যে ৭ অঙ্গরাজ্য গড়ে দেবে মার্কিন প্রেসিডেন্টের ভাগ্য
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৪
আসন্ন নভেম্বরের নির্বাচনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেক প্রার্থী কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসাবে ধরা হচ্ছে।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে এবং মাত্র এক মাসেরও কম সময় বাকি।
২০২৪ সালের এ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গরাজ্যে উভয় প্রার্থীর মধ্যে পার্থক্য খুবই কম লক্ষ্য করা যাচ্ছে।
মার্কিন সংবিধানের অধীনে দেশটির প্রতিষ্ঠাতারা নির্ধারণ করেছিলেন যে, ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিই আলাদাভাবে প্রেসিডেন্টের জন্য ভোট দেবে। তারপর জটিল ইলেক্টোরাল কলেজ ব্যবস্থায় প্রতিটি অঙ্গরাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি করে নির্দিষ্ট সংখ্যক ইলেক্টোরাল থাকে। বেশিরভাগ অঙ্গরাজ্যেই ‘সবকিছুই বিজয়ীর হস্তগত হবে’ নীতি অনুসরণ করে। যার মাধ্যমে জনপ্রিয় ভোটে বিজয়ী প্রার্থীই সমস্ত ইলেক্টর পেয়ে যায়।
মার্কিন নির্বাচনে জিততে প্রার্থীদের ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি দরকার হয়। এ কারণে আসল নির্বাচন মূলত সুইং স্টেটগুলোতেই অনুষ্ঠিত হয়। যেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেট প্রার্থীরা পালাক্রমে বিজয়ী হয়ে থাকেন।
এ বছরও তেমন সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য রয়েছে, যেগুলো প্রায় সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাহলে চলুন, এই অঙ্গরাজ্যগুলো নিয়েই একটু আলোচনা করা যাক:
পেনসিলভানিয়া (১৯ ইলেক্টোরাল ভোট)
পেনসিলভানিয়া এক সময় নির্ভরযোগ্যভাবে ডেমোক্রেটিকদের দখলে ছিল। তবে সম্প্রতি এটি সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হয়ে উঠেছে।
২০১৬ সালে ট্রাম্প মাত্র ০.৭ শতাংশের ব্যবধানে এই অঙ্গরাজ্যে জয়ী হয়েছিলেন। আর ২০২০ সালে বাইডেন ১.২ শতাংশ ব্যবধানে এই অঙ্গরাজ্যে বিজয় লাভ করেন।
এ অঙ্গরাজ্যের ‘রাস্ট বেল্ট’ শহরগুলো- যেমন ফিলাডেলফিয়া এবং পিটসবার্গ মূলত ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংয়ের পতনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাম্প এখানকার গ্রামীণ শ্বেতাঙ্গ জনগোষ্ঠীকে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং অভিবাসীদের সমস্যা তুলে ধরে প্রচার চালাচ্ছেন।
অন্যদিকে কমলা হ্যারিস স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের কথা বলছেন এবং ম্যানুফ্যাকচারিং খাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
জর্জিয়া (১৬ ইলেক্টোরাল ভোট)
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের এই অঙ্গরাজ্যটি ট্রাম্পের প্রথম মেয়াদের শেষের দিকে একটি নির্বাচনী সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।
২০২০ সালের নির্বাচনে বাইডেনের বিজয়কে উল্টে দেওয়ার জন্য ট্রাম্প এ অঙ্গরাজ্যের কর্মকর্তাদের কাছে অতিরিক্ত ভোট ‘খুঁজে’ বের করার জন্য অনুরোধ করেছিলেন। যার ফলে তিনি মামলারও মুখোমুখি হন।
তবে সেই মামলাটি নির্বাচনের পর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
নর্থ ক্যারোলিনা (১৬ ইলেক্টোরাল ভোট)
১৯৮০ সালের পর থেকে এই অঙ্গরাজ্যটি একবারই ডেমোক্রেটদের জিতিয়ে দিয়েছে। তবে কমলা হ্যারিসের প্রচারণা দলের বিশ্বাস যে, নর্থ ক্যারোলিনার ভোটাররা এবার তাদের পক্ষেই যেতে পারে।
এখানকার জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বৈচিত্র্যময় হচ্ছে, যা ডেমোক্রেটদের জন্য ইতিবাচক।
মিশিগান (১৫ ইলেক্টোরাল ভোট)
২০১৬ সালে ট্রাম্প মিশিগানকে রিপাবলিকানদের পক্ষে নিয়ে গিয়েছিলেন। তবে ২০২০ সালে বাইডেন এই অঙ্গরাজ্যটি পুনরুদ্ধার করেন।
যদিও এবারের নির্বাচনে হ্যারিসের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে অঙ্গরাজ্যটির ২ লাখ সদস্য বিশিষ্ট আরব-আমেরিকান সম্প্রদায়। যারা গাজা ও লেবানন সংঘাতের কারণে বাইডেনের সমালোচনা করছেন।
অ্যারিজোনা (১১ ইলেক্টোরাল ভোট)
২০২০ সালের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই অঙ্গরাজ্যে বাইডেন মাত্র ১০,৪৫৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে ট্রাম্প এবার আশা করছেন যে, বাইডেন-হ্যারিস প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে জেগে ওঠা ক্ষোভ তাকে আবারও এ অঙ্গরাজ্যে জিততে সহায়তা করবে।
উইসকনসিন (১০ ইলেক্টোরাল ভোট)
২০১৬ সালে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন উইসকনসিনে পরাজিত হন। তবে ২০২০ সালে বাইডেন ২১,০০০ ভোটের ব্যবধানে রাজ্যটি পুনরুদ্ধার করেন। তবে এবারের নির্বাচনে কমলা হ্যারিস কী করেন- সেটাই দেখার বিষয়।
নেভাদা (৬ ইলেক্টোরাল ভোট)
নেভাদায় ২০২০ সালের নির্বাচনে বাইডেন ২.৪ শতাংশ ব্যবধানে জয়ী হন। তবে এ বছর এটি আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। সূত্র: এনডিটিভি
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
