হার দিয়ে টাইগারদের সিরিজ শুরু
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের প্রথম খেলায় লংকানদের কাছে ৯১ রানের হার দিয়ে মিশন শুরু করল টাইগাররা।
প্রথম ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯১ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলংকা। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলো লংকানরা। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়েই উদযাপন করলেন ক্রিকেট লিজেন্ড লাসিথ মালিঙ্গা।

শুরুতে ব্যাট করে ৩১৪ রান করে শ্রীলংকা। জবাবে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ও সৌম্য। নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামা মালিঙ্গা প্রথম ওভারেই আঘাত হানেন টাইগার শিবিরে। দারুণ এক ইয়োর্কারে কোন রান না করেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তামিম ইকবাল।
সৌম্য ও মিথুন মিলে একটি বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। প্রদীপের বলে ১০ রান করে আউট হন মিথুন। তারপরই মালিঙ্গার বলে বোল্ড হয়ে মিথুনের দেখানো পথে হাটেন সৌম্য। করেন ২২ বলে ১৫ রান।
দলের দাবী মিটিয়ে এদিন ব্যর্থ রিয়াদও। লাহিরু কুমারার বলে ক্যাচ আউট হওয়ার আগে মাত্র ৩ রান করেন তিনি। মাত্র ৩৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা।
বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন সাব্বির ও মুশফিক। দুজনের ১১১ রানের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্ত এমন সময়েই উইকেট বিলিয়ে দিয়ে আসেন সাব্বির। ডি সিলভার বলে ৬০ রান করে আউট হয়ে যান এই ডানহাতি ব্যাটসম্যান।
ভুল বোঝাবুঝিতে ১২ রানে মোসাদ্দেক আউট হওয়ার পর ২ রানের বেশি করতে পারেননি মিরাজও। শেষ ভরসা হিসেবে ৬৭ রান করা মুশফিক আউট হয়ে গেলে জয়ের আশা শেষ হয়ে যায় টাইগারদের। শেষদিকে শফিউল, রুবেল ও মুস্তাফিজ হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। ৮ ওভার বাকী থাকতে ২২৩ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।
বিদায়ী ম্যাচে ৩ উইকেট নেন মালিঙ্গা। সমান সংখ্যক উইকেট শিকার করেন প্রদীপও।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান দলপতি করুনারত্নে। লংকানদের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন করুনারত্নে ও আভিস্কা ফার্নান্দো। শুরু থেকে দেখে খেলার চেষ্টা করেন ২ ব্যাটসম্যান। তবে টাইগারদের বেশিক্ষণ অপেক্ষা করাননি শেষ মুহূর্তে স্কোয়াডে আসা পেসার শফিউল ইসলাম। ব্যক্তিগত দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারেই সৌম্যের ক্যাচ বানিয়ে ফেরান আভিস্কাকে। ৭ রান করেন এই লংকান ওপেনার। এরপর কুশল পেরেরা ও করুনারত্নে মিলে শুরু করেন পালটা আক্রমণ। দুজনের সম্মিলিত আক্রমণে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। মাঝে শফিউলের বলে কুশল পেরেরাকে আউট দেন আম্পায়ার। তবে রিভিউয়ের কল্যাণে বেঁচে যান তিনি।

মাত্র ১২ ওভারেই ৯৭ রানের পার্টনারশিপ করেন করুনারত্নে ও পেরেরা। ভালো খেলতে থাকা করুনারত্নকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন মিরাজ। ৩৬ রান করা লংকান ক্যাপ্টেনকে মুস্তাফিজুরের তালুবন্দী করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। এরপর দুই কুশল মিলে ছড়ি ঘোরাতে থাকেন টাইগার বোলারদের ওপর। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা কুশল পেরেরা তুলে নেন ব্যক্তিগত পঞ্চম শতক। তাকে আউট করে শতরানের জুটি ভাঙ্গেন পার্ট টাইমার সৌম্য। সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি কুশল মেন্ডিসও। রুবেলের বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
দ্রুত ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন এঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নে। তাদের ৬০ রানের জুটিতে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ ঝুকে যায় শ্রীলংকার দিকে। মুস্তাফিজের বলে ২৫ রানে আউট হন থিরিমান্নে। থিসারা পেরেরাকে থিতু হতে দেননি শফিউল। মাত্র ২ রানেই সৌম্যের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভা মিলে দলীয় ৩০০ রান পার করেন। দা ফিজের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৪৮ রান করেন ম্যাথিউস। তার জায়গায় ব্যাট হাতে নামেন শেষ ম্যাচ খেলতে নামা লাসিথ মালিঙ্গা। ইনিংস শেষে ৬ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন শফিউল ইসলাম, ২ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলংকা ৩১৪/৮ (৫০ ওভার)
কুশল পেরেরা ১১১, ম্যাথিউস ৪৮
শফিউল ৬২/৩, মুস্তাফিজ ৭৫/২
বাংলাদেশ ২২৩ (৪১.৪ ওভার)
মুশফিক ৬৭, সাব্বির ৬০
মালিঙ্গা ৩৮/৩, প্রদীপ ৫১/৩
ফলাফলঃ শ্রীলংকা ৯১ রানে জয়ী।
ম্যান অফ দা ম্যাচঃ কুশল পেরেরা।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
