মার্কিন কলেজ-বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪
ইসরাইল বিরোধী বিশাল সমাবেশ গ্রেফতার ও বহিস্কার শতাধিক
গাজা যুদ্ধ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার। এ বিক্ষোভ ক্রমাগত ছড়িয়ে পড়েছে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, এনওয়াই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলিতে। এসব বিক্ষোভ সমাবেশ থেকে বহুসংখ্যক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে আরও অনেককে। এ সংখ্যা শতাধিক হবে বলে প্রচার মাধ্যমে জানান হয়েছে।
প্রায় প্রতিদিনের এসব বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। ম্যানহাটনের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতে এ ধরনের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। একইদিন কনেটিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভরত বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্লাসে ব্যক্তিগত উপস্থিতির বাধ্যবাধকতা বাতিল করেছে।
গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্ক সিটি ক্যাম্পাসে তাঁবু খাঁটিয়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা টানা প্রতিবাদ চালিয়ে যায়। সোমবার বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ ক্লাস অব্যহত রাখলেও এতে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা বাতিল করে। এরপর পুলিশ ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। কনেটিকাটের নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের চারপাশের রাস্তাগুলোতে যান চলাচল আটকে দেয়। যুদ্ধাস্ত্র প্রস্ততকারকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক বাতিলের দাবিতে শ্লোগান দেয় তারা। পুলিশ এখান থেকে ৪৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি খোলা চত্ত্বর দখল করে সেখানে তাঁবু গেড়ে অবস্থান নেয় প্রতিবাদী শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ তাদের চত্বরটি ছেড়ে দিতে এবং না ছাড়লে কঠোর পরিণতির হুমকি দেয়। কিন্তু কয়েকশত বিক্ষোভকারী এ হুমকি অগ্রাহ্য করে প্রতিবাদ চালিয়ে যায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের তাঁবু খুলে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানান, কর্তৃপক্ষ পুলিশকে ডাকার পর তারা ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভকারীদের গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে মোট কতোজনকে গ্রেফতার করা হয়েছে তা তারা জানাননি।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগতভাবে ক্লাসে হাজির থাকার বিধান বাতিল করে অনলাইনে ক্লাশ নেয়ার উদ্যোগ নিচ্ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল চত্বরে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়কে ইসরায়েল সঙ্গে সম্পর্ক ও বিনিয়োগ বাতিল করার দাবি জানায়। বৃহস্পতিবার পুলিশ এই ক্যাম্পাস থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করে। বিক্ষোভে জড়িত কয়েক ডজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো গাজা যুদ্ধ প্রতিবাদ সমাবেশে ইসরাইল বিরোধী আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। একই ধরনের প্রতিবাদ বার্কলে, এমআইটি ও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
