যুক্তরাষ্ট্রের অনাগ্রহে ভেস্তে গেল যুদ্ধবিরতি ভোট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩
অবরুদ্ধ জনপদে ইসরাইলে নৃশংস হত্যাযজ্ঞ বন্ধে গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অসংখ্য দেশ। চূড়ান্ত পদক্ষেপ হিসাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভুটাভুটির কথা ছিল সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টায়।
তবে এদিন যুক্তরাষ্ট্র ভোটে অংশ নিতে চায়নি। ইসরাইলের অন্ধ সমর্থক যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের এই নির্লজ্জ অবস্থানেই পিছিয়ে গেল ভোট।
বারবার ব্যর্থ হয়ে যুদ্ধবিরতির দাবিতে এবার নতুন খসড়া প্রস্তাব করে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের আনা প্রস্তাবটিতে হামাস-ইসরাইলের মধ্যে শত্রুতা চিরতরে বন্ধ করে গাজায় নিরাপদ ও শর্তহীন মানবিক সহায়তার আহ্বান জানানো হয়।
পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে গাজা ও পশ্চিম তীরের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টিও প্রস্তাবে আনা হয়। তবে খসড়া এ প্রস্তাবটিতে সন্তুষ্ট হয়নি যুক্তরাষ্ট্র। অবশেষে হোয়াইট হাউজের অনাগ্রহেই ভেস্তে গেল যুদ্ধবিরতির ভোট। আগামী মঙ্গলবার পুনরায় ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। দ্য গার্ডিয়ান, এএফপি।
এর আগেও (৮ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। অথচ শুরু থেকেই মুখে যুদ্ধবিরতির ফেনা তুলছে ওয়াশিংটন! পাশাপাশি গাজা হামলা রসদও সরবরাহ করছে ইসরাইলকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রে আবারও এমন শক্ত অবস্থানের পরদিনই (মঙ্গলবার) গাজায় জোরালো হামলা চালিয়েছে ইসরাইলের সেনারা।
এদিন ভোরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬৭ জনে। আহত ৫৫ হাজার ৫৮৬।
এদিকে যুদ্ধবিরতি বন্ধে অনীহার পরদিনই ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি আবারও নিশ্চিত করেছে ওয়াশিংটন। ইসরাইলকে পরম বন্ধু আখ্যা দিয়ে তেল আবিবকে সব ধরনের অস্ত্র সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। মঙ্গলবার দিনভর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তেল আবিবে একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন।
সবচেয়ে লম্বা বৈঠক হয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের সঙ্গে। সেই বৈঠকেই তিনি বলেন, ‘আপনাদের (ইসরাইল) দেশকে রক্ষার জন্য যা যা সরঞ্জাম দরকার তা আমরা পাঠাতে থাকব... যার মধ্যে গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র, কৌশলগত যান এবং বিমান প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে।’ গাজায় চলমান যুদ্ধে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ ছিল। জাতিসংঘের নেতৃত্বে প্রথম বাণিজ্যিক ট্রাক শনিবার (১৬ ডিসেম্বর) গাজায় প্রবেশ করেছে। সোমবার যুক্তরাষ্ট্র এ খবরটি নিশ্চিত করেছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘এটি গাজার ফিলিস্তিনি জনগণের জীবনযাত্রার উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিলিস্তিনি জনগণের চাহিদা পূরণের জন্য গাজায় প্রবাহিত মানবিক সহায়তা আরও বাড়ানোর জন্য আমরা ইসরাইল, মিসর এবং এই অঞ্চলের অংশীদার দেশগুলোর সরকারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’
অন্যদিকে ইসরাইল গাজা হামলার বিরুদ্ধে এবার মন্তব্যে মুখ খুললেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে তা কোনোভাবেই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু আজানসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। রাজধানী রোমে নিজের রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির এক কর্মসূচিতে জর্জিয়া বলেন, ‘হামাসের হামলার পর আমরা ইসরাইলের পক্ষ নিয়েছি এটা সত্যি; তবে ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক আইনের আওতায় থেকে নিজের আত্মরক্ষা অধিকার চর্চা করতে হবে এবং বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
