লেগস্পিনারের অভাব ঘোচাতেই দলে তরুণ বিপ্লব
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলামের সঙ্গে নামের হুবুহু মিল। খালি ডাক নামটাই যা পার্থক্য। বুলবুলের বদলে বিপ্লব। আজ (সোমবার) সকাল সকাল তার নাম জাতীয় দলে দেখে অনেকেই চমকে উঠেছেন।
তবে পাঠকদের একদমই অবাক হবার কথা নয়। কারণ একদম জাতীয় দলে নাম লেখানোর কথা বলা না হলেও, আমিনুল ইসলাম বিপ্লব নামের যে একজন ব্যাটসম্যান কাম স্পিনার আছেন এবং তাকে যে এবার আফগানিস্তানের সাথে একমাত্র টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হবে- সেই খবর জাগো নিউজের পাঠকরা অনেক আগেই জেনে গেছেন।
এ মুহুর্তে সাঈফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আরাফাত রাব্বি আর আফিফ হোসেন ধ্রুবর পরপরই উচ্চারিত হয়েছে আমিনুল বিপ্লবের নাম। তিনি মূলত একজন ব্যাটসম্যান, যিনি সচরাচর চার নম্বরে ব্যাট করেন পাশাপাশি লেগস্পিন বোলিংটাও ভালই পারেন।

‘এ’ দল, এইচপি আর ইমার্জিং একাদশের পক্ষে প্রায় নিয়মিত হাত ঘুরিয়েছেন, উইকেটও পেয়েছেন। পাশাপাশি মোটামুটি রানও করেছেন। তাই রদবদলের পালায় ভারত সফরের জন্য মনোনীত অনূর্ধ্ব-২৩ দল থেকে একদম শেষ মুহূর্তে জাতীয় দলে ডাক পেলেন আমিনুল বিপ্লব।
এইচপি তথা ভারত সফরের জন্য সাজানো দল থেকে আগেই জাতীয় দলে নেয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের পাশাপাশি আফিফ অফস্পিন বোলিংটাও করেন। গত ১৩ সেপ্টেম্বর শেরে বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে স্মরণীয় ও স্বপ্নীল সূচনা হয়েছে আফিফের।
দলে জায়গা পেয়ে প্রথম দিনই ব্যাট হাতে জ্বলে উঠে দল জেতানো ব্যাটিং করে আফিফ সবার প্রশংসাধন্য। এখন সুখ সগরে আসছেন। তার পাশাপাশি আজ অনূর্ধ্ব-২৩ দলের অপর দুই সদস্য বয়সভিত্তিক জাতীয় দল এবং এইচপির হয়ে প্রায় নিয়মিত খেলা নাজমুল হোসেন শান্ত আর আমিনুল ইসলাম বিপ্লবকেও জাতীয় দলে নেয়া হয়েছে।
সাঈফ হাসান, ইয়াসির রাব্বির মত তুলনামূলক বেশি পরিচিত ও আন্তর্জাতিক ক্রিকেটে বেশি এক্সপোজার পাওয়া পারফরমারকে বাইরে রেখে আমিনুল বিপ্লবকে নেয়ায় রীতিমত বিস্মিত অনেকেই। তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নও উঠেছে।
কেন সাঈফ হাসান আর ইয়াসির রাব্বির মত পারফরমারকে বাইরে রেখে আমিনুল বিপ্লবকে নেয়া হলো? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা হলো, ব্যাটসম্যান হিসেবে নয়, মূলত লেগব্রেক গুগলি বোলার হিসেবেই জাতীয় দলে এসেছেন আমিনুল বিপ্লব।
আজ দুপুরে দল নিয়ে জাগো নিউজের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা মূলত লেগস্পিনার হিসেবেই আমিনুল বিপ্লবকে দলে রেখেছি। বলতে পারেন, সে আমাদের লেগস্পিন অপশন। সবচেয়ে বড় কথা দলে একজন লেগস্পিনরারের বড়ই অভাব। এখন তাই লেগব্রেক বোলার হিসেবে আমরা আমিনুল বিপ্লবকে বেছে নিয়েছি।’
মোদ্দাকথা, একজন প্রতিষ্ঠিত উইলোবাজ হিসেবে অনূর্ধ্ব-১৯, এইচপি আর ইমার্জিং দলে খেললেও ব্যাটসম্যান কাম লেগস্পিনার হবার কারণেই আমিনুল বিপ্লব মূল্যায়িত হয়েছেন। দীর্ঘ দিন ধরে একজন লেগির অপেক্ষায় টিম বাংলাদেশ। মাঝে জোবায়ের হোসেন লিখনকে দিয়ে কাজ চালানোর চেষ্টা চললেও বর্তমানে তিনিও চরম হতাশায়। তার আবার জাতীয় দলে ফেরাও বেশ কঠিন হরে গেছে। সেখানে লেগব্রেক গুগলি বোলার হিসেবে আমিনুল বিপ্লবকে দিয়ে এবার চেষ্টা চালানো হবে।
উল্লেখ্য, আফগান ‘এ’ দলের বিপক্ষে বেশ কটি ম্যাচে রান পেয়েছেন বিপ্লব। পাশাপাশি উইকেটও পেয়েছেন। তাই নির্বাচকরা মনে করছেন এ অলরাউন্ডার হতে পারেন এই আসরের চমক। আর সে কথা ভেবেই তাকে দলে নেয়া। দেখা যাক মাঠে কেমন করেন বিপ্লব?
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
