সুখ কমেছে বাংলাদেশিদের, র্যাংকিংয়ে ঠাঁই হলো তলানিতে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৪
বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় এবার অনেকটা তলানিতে ঠাঁই হয়েছে বাংলাদেশের। এ বছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ১৪৩ দেশের মধ্যে ১২৯তম হয়েছে বাংলাদেশ। এই তালিকায় গতবারও ১১৮তম ছিল দেশটি। অর্থাৎ, নতুন র্যাংকিংয়ে ১১ ধাপ পিছিয়ে তারা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪। এই তালিকায় আবারও শীর্ষস্থান লাভ করেছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা সপ্তমবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব জিতলো তারা।
তালিকার শীর্ষ দশে বরাবরের মতোই আধিপত্য দেখিয়েছে নর্ডিক দেশগুলো। র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইডেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চলা সত্ত্বেও এবারের তালিকায় শীর্ষ সুখী দেশগুলোর মধ্যে পঞ্চমস্থান পেয়েছে ইসরায়েল।
শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো নেদারল্যান্ডস (৬ষ্ঠ), নরওয়ে (৭ম), লুক্সেমবার্গ (৮ম), সুইজারল্যান্ড (৯ম) ও অস্ট্রেলিয়া (১০ম)।
এছাড়া নিউজিল্যান্ড রয়েছে ১১তম অবস্থানে, কোস্টারিকা (১২তম), কুয়েত (১৩তম), অস্ট্রিয়া (১৪তম), কানাডা (১৫তম), বেলজিয়াম (১৬তম), আয়ারল্যান্ড (১৭তম), চেক প্রজাতন্ত্র (১৯তম), লিথুয়ানিয়া (১৯তম) এবং যুক্তরাজ্য রয়েছে (২০তম) স্থানে।
সুখী দেশের তালিকায় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর তারা ১৫তম থাকলেও এ বছর ঠাঁই হয়েছে ২৩তম অবস্থানে।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বরাবরের মতোই নিচের দিকে রয়েছে আফ্রিকা ও এশিয়ার দেশগুলো। এবারও এই তালিকায় সবার নিচে জায়গা পেয়েছে আফগানিস্তান। তাদের অবস্থান (১৪৩তম)। দেশটির ওপরে রয়েছে লেবানন (১৪২তম), লেসোথো, সিয়েরা লিওন, কঙ্গো (কিনশাসা), জিম্বাবুয়ে, বতসোয়ানা, মালাউই, এসওয়াতিনি ও জাম্বিয়া।
নিচের দিক থেকে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলোর তালিকায় ১৫তম অবস্থান রয়েছে বাংলাদেশ (১২৯তম)। এমনকি উগান্ডা (১১৭), মিয়ানমার (১১৮তম), কিংবা ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ফিলিস্তিন (১০৩তম) এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনও (১০৫তম) রয়েছে বাংলাদেশের ওপরে।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম স্থানে, পাকিস্তান ১০৮তম, ভারত ১২৬ তম এবং শ্রীলঙ্কা রয়েছে ১২৮তম স্থানে।
এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। যেমন- কুয়েত (১৩তম), সংযুক্ত আরব আমিরাত (২২তম), সৌদি আরব (২৮তম)। গতবার এশিয়ার সবচেয়ে সুখী দেশ সিঙ্গাপুর এবার রয়েছে ৩০তম স্থানে।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
