রিয়েল আইডি না থাকলে ৪৫ ডলার যাচাই ফি
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫
রিয়েল আইডি না থাকলে একজন বিমান যাত্রীকে ৪৫ ডলার ফি দিতে হবে। আর এই ফি নেওয়া হবে যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) ঘোষণা করেছে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে বৈধ ও গ্রহণযোগ্য পরিচয়পত্র না দেখিয়ে বিমান ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে ৪৫ ডলার ফি দিয়ে ‘টিএসএ কনফার্মেশন আইডি’ সংগ্রহ করতে হবে। এই সিস্টেম ব্যবহার করে বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে যাত্রীর পরিচয় নিশ্চিত করা হবে।
যাত্রীরা ১০ দিনের ভ্রমণ সময়ের জন্য ‘টিএসএ কনফার্মেশন আইডি’ ব্যবহার করতে পারবেন। যাদের রিয়েল আইডি নেই, তাদের দ্রুত মটর ভেহিক্যাল (ডিএমভি) অফিসে গিয়ে পরিচয়পত্র আপডেট করার পরামর্শ দিয়েছে টিএসএ।
বিমানবন্দরে টিএসএ যেসব পরিচয়পত্র বা আইডি গ্রহণ করবে, সেগুলো হচ্ছে- রিয়েল আইডি-সম্মত ড্রাইভিং লাইসেন্স বা স্টেট আইডি, এনহ্যান্সড ড্রাইভার্স লাইসেন্স (ইডিএল) বা এনহ্যান্সড আইডি (ইআইডি), যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও পাসপোর্ট কার্ড, গ্রিনকার্ড, ওয়ার্ক পারমিট, ট্রাস্টেড ট্রাভেলার কার্ড, মার্কিন প্রতিরক্ষা বিভাগের আইডি, বর্ডার ক্রসিং কার্ড, স্বীকৃত ট্রাইবাল নেশনের ইস্যুকৃত গ্রহণযোগ্য ফটো আইডি, বিদেশি পাসপোর্ট, কানাডিয়ান প্রাদেশিক ড্রাইভিং লাইসেন্স, যুক্তরাষ্ট্রের মেরিনার ক্রেডেনশিয়াল, ভেটেরান হেলথ আইডেন্টিফিকেশন কার্ড। অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য নয়।
গ্রহণযোগ্য পরিচয়পত্র ছাড়া সকল যাত্রী, এমনকি নন-রিয়েল আইডি স্টেট আইডি/লাইসেন্সধারীরাও বিমানবন্দরে টিএসএ চেক-ইনের সময় পরিচয় যাচাই প্রক্রিয়ায় পাঠানো হবে। এই প্রক্রিয়া বিমানবন্দরভেদে ভিন্ন হতে পারে, এবং দ্রুততার সঙ্গে অনলাইনে ফি প্রদানের ব্যবস্থা করতে বেসরকারি অংশীদারদের সঙ্গে কাজ করছে টিএসএ।
রিয়েল আইডি আইনটি ২০ বছর আগে পাশ হয়। তবে আগের প্রশাসনগুলো সঠিকভাবে তা বাস্তবায়ন করেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এবং সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের তত্ত্বাবধানে ২০২৫ সালের ৭ মে এই আইন পুরোপুরি কার্যকর হয়।
বর্তমানে ৯৪ শতাংশেরও বেশি যাত্রী ইতোমধ্যেই রিয়েল আইডি বা অন্য গ্রহণযোগ্য পরিচয় ব্যবহার করেন। তবে বৈধ পরিচয় না দেখালে যাত্রীদের অতিরিক্ত অপেক্ষার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে টিএসএ।
টিএসএ-এর উপ-প্রশাসকের দায়িত্ব পালনকারী সিনিয়র কর্মকর্তা অ্যাডাম স্টালহ বলেন, “পরিচয় যাচাই ভ্রমণ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের আকাশপথ ও রেলসহ অন্যান্য অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে সন্ত্রাসী, অপরাধী ও বেআইনি অভিবাসীদের হাত থেকে সুরক্ষিত রাখে। অধিকাংশ যাত্রীই রিয়েল আইডি বা পাসপোর্টের মতো গ্রহণযোগ্য পরিচয়পত্র দেখান। তবে পরিচয় নিশ্চিত করা সকল যাত্রীর ক্ষেত্রেই অপরিহার্য। ১ ফেব্রুয়ারি থেকে যারা গ্রহণযোগ্য আইডি ছাড়া বিমানভ্রমণ করতে চাইবেন, তারা ৪৫ ডলার পরিশোধ করে পরিচয় যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই ফি নিশ্চিত করবে যাতে করদাতাদের নয় বরং যাত্রী নিজেই তার অপর্যাপ্ত পরিচয় যাচাইয়ের ব্যয় বহন করেন। আমরা সকল যাত্রীকে রিয়েল আইডি বা অন্য গ্রহণযোগ্য আইডি সংগ্রহের অনুরোধ করছি যাতে দেরি বা ফ্লাইট মিসের ঝুঁকি এড়ানো যায়।”
টিএসএ যাত্রীদের ভ্রমণের আগে অনলাইনে ফি পরিশোধ করার আহ্বান জানায়। বিমানবন্দরে পৌঁছানোর পর যারা ফি পরিশোধ করেননি, তাদের জন্য চেকপয়েন্টের কাছে নির্দিষ্ট স্থানে অর্থপ্রদানের নির্দেশনা পাওয়া যাবে। বিমানবন্দরে পরিচয় যাচাই প্রক্রিয়ায় অংশ নিলে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
