বিএনপি-জামায়াতের সহিংসতার ছক: টার্গেট পুলিশ বাহিনী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী শক্তি ভোটের আগেই বড় ধরনের সহিংসতা চালানোর লক্ষ্য নিয়ে এগুচ্ছে। ২৮ ডিসেম্বরকে শেষ টার্গেট ধরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা।
পুলিশ তথা অন্য বাহিনীগুলোর উর্ধ্বতনরা বলছেন, তারা বিষয়গুলো জানতে পেরে সহিংসতা প্রতিহত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন ও নিচ্ছেন।
সূত্র জানায়, এখনো নির্বাচনি প্রচারে না নেমে দেশের রাজনৈতিক পরিস্থিতি সহিংস করে তোলার প্রচেষ্টায় রয়েছে বিএনপি-জামায়াত। ২৪ ডিসেম্বর (সোমবার) নির্বাচনী মাঠে সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করবে তারা। ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ করার ঘোষণা রয়েছে। ওই সমাবেশের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলার চেষ্টা চলবে এবং ২৮ ডিসেম্বরকে শেষ টার্গেট হিসেবে রাখা হয়েছে।
একাধিক দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তারা জানান, সহিংসতার পরিকল্পনা রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতেও রয়েছে । তবে ঢাকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই পরিকল্পনায়।
সূত্র জানায়, সে কৌশলগত কারণেই ২৭ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডাকা হয়েছে। কৌশলের বিস্তারিত বর্ণনায় তারা জানান, সমাবেশে ঢাকার বাইরে থেকে অনেক নেতা-কর্মী সমর্থক আনা হবে। তবে সমাবেশের পর তাদের বড় একটা অংশ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন। যারা ২৮ ডিসেম্বর সকাল থেকে জড়ো হবেন পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখান থেকে বড় আকারের শো-ডাউনের পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা শুরু করবে। যাত্রার সময়কালেই নাশকতার চেষ্টা চালানো হবে।
প্রধানতম টার্গেটে থাকবে পুলিশ, পরিকল্পনায় সেটাই ভাবা হচ্ছে বলে জানালেন একজন গোয়েন্দা কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশের মনোবল ভেঙ্গে দিয়ে তাদের ভেতর আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা থাকবে বিএনপি-জামায়াতের। অতীতেও দলের নেতা-কর্মীরা একই কৌশল নিয়েছিলো জানিয়ে ওই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ওই দিন পুলিশের সাথে সংঘর্ষের পরিকল্পনা রয়েছে এই সহিংস জোটের। তবে ঢাকার পাশাপাশি বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেট এলাকায় মিছিল করে পুলিশের ওপরে হামলার পরিকল্পনাও রয়েছে তাদের।
সূত্র জানায়, পরিকল্পনাকারীরা ভেবে রেখেছেন সারাদেশে যখন সহিংসতা শুরু হবে ঠিক তখনই জঙ্গিদের দিয়ে হামলার জন্য আলাদা একটি গ্রুপকে কাজে লাগানো হবে।
আগেভাগেই টার্গেটেড হত্যার তালিকা জঙ্গিদের হাতে তুলে দেওয়া হবে। হত্যার ওই তালিকায় পুলিশ, বিজিবি, বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিদেশি কুটনীতিক ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের নিরাপত্তার জন্য মাঠ পর্যায়ের পুলিশদের আমরা প্রশিক্ষণ ও মোটিভেশন দিয়েছি। জান-মালের রক্ষা ও নিজের নিরাপত্তার জন্য ফায়ারিংসহ সব ধরণের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। নাশকতা করতে পারে এমন ব্যক্তি ও গোষ্ঠীর তালিকা ধরে কাজ চলছে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
