যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভারতীয় আমেরিকানদের প্রভাব
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে বর্তমানে পাঁচজন ভারতীয় আমেরিকান আছেন। আর রাজ্য পর্যায়ে আছেন প্রায় ৪০ জন। এশীয় আমেরিকান গোষ্ঠীর মধ্যে ভারতীয় আমেরিকানদের ভোট দেওয়ার হার সবচেয়ে বেশি। এশীয় আমেরিকানদের রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করা সংস্থা এএপিআই ডাটার কার্তিক রামকৃষ্ণান এসব তথ্য দিয়েছেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রার্থী হওয়ার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে ভারতীয় আমেরিকানরা মার্কিন রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠছেন।
রামকৃষ্ণান বলেন, ভারতীয় আমেরিকানরা অন্যদের তুলনায় একটু বেশি শিক্ষিত ও সম্পদশালী। তাই তাঁদের মধ্যে কেউ রাজনীতি করতে চাইলে তহবিল সংগ্রহ ও অন্যান্য সুযোগ পাওয়া সহজ হয়। ভারতীয় আমেরিকানদের কেউ কেউ এখন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন।
‘বন্ধুদের কাছ থেকে এবং নিজেদের সামাজিক নেটওয়ার্ক থেকে রাজনৈতিক অনুদান পাচ্ছেন তাঁরা।’ বলেন রামকৃষ্ণান। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় রাজনীতিবিষয়ক অধ্যাপক ইরফান নুরুদ্দিন বলেন, ভারতীয় আমেরিকানদের অধিকাংশই ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেন বলে গবেষণায় দেখা গেছে।
তবে রিপাবলিকানদের মধ্যে এমন আলোচনা আছে যে ভারতীয় আমেরিকানরা নীতি নয়, নামের কারণে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে থাকেন।
মিশিগানের একজন রিপাবলিকান ন্যাশনাল কমিটিওমেন ভারতীয় বংশোদ্ভূত হিমা কোলানাজিরেড্ডি বলেন, ‘তাঁরা (ভারতীয় আমেরিকান) ডেমোক্র্যাটদের ভোট দেন। কারণ ভারতে গণতন্ত্র আছে। তাঁরা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ডেমোক্রেসিকে মেলান। তাঁরা মনে করেন, বোধ হয় এটাই সেই পার্টি, যাদের ভোট দেওয়া উচিত।’
বিতর্কে রাজি কমলা, প্রত্যাখ্যান ট্রাম্পের
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত বিতর্কের প্রস্তাবটি গত শনিবার প্রত্যাখ্যান করেন তিনি।
যদিও আগামী ২৩ অক্টোবর সিএনএন আয়োজিত বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন কমলা। তবে ট্রাম্প বলেছেন, আরেকটি বিতর্কের জন্য অনেক দেরি হয়ে গেছে। কারণ এরই মধ্যে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। কমলার প্রচারশিবির বলেছে, যেহেতু চলতি মাসের শুরুতে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে জয়ী দাবি করেছেন, তাই আরেকটি বিতর্কে অংশ নিতে তাঁর কোনো সমস্যা থাকার কথা নয়।
যদিও বিতর্কের পর পরিচালিত জনমত জরিপ বলছে, বেশির ভাগ দর্শকের বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট কমলার কাছে ধরাশায়ী হয়েছেন ট্রাম্প। ওই বিতর্কের পর ট্রাম্প বলেছিলেন, আর কোনো বিতর্ক হবে না। গত শনিবার নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে এক সমাবেশে ট্রাম্প দাবি করেন, প্রথম মুখোমুখি বিতর্কে তিনি জয়ী হয়েছেন। তবে পুনরায় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, আরেকটি বিতর্কের জন্য অনেক দেরি হয়ে গেছে। কারণ এরই মধ্যে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। ট্রাম্প এ-ও দাবি করেন, ‘বিতর্কে খারাপ করায় আরেক দফা বিতর্ক করতে চাইছেন কমলা।’
গত শনিবার এক বিবৃতিতে কমলার প্রচারশিবিরের চেয়ার জেন ও’ম্যালি বলেন, নভেম্বরের নির্বাচনের আগে কমলা ও ট্রাম্পের বিতর্ক দেখার আরেকটি সুযোগ আমেরিকানদের প্রাপ্য। নির্বাচনের আগে মাত্র একটি বিতর্ক আধুনিক ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে।
সূত্র : ডয়চে ভেলে, বিবিসি
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
