সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন এফবিআই
রাশিয়ার পর টার্গেট আমেরিকা?
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪
এফবিআই-এর ডিরেক্টর ক্রিস্টোফার রে
গত মাসে রাশিয়ার একটি কনসার্ট হলে হামলায় বহু মানুষকে হত্যার পর আমেরিকায় একটি সংগঠিত হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। এফবিআইয়ের পরিচালক হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একটি প্যানেলকে একথা জানিয়েছেন।
বৃহস্পতিবার বাজেট শুনানিতে এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে আইনপ্রণেতাদের বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থায় আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে, আমি এমন সময়ের কথা মনে করতে পারি না, যখন একই সময়ে আমাদের জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য এত হুমকি ছিল। আজ এই হুমকির কারণেই আমি এখানে বসে আছি।’
গত ২২ মার্চ মস্কোর উপকণ্ঠে একটি কনসার্ট হলে এক হামলায় অন্তত ১৪৪ জন নিহত হয়, যা গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলা। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেইটের একটি শাখা এই হামলার দায় স্বীকার করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো প্রমাণ উল্লেখ না করে ইউক্রেইনকে দোষারোপ করার চেষ্টা করেছেন।
গাজায় ইজরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ থেকে অনুপ্রাণিত কোন ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠীর হামলার আশঙ্কায় উদ্বিগ্ন আমেরিকান কর্মকর্তারা। রাশিয়ায় কনসার্ট হলে হত্যাকান্ডের পর এফবিআই আরও সমন্বিত হামলার বিষয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে।
ক্রিস্টোফার রে জানিয়েছেন, ২০২৩ সালের শেষ পর্যন্ত এফবিআই চার হাজার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ঘটনার তদন্ত করেছে। তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘উদ্বেগের বিষয় হচ্ছে কয়েক সপ্তাহ আগে রাশিয়ার কনসার্ট হলে হামলার মতো আইএসআইএস যুক্তরাষ্ট্রেও সমন্বিত হামলা চালাতে পারে।’
রে এই মাসে মেয়াদ শেষ হতে যাওয়া একটি নজরদারি কর্মসূচি নবায়নের জন্য আইনপ্রণেতাদের অনুরোধ করবেন বলে জানা গেছে। এটিকে আমেরিকার শত্রুর বিরুদ্ধে অপরিহার্য বলে অভিহিত করেছেন। রে আইনপ্রণেতাদের বলার পরিকল্পনা করেছেন যে, ‘আমাদের জাতিকে সুরক্ষিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ, এবং আমরা সঙ্কটময় সময়ে রয়েছি।’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
