সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণের প্রাদুর্ভাবে প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। মিশিগান অঙ্গরাজ্যে এ সংক্রমণের সঙ্গে সম্পর্কিত দুজনের মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা।
মিশিগানের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, মৃত দুই ব্যক্তিরই আগে থেকে গুরুতর স্বাস্থ্যগত জটিলতা ছিল। সাইক্লোস্পোরিয়াসিস এবং সংক্রমণজনিত পানিশূন্যতা (ডিহাইড্রেশন) তাদের অবস্থাকে আরও খারাপ করে তুলতে পারে। গোপনীয়তার কারণে এ দুই ব্যক্তির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।
এটি যুক্তরাষ্ট্রজুড়ে চলমান বহু অঙ্গরাজ্যজুড়ে (মাল্টিস্টেট) সাইক্লোস্পোরিয়াসিস প্রাদুর্ভাবে প্রথম নিশ্চিত মৃত্যুর ঘটনা।
স্বাস্থ্য বিভাগ জানায়, সাধারণত সাইক্লোস্পোরিয়াসিস প্রাণঘাতী রোগ নয়। তবে এ বছর মিশিগানে এখন পর্যন্ত ১১ হাজার ২৩৪টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯৩ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, মিশিগানে অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যায় ভোগা দুজনের সাইক্লোস্পোরিয়াসিস-সম্পর্কিত মৃত্যুর বিষয়ে তারা অবগত রয়েছে এবং বিষয়টি চলমান প্রাদুর্ভাবের অংশ।
সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সাধারণত মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত সাইক্লোস্পোরিয়াসিসের সংক্রমণ বেশি দেখা যায়। তবে চলতি মৌসুমে আক্রান্তের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
এ পর্যন্ত দেশজুড়ে ১৮ হাজারের বেশি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৭০৭টি নিশ্চিত হয়েছে এবং আরও প্রায় সাড়ে ১১ হাজার নমুনা পরীক্ষাগারে বিশ্লেষণাধীন রয়েছে, যাতে নিশ্চিত হওয়া যায় সংক্রমণটি যুক্তরাষ্ট্রের ভেতরেই হয়েছে কি না।
প্রাদুর্ভাবের উৎস শনাক্তে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ), সিডিসি এবং বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
তদন্তের অংশ হিসেবে টেইলর ফার্মস সরবরাহকৃত আইসবার্গ লেটুস বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, দূষিত এসব পণ্য ইতোমধ্যে অনেক ভোক্তা খেয়ে ফেলেছেন অথবা দোকানের তাক থেকে সরিয়ে ফেলা হয়েছে।
সাইক্লোস্পোরিয়াসিস কী?
সাইক্লোস্পোরিয়াসিস একটি অণুবীক্ষণিক পরজীবী সাইক্লোস্পোরা দ্বারা সৃষ্ট সংক্রমণ। দূষিত খাবার বা পানির মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করে। সংক্রমিত ব্যক্তির তীব্র ডায়রিয়া হতে পারে।
অনেক ক্ষেত্রে রোগটি চিকিৎসা ছাড়াও সেরে যেতে পারে। তবে চিকিৎসা না নিলে উপসর্গ এক মাস বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে। দীর্ঘস্থায়ী ডায়রিয়ার কারণে শরীরে মারাত্মক পানিশূন্যতা দেখা দিতে পারে, যা গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
