বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপের খেলা এখনো শুরু হয়নি। তবে তার আগে চলছে ভবিষ্যদ্বাণীর খেলা। নানা মুনি নানা মত দিচ্ছেন, কে জিতবে এবারের বিশ্বকাপ। সে ধারায় গা ভাসিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও। তিনিও করলেন ভবিষ্যদ্বাণী, জানালেন কে জিতবে এবারের বিশ্বকাপ।
তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে মরক্কো। তার পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়বে উত্তর আফ্রিকার দেশটি। সিটি হলের লনে এক সাক্ষাৎকারে মামদানি অবশ্য স্বীকার করেছেন, বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী নিয়ে তিনি খুব বেশি গবেষণা করার সময় পাননি। তবে ফুটবলের প্রতি তার ভালোবাসা বেশ গাঢ়।
আফ্রিকান ফুটবলের সঙ্গে তার সম্পর্কও বেশ গভীর। ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে একটি পূর্বাভাসে তিনি দেখিয়েছেন, মরক্কো ফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে। যদিও বেশিরভাগ বিশ্লেষকের কাছে এটি অপ্রত্যাশিত ফলাফল, মামদানির মন্তব্য, ‘হৃদয় যা চায়, সেখানেই তো যায়।’
যদি তার এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে এটি হবে কোনো আফ্রিকান দেশের প্রথম বিশ্বকাপ শিরোপা এবং প্রথম বিশ্বকাপ ফাইনালে জয়ের কীর্তি।
মামদানির পূর্বাভাসে আরও কয়েকটি চমক রয়েছে। তিনি মনে করেন, হাইতি শেষ ৩২-এ উঠবে। আর ব্রাজিল সেই পর্বেই জাপানের কাছে হেরে বিদায় নেবে। এছাড়া যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাবে, যেখানে তাদের যাত্রা থামাবে ইংল্যান্ড।
চার বছর আগে কাতার বিশ্বকাপে মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল। তখন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য থাকা মামদানি মরক্কোর কোয়ার্টার ফাইনাল জয়ের পর স্থানীয় মরোক্কান সম্প্রদায়ের সঙ্গে উদযাপনে অংশ নিয়েছিলেন।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা মরক্কো এবারও বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে। তাদের প্রথম ম্যাচ ১৩ জুন, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে।
মামদানি যুক্তরাষ্ট্র দলের সম্ভাবনা নিয়েও আশাবাদী। তার মতে, যুক্তরাষ্ট্র গ্রুপ ডি-তে শীর্ষে থেকে নকআউটে কানাডা ও বেলজিয়ামকে হারাবে, যদিও কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাবে।
উগান্ডায় জন্ম নেওয়া মামদানি জানান, ২০১০ সালে বিশ্বকাপ দেখতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার অভিজ্ঞতা তার ফুটবলপ্রেমকে আরও গভীর করেছে। সে সময় তিনি ঘানার সমর্থক হিসেবে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং উরুগুয়ের বিপক্ষে বিতর্কিত কোয়ার্টার ফাইনাল হারের পর কেঁদেছিলেন বলেও স্মৃতিচারণ করেন।
এবার তার ভবিষ্যদ্বাণীতে দেখা যাচ্ছে, ঘানা এবার গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠবে, তবে শেষ ৩২-এ কলম্বিয়ার কাছে বিদায় নেবে।
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
