বাড়ি কেনার আগ্রহ কমছে
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩
সুদের কারণে পিছু হটছেন ক্রেতারা
মর্টগেজ ব্যবসায় অশনি সংকেত
আজকাল রিপোর্ট -
নিউইয়র্কে বাড়ি কেনার চাহিদা কমতে শুরু করছে। আমেরিকায় স্বপ্নের বাড়ি কেনার আগ্রহে ভাটা পড়ছে উচ্চ সুদের কারণে। যারা বাড়ি বা এপার্টমেন্ট কেনার জন্য রিয়েলটর বা ব্রোকারদের সাথে যোগাযোগ করছেন তাদের অনেকেই এখন মর্টগেজের সুদের হার শুনে পিছু হটতে শুরু করেছেন। গত তিন সপ্তাহ একাধারে মর্টগেজ লোনের আবেদনের হার কমেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বাড়ি কেনার জন্য মর্টগেজ আবেদনের পরিমান কমেছে শতকরা ৩ ভাগ। গত বুধবার প্রকাশিত ‘দ্যা মর্টগেজ ব্যাংকার্স এসোসিয়েশন’ এ রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গেল সপ্তাহে মর্টগেজ ইন্টারেস্ট রেট শতকরা ৬.৮৭ থেকে বেড়ে হয়েছে ৬.৯৩। ৩০ বছরের ফিক্সড রেট এটি। তাও আবার এ রেট শতকরা ২০ ভাগ ডাউন পেমেন্টের বেলায়। এটি ব্যাংকের স্বাভাবিক রেট। বাস্তবে আরও অনেক বেশি। কোন ক্রেতাই এখন শতকরা ৮ ভাগের কম ইন্টারেস্টে বাড়ির জন্য লোন পাচ্ছেন না। এ কারণে বাড়ির দাম কিছুটা কমতে শুরু করেছে। বাড়ির লোনের সুদের হার বাড়ায় নগদে বাড়ি কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। নিউইয়র্ক সিটি ও পার্শ্ববর্তী এলাকায় এ ঝোঁকটি বেশি। তাও আবার ইমিগ্র্যান্ট কমিউনিটির মধ্যে। চাইনিজ কমিউিটির বাড়ি ক্রেতারা নগদে কেনায় সবচেয়ে বেশি এগিয়ে। শতকরা ৪১ ভাগ চাইনিজ বাড়ি কেনেন নগদ মূল্যে। এশিয়ান অন্যান্য কমিউিনিটির মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালীরাও নগদে বাড়ি কিনতে পিছিয়ে নেই। সম্প্রতি নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ড এলাকায় অনেক বাংলাদেশিকে নগদে বাড়ি কিনতে দেখা গেছে। অনেকে পুরোটা নগদে না কিনলেও শতকরা ৫০ ভাগ পর্যন্ত ডাউন পেমেন্ট দিয়ে কিনছেন।
দেশের অন্যান্য শহরের তুলনায় নিউইয়র্ক সিটিতে এখনও রিয়েল এস্টেট ব্যবসা বেশ চালু। তবে ক্রেতারা এখন সতর্কভাবে পা বাড়াচ্ছেন। ব্রংকসের রিয়েলটর নজরুল ইসলাম বলেন, গ্রাহকরা এখন চিন্তাভাবনা করে বাড়ি কিনছেন। হিসেব কষছেন ইন্টারেষ্টসহ মর্টগেজের বিষয়টি। আগে একজন ক্রেতা ৫ থেকে ৭টি বাড়ি দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলতেন। এখন ২০টি বাড়ি দেখানোর পরও সিদ্ধান্ত নিচ্ছেন না। সুদের হার এভাবে বাড়তে থাকলে রিয়েল এস্টেট ব্যবসা সংকটের মুখে পড়বে।
‘মর্টগেজ নিউজ ডেইলি’র চীফ অপারেটিং অফিসার বলেছেন, মর্টগেজ ব্যবসায় অশনি সংকেত দেথা দিচ্ছে। তার মতে এ মাসেই মর্টগেজ রেট গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
