সহজ ম্যাচকে জটিল করে জিতল টাইগাররা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯
সহজ লক্ষ্যকে জটিল করে জয় তুলে নিল সাকিব বাহিনী। মূলত আজকের ম্যাচে ক্যাপ্টেনস নক খেলে সাকিবই জিতিয়েছেন দলকে। যদিও আজকের ম্যাচ ছিল সিরিজের নিয়ম রক্ষার। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য। শেষ পর্যন্ত সাকিবের অনবদ্য ৭০ রানের ইনিংসে ভর করে আফগানদের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিল টাইগাররা।
জয়ের লক্ষ্যে টাইগারদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৩৯ রানের। এই সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ২ উইকেট হারায় টাইগাররা। তারপর বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে আবারো বিপর্যয়ে পড়ে। শুরুর বিপর্যয়ের পর দলের হাল ধরেন সাকিব-মুশি জুটি।
মুশফিক আউট হলে মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরই মাহমুদুল্লাহ ৬ রানে আউট হন, ব্যাটিংয়ে উঠেন সাব্বির। তিনি ১ রান করেই আউট হলে পূণরায় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
সাকিব একপাশ আগলে রেখে সে বিপর্যয় কাটিয়ে দলের জন্য লড়াই করেন একাই। ৪৫ বলে অপরাজিত ৭০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
এর আগে শুরুতে লিটন দাস করেন ১০ বলে ৪ ও শান্ত ৮ বলে ৫ রান করে আউট হন। আফগানদের হয়ে উইকেট দুটি নিয়েছেন নাভিন উল হক ও মুজিব। দু’জনই ক্যাচ আউটের শিকার হন। তারপর সাকিব-মুশফিক মিলে জুটি গড়ে তোলেন। তাদের জুটিতে দলীয় ফিফটি আসে। রানের গতি যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই অপ্রয়োজণীয় একটি শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন মুশফিকুর রহিম। করিম জানাতের বলে শাফিউল্লার হাতে ক্যাচ দেয়ার আগে মুশফিক করেন ২৬ রান। মুশফিকের পর মাহমুদুল্লাহ ৬ রানে এলবিডব্লিউ , সাব্বির ১ ক্যাচ ও আফিফ হোসেন ২ রানে বোল্ড হয়ে যান।
চগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরুতে টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান।
শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে রানের ঝড়ে উড়তে থাকে আফগানরা। আফগানদের অবশেষে আটকাতে সমর্থ হয় টাইগার বোলাররা। শুধু আটকেই খান্ত হয়নি তারা। পরপর আফগানদের মিডল অর্ডারের ৫ উইকেট তুলে নিয়ে আফগান ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরেন সাকিব-আফিফরা।
শুরুতেই উইকেটের খাতা খুলেন আফিফ। মেডেন ওভারে নিলেন জোড়া উইকেট। তারপর সাকিব নেন আগের ম্যাচের রান মেশিন মোহাম্মদ নবিকে। নবি আউট হন ৪ রানে। ওপেনিংয়ে আসেন রহমাতুল্লাহ গুরবাজ ও হজরতুল্লাহ জাজাই। কোন উইকেট না হারিয়েই তারা তুলে নেন দলীয় অর্ধশত। যখন টাইগার বোলাররা কোনো ভাবেই পেরে উঠছে না। তখন আঘাত হানলেন দলে সুযোগ পাওয়া আফিফ হোসেন। বলে এসেই ম্যাডেন ওভারে দুই উইকেট তুলে নিয়ে আফগানদের লাগাম টেনে ধরেন আফিফ হোসেন। তুলে নেন হজরতুল্লাহ জাজাই(৪৭) ও আসগর আফগানকে(০)। মোস্তাফিজ তুলে নেন রহমতউল্লাহ গুরবাজকে। তিনি করেন ২৭ বলে ২৯ রান। এরপরই সাকিবের আঘাত, তার বলে এলবি হয়ে মাত্র ৪ রানে আউট হন মোহাম্মদ নবি। ১৫ তম ওভারে এসে সাইফউদ্দিন তুলে নেন ১৪ রান করা নাজিবুল্লাহ জাদরানকে।
শফিকউল্লাহ শফিক ও রশিদ খান থকেন অপরাজিত। শফিক ২৩ ও রশিদ খান করেন ১১।
এর আগে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। গত ম্যাচে অভিষেক হওয়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারেন নি।
স্পিনার বিপ্লবের পরিবর্তে একজন বাড়তি ব্যাটসম্যান একাদশে নিয়েছেন টিম ম্যানেজম্যান্ট। দলে ঢুকেন সাব্বির রহমান। যদিও দলের জন্য ১ রান ছাড়া কিছুই করতে পারেন নি তিনি।
অপরদিকে আফগানিস্তান দলে এনেছে দুটি পরিবর্তন। ফজল নিয়াজাই এবং দৌলত জাদরানের পরিবর্তে অভিষিক্ত নাভিন উল হক এবং করিম জানাত একাদশে খেলেন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৩৮/৭, ওভার ২০
হযরতউল্লাহ জাজাই ৪৭, রহমতউল্লাজ গুরবাজ ২৭, শফিকউল্লাহ শফিক ২৩
আফিফ হোসেন: ২ উইকেট
বাংলাদেশ:১৩৯/৬ ওভার ১৯
সাকিব ৭০*, মুশফিক ২৬
নাভিন উল হক ও রশিদ খান ২ উইকেট
ফলাফল
বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যান অবদা ম্যাচ: সাকিব আল হাসনান
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
