বিকেএসপির ক্যান্সারে আক্রান্ত খেলোয়াড়ের পাশে সাকিব-মুশফিক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
আগের দিন প্রায় তিন ঘণ্টা নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। আজও (সোমবার) সকাল ১০টায় প্র্যাকটিস শুরুর পর ঘণ্টাখানেক ব্যাটিংটা ঝালিয়ে নিলেন। তারপর বেলা ১২টার কিছু সময় পর হঠাৎ মাঠ ও ড্রেসিংরুম ছেড়ে শেরে বাংলার দোতলায় বিসিবি অফিসে মিডিয়া রুমে এসে হাজির সাকিব আল হাসান।
অধিনায়ক সাকিব কেন হঠাৎ প্র্যাকটিস, মাঠ ও ড্রেসিংরুম ছেড়ে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কক্ষে? উৎসুক সাংবাদিকদের ইতিউতি তাকানো। কিছু কৌতূহলি চোখ ঘোরাফেরা করলো। কিন্তু সাকিব কারো সঙ্গেই সে অর্থে কথা না বলে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কক্ষে ঢুকে কোচ মেন্টর মোহাম্মদ সালাউদ্দীনের সঙ্গে এক মিনিট কথা বলে বেরিয়ে গেলেন।
কী ব্যাপার? সাকিব কী বিষয়ে কথা বললেন গুরু সালাউদ্দীনের সঙ্গে? অতি উৎসাহী কেউ কেউ আবার ভেবে বসলেন, তবে কি নতুন হেড কোচের অধীনে প্র্যাকটিসের পাশাপাশি টেস্ট আর টি-টোয়েন্টি ক্যাপ্টেন সাকিব কি আবারও বিশ্বকাপের আগের সময়ের মত প্রিয় গুরু সালাউদ্দীন স্যারের শরণাপন্ন হতে যাচ্ছেন?
বিষয়টি নিয়ে টাইগারদের প্র্যাকটিস কভার করতে আসা সাংবাদিকদের একাংশের মধ্যে গুঞ্জন, প্রাণচাঞ্চল্য। খোঁজ নিয়ে জানা গেল, মানে সাকিব যার সঙ্গে, যাকে নিয়ে কথা বললেন, সেই বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আর মোহাম্মদ সালাউদ্দীন জাগো নিউজকে জানালেন আসল ঘটনা।
কোন ক্রিকেটীয় কার্যক্রম নয়, মানবিক কারণেই সাকিব আগে আগে নিজের প্র্যাকটিস শেষ করে বিসিবি মিডিয়া এসেছেন। আসল ঘটনা হলো, বিকেএসপির ছাত্র সাকিব একই প্রতিষ্ঠানের আরেক সাবেক ছাত্রী সাবেক নামী ব্যাডমিন্টন খেলোয়াড় ক্যান্সার আক্রান্ত আশেদা খাতুন রোমার পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, সাবেক জাতীয় নারী ব্যাডমিন্টন খেলোয়াড় এবং জাতীয় মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত চ্যাম্পিয়ন আশেদা খাতুন রোমা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে চিকিৎসাধীন। তার চিকিৎসায় খরচ হচ্ছে মোটা অংকের অর্থ।
আশেদা রোমার ভাই জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আসাদুজ্জামান চন্দনকে উদ্ধৃত করে এ খবর পত্রিকায় এসেছে। বলে রাখা ভাল, চন্দন নিজেও বিকেএসপির ছাত্র। আশেদা রোমার চিকিৎসায় সাহায্য করতে সাকিব এগিয়ে এসেছেন।
শুধু এগিয়েই আসেননি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে সাকিব ২ লাখ টাকা দেয়ার নিশ্চয়তাও দিয়েছেন এবং গুরু সালাউদ্দীন ও বিকেএসপির বড় ভাই রাবিদ ইমামের সঙ্গে আলাপে তা নিশ্চিত করে দিয়েছেন।
জানা গেছে সাকিব একা নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিকেএসপির আরেক সাবেক ছাত্র মুশফিকুর রহিমও অর্ধ লক্ষ টাকা সাহায্য করবেন। এছাড়া মোহাম্মদ মিঠুন এবং বিকেএসপির প্রায় সব জাতীয় ক্রিকেটার আশেদা রোমার ক্যান্সারের চিকিৎসার খরচ জোগানোয় এগিয়ে এসেছেন।
বিকেএসপির সাবেক ছাত্র ও কোচ সালাউদ্দীন পুরো কার্যক্রমটি সমন্বয় করছেন। জাগো নিউজের সঙ্গে আলাপে সালাউদ্দীন বলেন, সাকিব-মুশফিকসহ বিকেএসপির সাবেক ছাত্রদের মধ্যে অনেকেই এরই মধ্যে আশেদা রোমার পাশে এসে দাঁড়িয়েছেন, অর্থ সাহায্যও করেছেন।
উল্লেখ্য, রোমার চিকিৎসায় খুব শীঘ্রই দুটি ইনজেকশন দিতে হবে। যার একটির মূল্য বাংলাদেশের টাকায় আড়াই লাখ টাকার মত। এর বাইরে প্রতিদিনের খরচও আছে। সব মিলে বিকেএসপির সাবেক ছাত্র জাতীয় ক্রিকেটার, ফুটবলার ও হকি প্লেয়ারদের অনেকেই ক্যান্সারে আক্রান্ত রোমার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানালেন সালাউদ্দীন।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
