বাংলাদেশে দুই নৌকায় পা রেখেছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪
আপাতত নতুন সরকারকে অভিনন্দন নয়, তবে একত্রে কাজ শুরু
মাসুদ করিম, ঢাকা থেকে -
শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভিনন্দন জানাবে না বাইডেন প্রশাসন। প্রথা অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা শপথ গ্রহণের পর পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের তাকে অভিনন্দন জানানোর কথা। অভিনন্দন না জানালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশ ইস্যুতে দুই নৌকায় পা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন হয়েছে। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এসব বৈঠকে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিক অভিনন্দন না জানিয়েও ধীরে ধীরে নতুন সরকারের অগ্রাধিকারসমূহ দেখে সেগুলো থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জায়গায় একত্রে কাজ করবে বলে মনে হচ্ছে। একজন পশ্চিমা কূটনীতিক আজকালকে বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনার নতুন সরকারকে অভিনন্দন জানানোর কোনও সিদ্ধান্ত হয়নি। তবে নতুন সরকারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফর বাংলাদেশে হয়েছে। প্রায় প্রতিটি সফরকালে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান বলে অভিমত ব্যক্ত করেন। এক পর্যায়ে বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এই নীতির আওতায় কেউ নির্বাচনে বাধা দিলে তাকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বাধাদানকারী এবং তার নিকট আত্মীয়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হবে। যুক্তরাষ্ট্র ভিসানীতির প্রয়োগও করেছে। তবে কারা এই ভিসানীতির আওতার মধ্যে পড়েছে; ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার স্বার্থে যুক্তরাষ্ট্র তা প্রকাশ করেনি। ফলে ভিসানীতির প্রভাব দৃশ্যমান নয়।
ভোটের বেশ কিছুদিন আগে প্রচার করা হয় যে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির পক্ষে কার্যক্রম করছে। তারপর যুক্তরাষ্ট্র কৌশল পাল্টে হাসকে নীরব ভূমিকা পালনের নির্দেশ দেয়। বিএনপি ভোট বর্জনের সিদ্ধান্ত নিলে ভোটের ফলাফল জানা হয়ে যায়। তবে নির্বাচনে প্রায় ৪২ শতাংশ ভোটার উপস্থিতি এবং ভোটের দিনে বড় কোনও সহিংসতার ঘটনা না ঘটার কারণে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করতে পারেনি। প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে জারি করা বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে যে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে। তবে বিবৃতিতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলেও মন্তব্য করা হয়। যদিও এটা বলা হয়েছে যে, নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করবে। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এও বলা হয় যে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার সদস্যের গ্রেফতার ও নির্বাচনের অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্য পর্যবেক্ষকদের সঙ্গে যুক্তরাষ্ট্র একমত যে বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এতে সব দল অংশ না নেওয়ায় হতাশও ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন বলয়ভুক্ত একটি দেশের কূটনীতিক আজকালকে বলেছেন, বিএনপি নির্বাচন বর্জন করায় তাদের দলের নেতাকর্মী এবং অনুসারীরা ভোট দেবার মতো পছন্দের প্রার্থী পাননি। এটাকেই বৃহত্তর দৃষ্টিতে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয়। ঢাকায় অপর একজন ইউরোপীয় কূটনীতিক বলেন, ভোটার উপস্থিতি ১৫ শতাংশের কম হলে তাকে ব্যর্থ ভোট বলা যায়। এমন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ভোটের ফলাফলকে প্রত্যাখ্যান করে থাকে। বাংলাদেশের প্রেক্ষিতে ভোটার উপস্থিতি খুব বেশি না হলেও পশ্চিমা বিশ্বের নির্বাচনের তুলনায় ৪২ শতাংশ ভোটার উপস্থিতি কম নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র এখনই বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনও ব্যবস্থা নিচ্ছে না। তবে শেখ হাসিনাকে অভিনন্দন না জানিয়ে বর্তমান সরকারকে চাপে রাখবে বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্র শুধু ভোট নয়; বরং এশিয়ায় ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যেও কাজ করে। সেক্ষেত্রে, বাংলাদেশের চীনের দিকে হেলে থাকাকে মার্কিন স্বার্থের পরিপন্থী বলে মনে করে। বাংলাদেশ এরইমধ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশ যেন তাদের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগ দেয়। বাংলাদেশ এই অঞ্চলে সামরিক প্রতিযোগিতা চায় না। অর্থনৈতিক সহযোগিতা কামনা করে। বাংলাদেশ একটি স্থিতিশীল দেশ। টানা বছরের পর বছর ছয় শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এসব কারণে ভূ-রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী দিনগুলোতে আরও নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় আছি। বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে কাজ করবে। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পিটার হাস আরও বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে বাণিজ্য সম্প্রসারণ, জঙ্গি দমন এবং ধর্মান্ধতা মোকাবেলাসহ সবক্ষেত্রে এক সঙ্গে কাজ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, আমাদের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
যুক্তরাষ্ট্রের এই ভূমিকাকে কূটনৈতিক বিশ্লেষকরা মার্কিনীদের ‘দ্বৈতনীতি’ আখ্যা দিয়েছেন। তারা বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমেরিকা দুই নৌকায় পা দিয়ে রেখেছে।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
