মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
শনিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বর্তমানে ২৯ বছর বয়সী মারিয়াহ। তার ভাষায়, ‘ওই হোটেল কক্ষে আমার মৃত্যু হয়েছিল। আমি তখন জীবন্ত লাশের মতো ছিলাম।’
মারিয়াহর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বেড়ে ওঠা তার জীবন কৈশোর থেকেই নানা প্রতিকূলতায় ভরা ছিল। ১৮ বছর বয়সে বিয়ে হলেও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। পরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি জিমে কাজ শুরু করেন তিনি। আর্থিক সংকটের মধ্যে নতুন কাজের সন্ধান করতে গিয়ে ক্রেইগলিস্টে মডেলিংয়ের বিজ্ঞাপন দেখতে পান।
মডেল হওয়ার স্বপ্ন আগে থেকেই ছিল মারিয়াহর। তাই বিজ্ঞাপন দেখে আবেদন করেন তিনি। একপর্যায়ে এক ব্যক্তি ফোন করে সান দিয়েগোর একটি হিলটন হোটেলে ফটোশুটের প্রস্তাব দেন। কাজটি নিরাপদ বলে আশ্বস্ত করতে এক নারীর সঙ্গেও তার কথা বলিয়ে দেওয়া হয়। ওই নারীও কাজটিকে বৈধ বলে দাবি করেন।
হোটেলে পৌঁছে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল মারিয়াহর। কিন্তু তাকে একটি কক্ষে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি বদলে যায়। সেখানে আগে থেকেই আরেক ব্যক্তি অপেক্ষা করছিলেন। বের হওয়ার পথ আটকে তাকে বলা হয়, নির্দেশনা মেনে চললেই তার জন্য ভালো হবে।
মারিয়াহ বুঝতে পারেন, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ তার নেই। নিজের নিরাপত্তার কথা ভেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে তাকে জানানো হয়, একটি বিশেষ ভিডিওতে অভিনয় করতে হবে, যা কেবল অস্ট্রেলিয়ার ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে। তার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়।
কিন্তু বাস্তবে ঘটেছিল উল্টো। প্রায় আট ঘণ্টা ধরে তাকে পর্নোগ্রাফির ভিডিও ধারণে বাধ্য করা হয়। মারিয়াহ বলেন, ওই সময় তিনি যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যন্ত্রের মতো একের পর এক নির্দেশ পালন করছিলেন। কাজ শেষে তাকে ৪ হাজার ৫০০ ডলার দেওয়া হয়।
ঘটনার প্রায় এক মাস পর ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতজনদের কাছে ভিডিওর লিংক ও স্ক্রিনশট পাঠানো হয়। এতে মারিয়াহ চরম সামাজিক অপমান ও মানসিক যন্ত্রণার মুখে পড়েন। এমনকি তার পরিচিতজনদের অনেকে তাকেই দোষারোপ করতে থাকেন।
মারিয়াহ জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর তার চারপাশের মানুষের কাছ থেকে সহানুভূতির বদলে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে। একপর্যায়ে বেঁচে থাকার আগ্রহও হারিয়ে ফেলেছিলেন তিনি। ওই চক্রের শিকার হওয়া অন্তত ১৫ জন নারী পরে আত্মহত্যা করেছেন অথবা মাদকের অতিরিক্ত ব্যবহারে মারা গেছেন বলে তার জানা।
তবে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মারিয়াহ। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তার সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি জানতে পারেন, ওই পর্নোগ্রাফি নির্মাণকারী চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।
তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভিডিও ধারণে যুক্ত থিওডোর জি ২০২২ সালে চার বছরের কারাদণ্ড পান। ভিডিওতে অংশ নেওয়া নারীদের ওপর নির্যাতনে যুক্ত রুবেন আন্দ্রে গার্সিয়া ২০ বছরের এবং চক্রটির মূল হোতা মাইকেল প্র্যাট ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
আদালতে অন্য ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর নিজের অভিজ্ঞতা সম্পর্কে মারিয়াহর দৃষ্টিভঙ্গি বদলে যায়। এত দিন তিনি নিজেকেই দায়ী মনে করতেন। কিন্তু বুঝতে পারেন, তিনি মূলত প্রতারণা ও জবরদস্তির শিকার হয়েছিলেন।
বর্তমানে দুই সন্তানের মা মারিয়াহ অনলাইনে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে পড়া অননুমোদিত ও আপত্তিকর ভিডিও সরানোর উদ্যোগেও যুক্ত হয়েছেন। ভুক্তভোগীদের সুরক্ষায় আইন পরিবর্তনের জন্যও কাজ করছেন তিনি।
মারিয়াহর মতে, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কখনোই কাম্য ছিল না। তবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য নারীদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে চান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
