বাইডেনকে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি
প্রকাশিত: ২৪ জুন ২০২৩
মোদীর বিরোধিতায় ৩ কাউন্সিল মেম্বার
আজকাল রিপোর্ট
ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা, জনগণের রাজনৈতিক অধিকার ক্রমাগত সংকুচিত করা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা প্রভৃতি বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সাথে আলোচনার তাগিদ দিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি দিয়েছেন কংগ্রেসের ৭৫ জন সদস্য। তারা প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ভারত থেকে ক্রমাগত যে সব খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে সেখানে সংখ্যালঘুদের প্রতি ধর্মীয় অসহিষ্ণুতা আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, সিভিল সোসাইটির সংগঠন ও সাংবাদিকরা হুমকি ও আক্রমনের শিকার হচ্ছেন, সংবাদপত্রের স্বাধীনতা ও ইন্টারনেট সুযোগ-সুবিধার ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, বাক স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে।
এদিকে নিউইয়র্ক স্টেট ও সিটির দক্ষিণ এশীয় বংশোদ্ভুত তিনজন নির্বাচিত প্রতিনিধি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউইয়র্ক আগমনের বিরোধিতা করেছেন। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি, সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ ও শেখর কৃষ্ণান এক বিবৃতিতে মোদীকে গুজরাটে মুসলিম হত্যাযজ্ঞের হোতা হিসেবে অভিহিত করে বলেছেন, আমাদের এই শহরে নরেন্দ্র মোদীর আগমন আমাদেরকে মর্মাহত করেছে।
প্রেসিডেন্ট বাইডেনকে পাঠানো ৭৫ জন কংগ্রেস সদস্য স্বাক্ষরিত চিঠিটি প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং সদস্য প্রমিলা জয়পাল। চিঠিতে ‘ইন্টারন্যাশনাল রিলিজিয়স ফ্রিডম ইন ইন্ডিয়া’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা এবং উদ্দেশ্যপ্রণোদিত ধর্মীয় সহিংসতা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। আবার ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’-এর তথ্যে বলা হয়েছে, যে ভারত একদা সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত ছিল সেই ভারতের প্রচার মাধ্যম এখন নিষ্পেষিত হচ্ছে। ‘একসেস নাউ’-এর তথ্য অনুসারে ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেয়ার ক্ষেত্রে ভারত এখন সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
চিঠিতে তারা প্রেসিডেন্ট বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, আপনার সাথে সাথে আমরাও প্রধানমন্ত্রী মোদীকে আমাদের দেশে স্বাগত জানাই। কিন্তু আমাদের দৃঢ় অবস্থান আমেরিকার পররাষ্ট্র নীতির মূল আদর্শের পক্ষে। আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি মোদীর সাথে বৈঠকে আপনি এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করবেন, যা আমাদের দুই মহান দেশের মধ্যে শক্তিশালী, সফল এব্ং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মোদীর সফর সম্পর্কে নিউইয়র্কের তিন নির্বাচিত প্রতিনিধি তাদের বিবৃতিতে বলেছেন, অতীত রেকর্ড থেকে দেখা যায় নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে সেখানে ভয়াবহ মুসলিম হত্যাযজ্ঞে ইন্ধন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকলাপে দেখা যাচ্ছে তিনি প্রতিবাদকারীদের জেলে পুরছেন, সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন এবং ভারতের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো থেকে ধর্মীয় সংখ্যালঘুদের মুছে দিতে চাইছেন। মোদী ভারতীয় জাতিকে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র থেকে নতুন আদল দিয়ে দক্ষিণপন্থী হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রে পরিণত করতে চলেছেন।
তারা বলেন, নিউইয়র্ক সিটি যে মূল্যবোধ ধারণ করে মোদীর নিপীড়নমূলক অন্যায্য নীতিসমূহ তার পরিপন্থী। এই মহান নগরীতে মোদীর আগমনের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপনে তাদের সাথে শরিক হওয়ার জন্য তারা সকল নিউইয়র্কবাসী ও নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
