মালদ্বীপের প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করার অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৪
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ প্রয়োগের অভিযোগে দেশটির একজন মন্ত্রী এবং প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এ গ্রেফতারের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। গ্রেফতার মন্ত্রীর নাম ফাতিমা শামনাজ আলি সালিম। তিনি দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী।
পুলিশ জানায়, ফাতিমা শামনাজ আলি সালিমসহ আরও দুই কর্মকর্তাকে গত রোববার রাজধানীর মালে থেকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা জানান, শামনাজকে এক সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে তার গ্রেফতার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
এদিকে মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর কালো জাদু প্রয়োগ করার কারণে ফাতিমাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ এই প্রতিবেদনের সত্যতা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে মালদ্বীপ অন্যতম। সে জন্য ফাতিমার মন্ত্রণালয়টি দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে চলতি শতাব্দীর শেষ নাগাদ দেশটি কার্যত বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে হুশিয়ারি দিয়েছেন জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপে জাদুবিদ্যার চর্চা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামি আইনে দেশটিতে জাদুবিদ্যাচর্চার দায়ে ছয় মাস কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে।
২০২৩ সালের এপ্রিলে মালদ্বীপের মানাধু অঞ্চলে কালো জাদু প্রয়োগের অভিযোগে তিন প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছিলেন ৬২ বছর বয়সি এক নারী। দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, নিহত নারী জাদুবিদ্যা প্রয়োগ করেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভারত মহাসাগরের মাঝে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। দেশটি বিশ্বের ব্যস্ততম পূর্ব-পশ্চিম শিপিং লেনগুলোর একটি। ফলে ভূরাজনৈতিক হিসাব-নিকাশে দিল্লি ও বেইজিং নিজ নিজ বলয় প্রতিষ্ঠা করতে চায় দেশটিতে।
গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মুহাম্মদ মুইজ্জু। তিনি রাজধানী মালের মেয়র ছিলেন। তার জন্ম ১৯৭৮ সালের ১৫ জুন। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। পুলিশ ও সামরিক বিদ্রোহের পর মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পতনের পর গঠিত ঐক্য সরকারের আবাসনমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তিনি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
