আওয়ামী লীগ বিএনপি’র শক্তি পরীক্ষা আজ
রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩
ঢাকা অফিস -
বাংলাদেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান নিয়েছে। শুক্রবার বিকেলে পল্টন এলাকায় দুই দলের শোডাউন। আর এ নিয়ে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ঢাকায় বিএনপি’র মহাসমাবেশ ঘোষণার পর থেকেই উত্তাপ-উত্তেজনা। কী হবে, কী হচ্ছে এমন আলোচনার মধ্যে আবার সমাবেশের স্থান নিয়ে টানাপড়েন। বিএনপি’র মহাসমাবেশ ঘোষণার পরপরই আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। সহযোগী সংগঠন সমাবেশ ডাকলেও তা সফল করতে মরিয়া হয়ে ওঠে আওয়ামী লীগ। দলীয় এমপি ও নেতাদের সমাবেশ সফল করার নির্দেশনা দেয়া হয়। মহাসমাবেশ সফল করতে গত কয়েকদিন ধরেই নীরব প্রস্তুতি নেয় বিএনপি ও সহযোগী সংগঠন।
দুই পক্ষের পাল্টাপাল্টি প্রস্তুতির পেছনেও ছিল নানা কৌশল। কৌশলের লড়াইয়ে নির্ধারিত দিন বৃহস্পতিবারের সমাবেশ আর মহাসমাবেশ পিছিয়ে যায় একদিন। সমাবেশ নিয়ে ঢাকা মহানগর পুলিশও একের পর এক কৌশল বদল করেছে। শেষতক বৃহস্পতিবার দুই দলকে ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দেয়। এরপর শুরু হয় প্রস্তুতি।
অনেকটা নীরব নয়া পল্টন মুহূর্তে সরগরম হয়ে ওঠে। বায়তুল মোকাররমের উত্তর গেটে শুরু হয়ে যায় মঞ্চ তৈরির কাজ। সমাবেশের অনুমতি দেয়ার পর এক ধরনের উৎকণ্ঠার অবসান হয়। প্রধান দুই দলের কৌশলের লড়াই শেষে আজ তাদের শক্তির পরীক্ষা। দুই পক্ষই ব্যাপকসংখ্যক নেতাকর্মীদের সমাবেশে এনে শক্তির জানান দিতে চাইছে। এজন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। বিএনপি নেতাকর্মীদের অনেকে আগেই ঢাকায় চলে এসেছেন। আজ আসবেন অনেকে। বলা হচ্ছে মহাসমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত। আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপক লোকসমাগমের চেষ্টা করা হচ্ছে। শান্তি সমাবেশে ঢাকার আশপাশের জেলাসহ সারা দেশ থেকেই নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।
সমাবেশ আর মহাসমাবেশ ঘিরে দুই দিনের টানাপড়েনের অবসান ঘটিয়ে গত বুধবার বিকালে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দুই দলকে একই শর্তে সমাবেশ করার অনুমতির বিষয় জানান। কর্মদিবসে সমাবেশ না করায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুক্রবার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগের সমাবেশ ও বিএনপি’র মহাসমাবেশ করার জন্য অনুমতি চেয়ে দরখাস্ত দিয়েছে। বিএনপি তাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে। আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি চেয়েছে। আমরা দুই দলকেই ২৩টি শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দিচ্ছি।
ডিএমপি কমিশনার বলেন, আমরা দুই দলকেই চৌহদ্দি নির্ধারণ করে দিয়েছি। বিএনপি নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ হাসপাতাল মোড় পর্যন্ত জায়গার মধ্যে তাদের সমাবেশ ও মাইকের ব্যবহার সবকিছু সীমাবদ্ধ রাখতে হবে। আওয়ামী লীগ মহানগর নাট্যমঞ্চ থেকে পশ্চিমে মুক্তাঙ্গন পর্যন্ত তাদের সমাবেশ ও মাইকিং সীমাবদ্ধ রাখতে হবে। দুই দলের নেতাকর্মীরা সমাবেশে কোনো লাঠিসোটা আনতে পারবেন না। কোন ব্যাগ বহন কারা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দেয়া যাবে না। এছাড়া জনদুর্ভোগ এড়াতে দলগুলোকে নিজেদের ভলান্টিয়ার রাখার পরামর্শ দেন তিনি এবং আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কিছু না করার অনুরোধও জানান।
রেকর্ড জনসমাগমের লক্ষ্য বিএনপির ঢাকায় বিএনপির মহাসমাবেশ আজ। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। আজকের মহাসমাবেশে রেকর্ডসংখ্যক লোক সমাগম করতে চাইছেন দলটির নেতাকর্মীরা। মহাসমাবেশের একদিন আগেই ঢাকায় এসেছেন সারা দেশের অনেক নেতাকর্মী। গত রাতেও বিভিন্ন জেলা থেকে রওয়ানা হয়েছেন অনেকে। ঢাকা ও পাশের জেলাগুলোর নেতকর্মীরা আজ দুপুরে নয়াপল্টনের মহাসমাবেশে যোগ দেবেন। একদফার দাবিতে নয়াপল্টন থেকে সরকারকে কঠোর বার্তা দেবেন দলটির শীর্ষ নেতারা। সরকার পতন নিশ্চিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার থেকে লাগাতর কর্মসূচির ঘোষণা আসতে পারে। এদিকে আজকের মহাসমাবেশেকে ঘিরে অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি হলে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বড় কর্মসূচিও ঘোষণা করতে পারে বিএনপি। গতকাল সমমনা দলগুলোর সঙ্গে সম্ভ্যাব্য নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা করেছেন বিএনপি নেতারা।
এদিকে বিএনপির মহাসমাবেশ নিয়ে চলে নানা নাটকীয়তা। ২৪ ঘণ্টারও কম সময় আগে মহাসামবেশের অনুমতি পায় দলটি। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপিকে নয়াপল্টনে অনুমতি দেয় ডিএমপি। এর আগে বুধবার থেকে গতকাল বিকাল পর্যন্ত নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর বিএনপি অফিস ছিল নেতাকর্মী শূন্য। থমথমে ছিল নয়াপল্টন এলাকা। তবে সমাবেশের অনুমতির পর কেন্দ্রীয় নেতারা নয়াপল্টনে আসেন। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরাও নয়াপল্টনে ভিড় করেন। যদিও বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদেরকে সরিয়ে দেয়া হয়। একইসঙ্গে নির্ধারিত সময়ে মহাসমাবেশে যোগ দেয়ার জন্য আহ্বান জানান দলটির শীর্ষ নেতারা।
বিএনপি নেতারা বলছেন, এবারের মহাসমাবেশের জনসমাগম অতীতের সকল রেকর্ড অতিক্রম করবে। গণপরিবহন বন্ধ ও বাধার আশঙ্কায় এবার আগেভাগেই নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেছেন।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
