মামদানি-কুমো হাড্ডাহাড্ডি লড়াই বুধবার
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২১ জুন ২০২৫
নিউইয়র্কজুড়ে তারুণ্যের জোয়ার
নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থিতার দৌড়ে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। এতে প্রাইমারীর দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যবধান কমছে প্রধান দুই প্রর্থীর মধ্যে। সর্বশেষ জরিপে ব্যাবধান বেশ খানিকটা কমিয়ে এনেছেন তরুণ জনপ্রিয় প্রার্থী জোহরান মামদানি।
জরিপে কুমো এগিয়ে থাকলেও, মামদানি বেশ জোরালো ভাবেই নিজের অবস্থান শক্ত করছেন। এবারের ভোটে তারুণ্যের জোয়ার মামদানির পক্ষ্যে। তার অগ্রগতি ভোটারদের মধ্যে নতুন উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে অভিবাসী ও তরুণরাই মামদানির অন্যতম সমর্থক। ৩৩ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি অর্থনৈতিক সমতা ও জনগণের পক্ষে অবস্থানের বার্তা দিয়ে প্রগতিশীল ও লাতিনো ভোটারদের সমর্থন আদায়ে নানা প্রতিশ্রুত দিচ্ছেন।
এদিকে এ প্রাইমারী বির্নাচনের আগাম ভোট দান শুরু হয়েছে গত ১৪ জুন। আগামী ২৪ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে ভোটারদের মনোভাবের ওপর নির্ভর করবে কে হবেন ডেমোক্র্যাটদের নতুন প্রার্থী? তরুণ মামদানি নাকি পোড়খাওয়া রাজনীতিবিদ কুমো। কে হাসবেন শেষ হাসি তা দেখার পালা।
আগামী ২৪ জুন অনুষ্ঠেয় ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি জয়ী হবেন, এবছরের নভেম্বর মাসের ৪ তারিখে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে তিনিই সিটির মেয়র নির্বাচিত হবেন। নিউইয়র্ক মূলত একটি ডেমোক্রেট সিটি এবং রিপাবলিকান পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের প্রার্থীর জেতার কোনো সম্ভাবনা কম।
ডেমোক্রেটিক প্রাইমারির দিন যত ঘনিয়ে এগিয়ে আসছে, ডেমোক্রেট প্রার্থীদের প্রতিযোগিতা তত কঠিন হচ্ছে বলে মনে করছেন ডেমোক্র্যাটচ ভোটাররা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটাররা রাজনৈতিক পরিবার থেকে আসা নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও তরুণ অভিবাসী নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানিকে এগিয়ে রেখেছেন। তরুণ ভোটারদের কাছে তরুণ ডেমোক্রেট জোহরান মামদানির গ্রহণযোগ্যতা বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন জরিপ সংস্থা ও মিডিয়ার জরিপে এই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া গেছে।
মূলত এই দুই প্রার্থীকে ঘিরেই জমে উঠেছে ডেমোক্র্যাটিক প্রাইমারি। সব হিসেব-নিকেশ হচ্ছে এই দুই প্রাথীকে ঘিরেই। নতুন মেয়র যিনি হবেন, তাঁকে অনেক সমস্যা ও জরুরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে আছে আবাসন, জীবনযাত্রার ব্যয়, যানজট ও গণপরিবহন।
যুক্তরাষ্ট্রে যত বাংলাদেশির রয়েছেন, এর বেশির ভাগই নিউইয়র্ক সিটিতে বসবাস করেন। বাংলাদেশি আমেরিকানদের ভোট নির্বাচনে বড় ভূমিকা না রাখলে মুসলিম ভোট হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশিরা চান এই শহরে একজন ‘ভালো’ মেয়র আসুক, যিনি অভিবাসী সমাজের স্বার্থকে বড় করে দেখবেন। বাংলাদেশিদের বড় একটি অংশ মামদানিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন। অন্যদিকে একটি অংশ অভিজ্ঞ হিসাবে ক্যুমোর পক্ষে কাজ করছেন। ডেমোক্রেটদের প্রাথমিক বাছাইপর্বে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর বয়সের ব্যবধান অনেক। অ্যান্ড্রু কুমোর বয়স ৬৭ বছর। জোহরান মামদানি ৩৩।
নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নরের সন্তান এবং নিজেও গভর্নর হওয়া কুমোর কর্মজীবন বিস্তৃত। ২০১১ সালে নিউইয়র্কের গভর্নর হওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়নমন্ত্রী এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন। অভিজ্ঞতাকে পূঁজি করে তিনি মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তরুণ জোহরান মামদানির শক্তি তারুণ্য। মুসলিম হিসাবেও তিনি অগ্রভাগে রয়েছেন।
২০২১ সালে যৌন কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে কুমো পদত্যাগ করেন। কুমো তাঁর নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যেসব বিষয়ের ওপর জোর দিচ্ছেন, তার মধ্যে আছে- শহরের ব্যবস্থাপনা উন্নত করা, মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান করা এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই চালানো। এমনকী নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির ন্যুনতম মজুরি ২০ ডলার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউ ইয়র্ক সিটির মেয়র পদে মুসলিম প্রার্থী জোহরান মামদানিকে সমর্থন করলেন বার্নি স্যান্ডার্স। এর আগে তাকে সমর্থন জানিয়েছেন সিনেটর ওকাসিও-কর্টেজ। স্যান্ডার্সের মতো ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানি মেয়ার পদে নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর অন্যতম প্রতিদ্বন্দ্বী।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
