মোদিকে দিল্লী সামলানোর পরামর্শ মমতার
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার সবচেয়ে উত্তপ্ত ক্ষেত্র ছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে একই দিনে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুর ও বিকেলে দুদফা জনসভা করেন মোদি। স্বাভাবিকভাবেই তার আক্রমণের মূল নিশানা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদির জনসভা শেষের আগ দিয়েই কুচবিহারে মাইক্রোফোনের সামনে দাঁড়ান মমতা। মোদির আক্রমণের জবাব নয় বরং তীব্র পাল্টাহামলা চালান তিনি। মোদির উদ্দেশে তিনি বলেছেন, ‘বাংলার সঙ্গে পাল্লা নিয়ে কোনও লাভ নেই। আগে দিল্লি সামলান।’
বুধবার রাজ্যের নির্ধারিত দুটি জনসভায় ভাষণ প্রদান করেন মোদি। প্রথমটি করেন শিলিগুড়িতে। মোদি বাংলায় বক্তব্য শুরু করে বলেন, ‘শিলিগুড়ির মানুষকে প্রণাম। আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন।’ এরপরই মমতাকে আক্রমণ শুরু করেন মোদি।
তিনি আরো বলেন, ‘আমি কৃতজ্ঞ আপনাদের সমর্থন পেয়ে। শক্তিশালী বিশ্বাসের জন্য আপনাদের এই চৌকিদার বড় বোয়ালদের সঙ্গে যুদ্ধ করতে পারছে। গেল পাঁচ বছরে দেশে উন্নয়নে আপনাদের সহযোগিতা পেয়েছি। সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’
মমতার বিরুদ্ধে অভিযোগ করে মোদি বলেন, তিনি বাংলার বিকাশে স্পিড ব্রেকার হয়ে বাধার সৃষ্টি করছেন। তার পাশাপাশি বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর অভিযান নিয়েও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি।
মমতা কোচবিহারের দিনহাটায় এক জনসভায় পাল্টা আক্রমণ করে মোদির উদ্দেশে বলেন, ‘বাংলায় ৪২ আসনে একটা তো পেয়ে দেখাও। টাচ মি ইফ ইউ ক্যান। ক্যাচ মি ইফ ইউ ক্যান। বাংলার সঙ্গে পাঙ্গা নিয়ে কোনও লাভ নেই। আগে দিল্লি সামলা। এগিয়ে যাচ্ছে বাংলা।’
তিনি আরো বলেন, ‘আমি এখন মোদিবাবুকে এক্সপায়ারি বাবু বলে ডাকব। উনি আর প্রধানমন্ত্রী নন। উনি বলেছেন, আমরা উন্নয়ন করিনি। কেন এ কথা বললেন, কৈফিয়ত দিন। আমি তর্কের চ্যালেঞ্জ জানাচ্ছি। উনি গায়ের জোরে মিথ্যা বলছেন। উনি এক্সপায়ারি প্রাইম মিনিস্টার।’
ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, বিজেপি’র শাষণামলে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। একই সময়ে পশ্চিমবঙ্গের কৃষকদের আয় তিন গুণ বেড়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘কোচবিহারে ছিটমহলের সমস্যার সমাধান করেছি। জমি নিয়ে জট কাটিয়েছি। এক হাজার ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে ছিটমহলের উন্নয়নের জন্য।’
পাশাপাশি বলেন, ‘কৃষকদের টাকা, শস্যবীমার টাকা, খাজনা মওকুফের টাকা, সব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পরিবারের লোকের কাছে জমি হস্তান্তর করতে গেলে মিউটেশন ফিও তুলে দেওয়া হয়েছে। আর মোদি শুধু দেশের সংকট বাড়িয়েই চলেছেন।
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোটপর্ব। সাত দফায় এই ভোটগ্রহণ শেষ হবে ১৯ মে। ফল প্রকাশ হবে ২৩ মে।
নির্বাচিত মোট ৫৪৩ আসনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভার আসন ৪২টি। বর্ধমান লেকাসভায় ৩৪ আসন আছে তৃণমূলের। আসন্ন নির্বাচনে তারা ৪২ আসনেই জয় ছিনিয়ে আনতে চায়।
পশ্চিমবঙ্গে এখন দুটি আসন বিজেপির। তারা এবার ২৩ আসনের লক্ষ্য নিয়ে লড়ছে। বামফ্রন্ট এবং কংগ্রেস নিজেদের মধ্যে কোনো লক্ষ্য নির্ধারণ করেনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
