বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
প্রকাশিত: ১০ জুন ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে মেক্সিকোতে এখন টানটান উত্তেজনা। তবে এই উন্মাদনা শুধু ফুটবল মাঠ বা স্টেডিয়ামের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না।
লাখো ফুটবল ভক্ত ও পর্যটকদের স্বাগত জানাতে মেক্সিকো কর্তৃপক্ষ ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক যৌন স্বাস্থ্য সচেতনতা প্রচারণা শুরুর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
বিশ্বকাপ চলাকালীন মেক্সিকোর তিনটি আয়োজক শহর মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মনতেরিতে প্রায় ৬০ থেকে ৭০ লাখ কনডম বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মূলত মেগা ইভেন্টগুলোতে যৌনবাহিত সংক্রমণ যেমন- এইচআইভি, সিফিলিস এবং গনোরিয়ার ঝুঁকি কমানোই এই মেগা ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ওয়ার্ল্ড কাপ হেলথ অপারেশনস কমান্ড’-এর সদস্য রোক্সানা ত্রেহো স্থানীয় গণমাধ্যম এল সোল দে মেক্সিকো-কে জানান, ‘আমরা বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকোতে আসা দর্শকদের জন্য বিমানবন্দর এবং অন্যান্য প্রবেশদ্বারগুলোতে বিশেষ বুথ স্থাপন করছি। সেখান থেকে পর্যটকেরা কনডমের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট সংগ্রহ করতে পারবেন। কারণ তথ্য ছাড়া শুধু কনডম বিতরণ পকেটে লজেন্স রাখার মতোই অর্থহীন।’
এই ক্যাম্পেইন কেবল স্টেডিয়ামের আশেপাশে সীমাবদ্ধ থাকবে না। বিমানবন্দর ছাড়াও পর্যটন এলাকা, বার, রেস্তোরাঁ এবং ফ্যান জোনগুলোতে তথ্যকেন্দ্র ও বিনামূল্যে কনডম বিতরণের পয়েন্ট তৈরি করা হবে। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার জোর দিয়ে বলছে যে, অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর মাধ্যম হলো কনডম।
যৌন স্বাস্থ্য সুরক্ষায় মেক্সিকো ও কানাডার টরন্টো শহর এমন থিমেটিক ক্যাম্পেইন চালু করলেও, বিশ্বকাপের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলো থেকে এখনও এমন কোনো উদ্যোগের কথা জানানো হয়নি।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, অলিম্পিকের মতো বিশ্বকাপেও কি অ্যাথলেট বা ফুটবলারদের মাঝে কনডম বিতরণ করা হয়? উত্তর হচ্ছে, না। অলিম্পিক গেমসে গত চার দশক ধরে অ্যাথলেটদের মাঝে কনডম বিতরণের একটি ঐতিহ্য রয়েছে। যেমন- ২০২৪ প্যারিস অলিম্পিকে প্রায় ৩ লাখ কনডম দেওয়া হয়েছিল অ্যাথলেটদের।
তবে অলিম্পিকের সঙ্গে বিশ্বকাপের একটি বড় লজিস্টিক পার্থক্য রয়েছে। অলিম্পিকে সব দেশের অ্যাথলেটরা একসঙ্গে একটি নির্দিষ্ট ‘অলিম্পিক ভিলেজে’ অবস্থান করেন। অন্যদিকে, বিশ্বকাপের দলগুলো আয়োজক দেশগুলোর বিভিন্ন শহরের আলাদা আলাদা হোটেল এবং নিজস্ব ট্রেনিং ক্যাম্পে অবস্থান করে।
কোনো কেন্দ্রীয় ‘প্লেয়ার্স ভিলেজ’ না থাকায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা খেলোয়াড়দের জন্য এমন কোনো কর্মসূচি পরিচালনা করে না। ফলে জনস্বাস্থ্য সুরক্ষার এই উদ্যোগগুলো মূলত খেলা দেখতে আসা লাখ লাখ সাধারণ দর্শক ও সমর্থকদের লক্ষ্য করেই নেওয়া হয়।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
