সুবিধা হলো না ট্রাম্পের, রিপাবলিকানদের স্বপ্নভঙ্গ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২
বিপুলসংখ্যক ভোটকক্ষ দখলের যে স্বপ্নে দেখছিলেন রিপাবলিকানরা সে স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে বাস্তবতা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলেও আহামরি কোনো ব্যবধান নেই। যার পূর্বাভাস দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিভিন্ন জরিপেও এসেছিল সে তথ্য। ফলে কংগ্রেস নিয়ন্ত্রণ দূরের কথা-মনমতো কোনো আইন প্রণয়ন কিংবা বাতিলের ক্ষমতাও পাবেন না তারা। কিন্তু প্রেসিডেন্ট ক্ষমতায় থাকায় ডেমোক্র্যাটরা প্রতিপক্ষের সঙ্গে দরকষাকষির সুযোগ পেয়ে যাবেন। করতে পারবেন সমোঝতাও।
মূলত তরুণ প্রজন্মের ভোটই উলটে দিয়েছে সমীকরণ। ‘লাল ঢেউ’ ঠেকাতে আশার চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল জো বাইডেনের দল ডেমোক্র্যাট।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ব্যালটে কোথাও নাম ছিল না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ট্রাম্প ছায়া হয়ে বড় ভূমিকায় ছিলেন এ নির্বাচনে। ইতোমধ্যে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। আর তাতে দেখা যাচ্ছে, নির্বাচনি প্রচারে ‘লাল ঢেউ’ তোলার যে আহ্বান ট্রাম্প করেছিলেন, তা বাস্তবে ফলেনি।
২০১৮ সালের পর রিপাবলিকানরা আবার প্রতিনিধি পরিষদ পুনরুদ্ধার করবে বলে ধারণা করছিলেন অনেকেই। রাতে যখন দেখাচ্ছিল রিপাবলিকানরা ১০০ আসনে এগিয়ে তখন ট্রাম্পের ‘বড় মিথ্যা’ অভিযোগকে সত্যি বলে অর্থাৎ ২০২০ সালের নির্বাচনে বাইডেন জালিয়াতি করেছেন বলেও প্রচার চালাচ্ছিলেন সাবেক প্রেসিডেন্টের উচ্চপদস্থ নেতাকর্মীরা।
বাইডেনের শাসন তিরস্কারসহ মুদ্রাস্ফীতির যুদ্ধে সিনেট নিয়ন্ত্রণে রিপাবলিকানদের আর একটি আসন প্রয়োজন ছিল। হাতবদলের একমাত্র সুযোগটি হাতছাড়া করে ট্রাম্পের দল, বুধবার পেনসিলভেনিয়ায় জয়লাভ করেন ডেমোক্র্যাট দলের প্রগতিশীল নেতা জন ফেটারম্যান।
বুধবার রাত ৯টা ৩০ মিনিটে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা লাভ করে ২০১ আসন যেখানে ডেমোক্র্যাটরা পেয়েছেন ১৮১ আসন। সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ পূর্ণ নিয়ন্ত্রণ পেতে জয়লাভ করতে হয় ২১৮টি আসনে।
সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের দখলে ৪৮টি করে আসন। সংবিধান অনুযায়ী সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৫১টি আসন। জর্জিয়া, উইসকনসিন ও নেভাডায় সিনেটের ভোট গণনার ফলাফল প্রকাশ হয়নি। কক্ষ ধরে রাখতে ডেমোক্র্যাটদের আরও দুটি জয়ের প্রয়োজন ছিল যেখানে ফলাফল ঘোরাতে রিপাবলিকানদের দরকার ছিল তিনটির।
মুদ্রাস্ফীতি ও অপরাধের জন্য রিপাবলিকানরা বাইডেনকে দায়ী করেছিলেন। পণ্ডিতরা বাইডেনের জনপ্রিয়তা কমে যাওয়ায় ঐতিহ্যগতভাবেই দলের পরাজয়ের পূর্বাভাস দিয়েছিলেন। এছাড়াও ৮০ বছর বয়সি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কমান্ডার ইন চিফ আবার আসবেন কিনা এ নিয়েও হতে হয়েছে প্রশ্নবিদ্ধ।
অ্যারিজোনায় ট্রাম্পের প্রার্থী কারি লেক ভোটিং মেশিনে সমস্যায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন। সর্বাধিক জনবহুল কাউন্টি ম্যারিকোপারের কর্মকর্তা বলেন, ২২৩টি ভোটকেন্দ্রের প্রায় ২০ শতাংশ প্রিন্টার ঘটিত সমস্যার সম্মুখীন হয়েছে। তবে সবাই ভোট দিতে পেরেছেন সুষ্ঠুভাবে।
নিম্নকক্ষের পরবর্তী স্পিকার প্রত্যাশী শীর্ষ রিপাবলিকান কেভিন ম্যাকার্থি বার্তা দিয়েছিলেন, ‘নিশ্চিতভাবে আমরা হাউসে দখল পেতে যাচ্ছি।’ তবে ট্রাম্প মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম অকপটে স্বীকার করেছেন যে নির্বাচন রিপাবলিকান তরঙ্গ নয়।
এবারের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ৫০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তবে তা পেছনে ফেলতে পারেনি ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনকে।
এবারের নির্বাচনে এই ফলাফল ট্রাম্পের ‘সেলিব্রেটি’ ভাবধারার ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে বলে মনে করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সেন্টার অন ইউএস পলিটিকসের সহপরিচালক জুলি নরম্যান।
তিনি আল-জাজিরাকে বলেন, কিছু বিজয়ের ঘটনা আছে। যেমন ওহাইওর জেডি ভ্যান্স। কিন্তু এর বাইরে অনেক ট্রাম্প-অনুসারী হয় হেরেছেন নয়তো শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে আছেন এখন, যা ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে তার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৪ সালে। সেই নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চান সাবেক ডোনাল্ড ট্রাম্প। আর সেই নির্বাচনে যেন দলীয় মনোনয়নের দৌড়ে না শামিল হন, সে জন্য দলের আরেক সম্ভাব্য প্রার্থী রন ডিস্যান্টিসকে রীতিমতো হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। তার জন্য আজ আবার খারাপ খবর হলো, ফ্লোরিডার গভর্নর পদে রিপাবলিকান পার্টির এই প্রার্থী বিপুলভাবে জয়ী হয়েছেন।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
