাবিত করে এমন ব্যক্তিদের ভ্রমণ সীমিত করতে ওয়াশিংটন ভিসানীতি গ্রহণ করেছে। আর এ ব্যাপারে ভারতের অবস্থান তাদের নিজস্ব। কিরবি আরও বলেন, ওয়াশিংটন চায়, দিল্লি ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলুক।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের এক বক্তব্যকে স্পষ্ট করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত অত্যন্ত পরিপক্ক। তাই বাইডেনের সঙ্গে কী আলোচনা করতে হবে সেটা তারা জানেন। বাংলাদেশের এ বিষয়ে ভারতকে অনুরোধ করার প্রয়োজন নেই। উল্লেখ্য, ভারতের হিন্দুস্থান টাইমসসহ কয়েকটি পত্রিকার খবর, বাংলাদেশকে চাপ না দেবার জন্য বাইডেনকে বলতে অনুরোধ করেছে বাংলাদেশ।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
