যিশুর সাজে ট্রাম্প: বির্তকের ঝড়
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬
ট্রাম্প এআই দিয়ে বানানো একটি ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার সন্মুখিন হয়েছেন। যেখানে তাকে অসুস্থ এক ব্যক্তিকে সুস্থ করে তোলার ভূমিকা যিশুরূপে দেখানো হয়। এই ছবি নিয়ে তাৎক্ষণিক ক্ষোভের মুখে পড়েন ট্রাম্প। বির্তকের সৃষ্টি হয়। শেষমেশ তিনি ছবিটি সরিয়ে নেন, সঙ্গে দাবি করেন, ছবিতে ঈশ্বরের পুত্র হিসেবে নয়, তাকে নাকি একজন চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে।
এদিকে ট্রাম্প পোপের সমালোচনা করা বন্ধ করেননি। মঙ্গলবার রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে কটাক্ষ করেন তিনি। আর এসব কটাক্ষের জবাবে পোপ বলেছেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ‘ভয় পান না’। তিনি যে ‘একা নন’, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন পোপ।
অনেকেই মজা করে বলে আসছিলেন যে, ইরান যুদ্ধের ব্যর্থতা ঢাকতে হোয়াইট হাউজ হয়ত এপস্টেইন ফাইলকে সামনে নিয়ে আসবে।
মানুষের নজর ঘোরানোর এই কৌশল অবশ্য দৃশ্যমান হতে শুরু করেছে। গেল সপ্তাহে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোনো ধরনের প্রাসঙ্গিকতা ছাড়াই বিষয়টি সামনে আনেন। তিনি মূলত নিজেকে কেলেঙ্কারি থেকে দূরে রাখতেই এ বিষয়ে আলাপ তুলেছেন। কিন্তু তার সূত্র ধরে বিষয়টি আবার আলোচনা কেন্দ্রে চলে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য আটলান্টিক লিখেছে, একদিকে যখন এই আলাপ উঠছে, সেই সময় ইরান যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। হরমুজ প্রণালি এখনও তেহরানের নিয়ন্ত্রণে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পর্শকাতর এই নৌপথে অবরোধ শুরু করেছেন, যার প্রভাবে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে গেছে আরো।
সবকিছু মিলিয়ে ট্রাম্পের জনসমর্থন ক্রমাগত কমছে। রিপাবলিকানরা আশঙ্কা করছেন, নভেম্বরে কংগ্রেসের উভয় কক্ষই তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এমন শঙ্কা তৈরি হওয়ার আরো কিছু কারণ রয়েছে। যেমন, হাঙ্গেরির নির্বাচনে পরাজিত প্রার্থী ভিক্টর অরবানকে সমর্থন জানাতে গিয়ে ট্রাম্প ভূরাজনৈতিক পুঁজি অনেকটাই নষ্ট করেছেন। এছাড়া বিশ্বের বৃহত্তম দুটি ধর্মের অনুসারীদের তিনি ক্ষুব্ধ করে তুলেছেন।
ট্রাম্প দীর্ঘ দিন ধরে ভয় ধরানোর রাজনীতি করে আসছেন। তিনি একদিকে রিপাবলিকানদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য দাবি করেন; অন্যদিকে বিশ্বনেতাদের ওপর প্রভাব খাটাতে চান।
আটলান্টিকের বিশ্লেষণ বলছে, রাজনৈতিক ব্যর্থতা থেকে কীভাবে পালানো যায়, সে ব্যাপারে ট্রাম্প বেশ দক্ষ। কিন্তু এবার তিনি এমন এমন সংকটে জড়িয়েছেন, যেগুলো থেকে বেরনোর স্পষ্ট কোনো পথ নেই। এর মধ্যে ইরান যুদ্ধ ছিল ট্রাম্পের নিজের বেছে নেওয়া একটি সংঘাত। যদিও এই যুদ্ধ তার প্রত্যাশিত পথে এগোয়নি।
ট্রাম্প ভেবেছিলেন, এই যুদ্ধ হবে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার মতো; কয়েক সপ্তাহের মধ্যেই ইরান তার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু দেড় মাস পরে এসে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু গদি থেকে দেশটির শাসক গোষ্ঠীকে এতটুকু টলানো যায়নি। বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহন হওয়া হরমুজ প্রণালি এখনও তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে। তারা এটিকে অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার বানিয়েছে।
ট্রাম্প এটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। কথা না শুনলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকিও দিয়ে রেখেছেন তিনি। কিন্তু তেহরানকে ভয় দেখানোর কৌশল কোনো কাজে দেয়নি।
পোপের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পোপ লিও সাধারণত রাজনৈতিক বিষয়ে খুব একটা মন্তব্য করেন না। কিন্তু কয়েক মাস ধরেই তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনায় সরব রয়েছেন। আবার অন্যান্য পোপের মতো তিনিও ইরান যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন।
পোপ ও মার্কিন প্রেসিডেন্টদের বিরোধ নতুন কিছু নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কোটি কোটি ক্যাথলিক নাগরিক ক্ষুব্ধ হতে পারেন, সেই ভয়ে প্রেসিডেন্টরা সাধারণত চুপচাপই থাকেন।
কিন্তু ট্রাম্প অন্যদের মতো নন; তিনি সমালোচনা সহ্য করেন না। গত রোববার তিনি সামাজিক মাধ্যমে পোপকে ‘অপরাধ দমনে দুর্বল‘ এবং ‘উগ্র বামদের তোষণকারী’ হিসেবে মন্তব্য করেন।
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- আল কায়েদা ‘নেটওয়ার্ক’ নিয়ে হুঁশিয়ারি
- কন্ট্রাক্ট মেরিজে গ্রিনকার্ডঃ অনেক বাংলাদেশি উদ্বিগ্ন
- সংবর্ধনা ও মিলাদে ডুবে আছে যুক্তরাষ্ট্র বিএনপি
- সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর
- আজকাল ৯৩৫
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
