মোবাইল ব্যাংকিং, ব্যাংক কার্ড দিয়ে কাটা যাবে মেট্রোরেলের টিকিট
প্রকাশিত: ২৫ জুন ২০২৫
মেট্রোরেলের যাত্রীদের ভাড়া পরিশোধ আরও সহজ ও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ইউনিভার্সেল টিকেটিং সিস্টেম (ইউটিএস) নামক নতুন এই ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার (পাঞ্চ) করেও ভাড়া পরিশোধ করা যাবে।
ডিএমটিসিএল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন টিকিট ব্যবস্থা চালুর জন্য ইতোমধ্যে প্রাথমিক দরপত্র আহ্বান করা হয়েছে। এতে ৩০টির মতো প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।
সকল প্রক্রিয়া শেষ করে গ্রাহককে এই সেবা দিতে অন্তত ছয় মাস লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্তমানে যে পদ্ধতিতে মেট্রোরেলের ভাড়া আদায় করা হচ্ছে সেটি “ক্লোজ লুপ”। এটি ডেবিট-ক্রেডিট কার্ড বা অন্য কোনো ব্যবস্থা কাজ করে না। এটি শুধু জাপানের সনি কোম্পানির কার্ড পড়তে (রিডিং) পারে। ফলে নতুন ব্যবস্থায় ভাড়া আদায়ের জন্য মেট্রোরেল স্টেশনগুলোয় নতুন কিছু যন্ত্র বসানো হবে। সেগুলোতে ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে ভাড়া দেওয়া যাবে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিএস ব্যবস্থায় যাত্রীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একক যাত্রার কার্ড কিনতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপের মাধ্যমে যেভাবে বিভিন্ন পণ্য কেনা হয়, সেভাবে টিকিট কেনা যাবে। নির্দিষ্ট দূরত্বে ভ্রমণের টাকা পরিশোধ করলে গ্রাহক একটা কিউআর কোড তার মোবাইল ফোনে পাবেন। সেটি স্টেশনে ঢোকা ও বের হওয়ার সময় যন্ত্রে ধরতে (স্ক্যান) হবে।
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ভারত, সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশে এ ব্যবস্থা চালু আছে। যাত্রীসংখ্যা বাড়ানো এবং যাত্রীদের সহজে সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।”
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহনবিশেষজ্ঞ সামছুল হক বলেন, “মেট্রোরেলের ভাড়া পরিশোধের ব্যবস্থা যতটা বিস্তৃত করা যায় ততটাই ভালো। মানুষ কার্ড চাইছে আর কর্তৃপক্ষ বিক্রি করতে পারছে না- এর মতো বাজে দৃষ্টান্ত তো হতে পারে না। কর্তৃপক্ষ নতুন যে ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, তা সফল হলে যাত্রীদের দুর্ভোগ কমবে।”
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
