মুক্তিযোদ্ধার সংজ্ঞা কেন পরিবর্তন করল সরকার
আজকাল ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২৫
বাংলাদেশে মুক্তিযুদ্ধের ৫৪ বছর পর এবার তৃতীয় বারের মতো 'মুক্তিযোদ্ধার সংজ্ঞায়' পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে নানা রকম খবরে নতুন বিতর্কের মুখে অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিয়ে বলেছে, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দীন আহমদসহ মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকছে। তবে ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত এমএনএ বা জাতীয় পরিষদ সদস্যরা 'মুক্তিযুদ্ধের সহযোগী' হিসেবে বিবেচিত হবেন।
নতুন সংজ্ঞায় মোটা দাগে জাতীয় পরিষদ সদস্য বা রাজনীতিকদের অনেকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়ছেন। কারা এই রাজনীতিক, অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধা সংজ্ঞায় কেন পরিবর্তন করল, এর উদ্দেশ্য কী-এসব প্রশ্ন উঠছে। এমএনএ বা জাতীয় পরিষদ এবং এমপিএ বা প্রাদেশিক পরিষদের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে, তাদের যে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হয়েছে, এই এমএনএ ও এমপিএদের বড় অংশই সে সময়ের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। সে কারণে রাজনৈতিক বিবেচনা থেকে অন্তর্বর্তী সরকারের তৈরি করা সংজ্ঞায় পরিবর্তন আনা হলো কি না, এমন প্রশ্নও তুলেছেন বিশ্লেষকদের অনেকে।
এছাড়া মুক্তিযুদ্ধের সময় শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত মুজিব বাহিনী পরে বাংলাদেশ লিবারেশন ফোর্স নাম নিয়েছিল, এই বাহিনীর সদস্যরাও নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়ছেন। সরকারি সূত্রগুলো বলছে, ওই বাহিনী ও এর সদস্যদের স্বীকৃতি থাকবে 'মুক্তিযুদ্ধের সহযোগী' হিসেবে। অবশ্য বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে এদেশের যেসব গোষ্ঠীর নাম বহাল রাখা হয়েছে সর্বশেষ এই সংজ্ঞায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামীর নাম রয়েছে।
মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন বা নানা আলোচনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বিবিসি বাংলাকে বলেছেন, মুক্তিযোদ্ধা তালিকায় লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। তাদের বাছাই করা এবং মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক নিরসনের জন্য সংজ্ঞায় পরিবর্তন প্রয়োজন ছিল। আর সেই বিবেচনায় এখন পরিবর্তন আনা হয়েছে। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে যে গেজেট প্রকাশ করা হয়েছে, তাতে অস্পষ্টতা রয়েছে। সেকারণে বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়েছে।
এছাড়াও রাজনীতিক ও বিশ্লেষকদের অনেকে মুক্তিযুদ্ধ সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে সংশোধনী আনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, নির্বাচিত সরকার এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু অনির্বাচিত সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কারণে বিতর্ক বাড়তে পারে। যদিও ৫৪ বছরেও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয়গুলোয় বিতর্কের অবসান হয়নি। এর দায় রাজনৈতিক দলগুলোর বলেও মনে করেন বিশ্লেষকেরা।(সূত্র-বিবিসি বাংলা)
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
