যে নারীর কারণে ৩,৫০০ কোটি ডলার দিয়ে স্ত্রীকে ডিভোর্স দিলেন বেজস
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
সাড়ে তিন হাজার কোটি ডলারের বিনিময়ে ডিভোর্সে সম্মত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী অনলাইন মার্কেট প্লেস ‘অ্যামাজনের’ প্রতিষ্ঠাতা জেফ বেজস এবং তার স্ত্রী ম্যাকেনজি।
এখন পর্যন্ত এটিই হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স।
বৃহস্পতিবার তারা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, যদিও এই বিবাহ-বিচ্ছেদ আদালতে অনুমোদন পেতে সময় লাগবে আরও ৯০ দিন।
কিন্তু বেজস-ম্যাকেনজিকে ছাপিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন বেজসের ‘গার্লফ্রেন্ড’ লরেন সানচেজ (৪৯)। সানচেজের আসল বয়স কত কিংবা সত্যিই তিনি বেজসের গার্লফ্রেন্ড কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।
বিলিওনিয়ার ক্লাবে এক নম্বরে থাকা ব্যবসায়ী জেফ বেজসের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় শিরোনাম হচ্ছেন তিন সন্তানের জননী লরেন সানচেজ।
জানুয়ারিতে সানচেজের সাথে বেজসের ব্যক্তিগত বেশ কিছু ছবিকে কেন্দ্র করে সাবেক স্ত্রী ম্যাকেনজির সঙ্গে সম্পর্কের অবনতি হয় বেজসের। এরপর দুজনের সম্পর্ক বিবাহ বিচ্ছেদে গড়ায়।
অন্যদিকে ঠিক একই সময়ে নতুন প্রেমিকা লরেন সানচেজের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। যদিও তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত একে অন্যের থেকে দূরে থাকার ঘোষণা দেন বেজস-সানচেজ।
তবে তাদের দু’জনের মধ্যে ঠিকই নিয়মিত যোগাযোগ হয়। ফোনে একে অন্যের সঙ্গে আলাপ করেন। একে অন্যের থেকে দূরে থাকার ঘোষণা দিলেও জানুয়ারির শেষ দিকে টেক্সাসে তাদের দুইজনের অভিসারের কথা ঠিকই ফাঁস হয়ে যায়।
এ বছরের জানুয়ারিতে জেফ বেজস এবং লরেন সানচেজের মধ্যে প্রথম আলাপ হয়। তাদের দুইজনের মধ্যে এই আলাপের কাজটি করিয়ে ছিলেন সানচেজের স্বামী, হলিউডের অন্যতম শক্তিশালী ব্যক্তিদের একজন প্যাট্রিক হোয়াইটসেল। এর কিছুদিন পরই স্বামী হোয়াইটশেলের থেকে আলাদা হন সানচেজ।
এরপর জেফ বেজসের স্পেস কোম্পানি ‘ব্লু অরিজিন’ এ কাজ করার সুবাদে পরস্পরের কাছাকাছি আসেন বেজস-সানচেজ।
ধারণা করা হচ্ছে, সানচেজের সঙ্গে বেজসের ছবিগুলো জনসমক্ষে আসার ঘটনাকে কেন্দ্র করেই সাবেক স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বিচ্ছেদ চুক্তি পাকাপোক্ত করেছেন বেজস।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লস এঞ্জেলস টিভি দর্শকরা সানচেজকে দেখেছেন ফক্স’স গুড ডে লা’তে সহ-আয়োজক হিসেবে। এক সময়ে বিনোদন সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। সানচেজ একজন যোগ্যতা সম্পন্ন হেলিকপ্টার পাইলটও। হলিউডের সাংবাদিকদের তথ্য মতে, ক্রিস্টোফার নোলান’স ডুনকির্ক-এ একজন পরামর্শক হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
