বিসিবির সঙ্গে চুক্তি শেষ হতেই প্রকাশ্যে জুয়ার প্রচারে সাকিব
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫
সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন ধরেই এই দুটো শব্দ যেন পাশাপাশি চলছে। কিছুদিন আগেই তিনি শিরোনামে এসেছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। তবে গত ২০ মার্চ সে অভিযোগ থেকে মুক্তি পান। কিন্তু এরপরেই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন এই ক্রিকেট তারকা।
বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হয়েছেন এমনই একটি প্রতিষ্ঠানের সঙ্গে। পবিত্র রমজান মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
আজ বাংলাদেশে ইফতারের ঠিক আগে ‘ওয়ান-এক্সবেট’ নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সাকিবের নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করা হয়, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
এর আগেও সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি ‘বেট উইনার নিউজ’ নামক একটি বেটিং পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন। তখনো তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন এবং জাতীয় দলে থাকা অবস্থায় এ ঘটনার কারণে সমালোচিত হয়েছিলেন। তার আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি।
তবে এবারের ঘটনা কিছুটা আলাদা। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর থেকে তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে হত্যা মামলা ও চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি বিসিবির চুক্তির আওতায় নেই এবং টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেও তা করতে পারেননি।
বাংলাদেশে অবস্থান না করায় এমন বিজ্ঞাপনে কাজ করতে তার কোনো বাধা নেই, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই এ বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা ও বিতর্ক।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
