নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার
প্রকাশিত: ২২ মে ২০২৬
উত্তর আমেরিকায় আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগের দিন ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। সাধারণত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। বাংলাদেশের আকাশে ১৮ মে সোমবার পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে জিলহজ্বের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আরবি বর্ষপঞ্জী অনুসারে জিলহজ্ব মাসের ১০ তারিখে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন ৯ জিলহজ্ব পালিত হবে পবিত্র হজ্ব। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম ইতোমধ্যেই মক্কানগরীতে উপস্থিত হয়েছেন। আরাফাতের ময়দানে একত্রিত হবেন লক্ষ লক্ষ মুসলমান। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঈদুল আযহা উদযাপনে পরিলক্ষিত হচ্ছে ব্যাপক উৎসাহ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মসজিদগুলো আগামী ২৭ মে ঈদের জামাত আয়োজনের ঘোষণা দিয়েছে।
আবহাওয়া ভালো থাকলে অধিকাংশ মসজিদের পক্ষ থেকে খোলা মাঠে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। আবার কোনো মসজিদের অভ্যন্তরে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামায়াতে নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে মহিলাদের। জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে কুইন্সের টমাস এডিসন হাইস্কুল মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদ ভবনে সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামায়াত হবে। সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুল মাঠে মসজিদ আল কুবার ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ মিনিটে।
জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামায়াত অনুষ্ঠিত হবে ২৭ মে মসজিদের ভিতরে। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামায়তি সকাল ৮টায়, তৃতীয় জামায়াত সকাল ৯ টায় এবং চতুর্থ জামায়াত সকাল ১০টায়। প্রথম জামায়াত ছাড়া সব জামায়াতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। আমেরিকান মুসলিম সেন্টারে সকাল ৬টা, ৭টাম ৮টা, ৯টা এবং ১০টায় মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসে সকাল ৮টায় একটি জামায়াত অনুষ্ঠিত হবে।
আল-আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের জামাত খোলা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে তিনটি জামাত হবে সকাল ৭টা, ৮টা ও ৯টায়। তৃতীয় জামাতে মহিলাদের অংশগ্রহণের ব্যবস্থা থাকবে।
জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ মসজিদ সংলগ্ন ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে দুটো জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে ও সকাল ৯টায়।
জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারে মসজিদের ভেতরে তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সময়সূচি সকাল ৭টা, ৮টা ও ৯টা। নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামায়াত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৭টায়, তৃতীয় জামায়াত সকাল ৮টায়, চতুর্থ জামায়াত সকাল ৯টায়, পঞ্চম জামায়াত ১০টা এবং শেষ জামায়াত সকাল ১১টায়।
ব্র্রঙ্কসের পার্কচেস্টার মসজিদের উদ্যোগে ঈদের দুটো জামায়াত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামায়াত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামায়াত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামায়াত সকাল ৮টা ৩০ মিনিটে।
ব্রুকলিনের বাইতুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে। এ ছাড়া মসজিদের ভেতরে প্রথম জামায়াত হবে সকাল সাড়ে ৬টায়। বৃষ্টি হলে সকাল সাড়ে ৭টা থেকে পরপর পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হবে। দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারে চারটি জামায়াত অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য সময়-সকাল সোয়া ৭টা, পৌনে ৮টা, সোয়া ৮টা ও ৯টা।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
