সাবেক দুই মন্ত্রীকে বহিষ্কার করলেন ট্রুডো
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯
বহুল আলোচিত এসএনসি-লাভালিন কেলেঙ্কারির ঘটনায় সাবেক দুই মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত।
বহিষ্কৃত দুই মন্ত্রী হলেন-জোডি উইলসন রেবো এবং ফিলপট। এর আগে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন ট্রুডো সরকারের আইনমন্ত্রী হিসেবে নিয়োজিত জোডি উইলসন রেবো এবং ট্রেজারি বোর্ডের সাবেক প্রধান ফিলপট। খবর বিবিসির
মঙ্গলবার ট্রুডো তাদের বহিষ্কারের ঘোষণা দিয়ে তিনি বলেন, সাবেক দুই মন্ত্রী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দল থেকে তাদের প্রার্থিতা নিষিদ্ধ করা হয়েছে।
এসএনসি-লাভালিন কেলেঙ্কারির পর ট্রুডোর নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিরোধী দল কনজারভেটিভসের নেতা অ্যান্ড্রু শ্যের বলেন, প্রধানমন্ত্রী দুই দুর্নীতিবাজকে সরিয়ে ন্যায়বিচারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
উইলসন রেবো এবং ফিলপটের বিশ্বাসঘাতকতা নিয়ে এর আগে ট্রুডো একাধিকবার কথা বলেছেন। তিনি বলেন, এই দু’জনের সঙ্গে দলের আগের যে সম্পর্ক ছিল তা ভেঙে গেছে।
সম্প্রতি এসএনসি-লাভালিন সংক্রান্ত নতুন নথি সামনে আসার পরই চাপে রয়েছে ট্রুডো সরকার। আর এসব নথি প্রকাশ করেছেন তার সরকারেরই সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ড।
তিনি অভিযোগ করেছেন, দুর্নীতির তদন্ত থেকে সংস্থাটিকে রক্ষা করতে আদালতের বাইরে বোঝাপড়ার জন্য তাকে চাপ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের দাবি প্রমাণের জন্য এ সংক্রান্ত একটি ফোনকলের রেকর্ডিং ও অন্যান্য নথি কানাডার হাউস অব কমন্সে সংশ্লিষ্ট কমিটির কাছে জমাও দিয়েছেন ট্রুডোর সাবেক এই আইনমন্ত্রী।
ফোনকলের ১৮ মিনিটের রেকর্ডিংটিতে সাবেক আইনমন্ত্রী উইলসন রেবোল্ড এবং প্রিভি কাউন্সিলের কর্মকর্তা মাইকেল ওয়েরনিকের ফোনালাপ। তারা এসএনসি লাভালিনকে অভিযুক্ত করার বিষয়ে আলোচনা করছিলেন। আর ৪০ পৃষ্ঠার নথির মধ্যে রয়েছে এ বিষয়ক বিভিন্ন ই-মেইল ও টেক্সট ম্যাসেজের তথ্য।
এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, লিবিয়াতে প্রকল্প পেতে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মর গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে তারা অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে।
প্রায় সাত বছর ধরে কানাডার পুলিশ এসএনসি-লাভালিনের কেলেঙ্কারির তদন্ত করছে। এ মাসের শুরুর দিকে কমন্সের জাস্টিস কমিটি এ সংক্রান্ত শুনানি সমাপ্ত ঘোষণা করে। কিন্তু জোডি উইলসন-রেবোল্ড আবারও শুনানির দাবি জানিয়ে নতুন নথি উপস্থাপন করেন।
এসএনসি-লাভালিন হলো কুইবেক প্রদেশকেন্দ্রিক। কুইবেকের প্রায় আট হাজার বাসিন্দা প্রতিষ্ঠানটিতে কাজ করেন।
ট্রুডোর দল লিবারেল পার্টি ক্ষমতায় আসার ক্ষেত্রে কুইবেক প্রদেশের জনগণের ভোট বড় ভূমিকা রাখবে। অভিযোগ রয়েছে, ট্রুডো কুইবেকের জনগণের ভোট নিতে সমঝোতার চেষ্টা করেছেন।
তবে ট্রুডো বেআইনি কিছু করেননি বলে দাবি করেছেন। তিনি বলেছেন, শুধু মানুষের কর্মসংস্থান রক্ষা করতেই তিনি অ্যাটর্নি জেনারেলকে চাপ দিয়েছেন।
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
