বাংলাদেশ-চীন সামরিক মহড়া যুক্তরাষ্ট্র ও ভারতের অস্বস্তি
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪
বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ সামরিক মহড়াকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ভারত অস্বস্তিতে পড়েছে। মে মাসের প্রথম সপ্তাহে এই মহড়ায় অংশ নিতে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’র একটি দল বাংলাদেশ সফরে আসছে। জাতিসংঘের সন্ত্রাসবিরোধী অভিযানের আলোকে এটি একটি প্রশিক্ষণ মহড়া। এই মহড়ায় জিম্মি উদ্ধার এবং সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ ও চীনের সামরিক বাহিনীর মধ্যে এটা এই ধরনের প্রথম কোনও মহড়া। চীনের এই মহড়ার খবরে বেশ প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধির জেনসওয়াল বলেছেন, প্রতিবেশি রাষ্ট্র এবং তার বাইরে যা কিছু ভারতের অর্থনীতি এবং নিরাপত্তাজনিত স্বার্থের ওপর প্রভাব ফেলে সেগুলোর দিকে দিল্লি নিবিড় নজর রাখবে। তিনি সাংবাদিকদের এও বলেন যে, এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে’। তিনি অবশ্য বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি। এদিকে, যুক্তরাষ্ট্র সরাসরি কোনও প্রতিক্রিয়া না দেখালেও ঢাকায় মার্কিন দূতাবাস ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় বাংলাদেশকে মার্কিন বলয়ে যুক্ত হওয়ার প্রতি উৎসাহিত করেছে। মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও আইপিএস বিশেষজ্ঞ ম্যাক্সওয়েল মার্টিন এও বলেছেন, বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগ নিরসনে তারা বোরো ফসল নিরাপদে তোলার প্রতি জোর দিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে তৃতীয় কোনও দেশের দৃষ্টিতে দেখে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি হলো অভিন্ন ইতিহাস, অভিন্ন মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্ভাবনা।
বিশে^র শক্তিশালী দেশগুলোর এশিয়ায় ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা একটি সাম্প্রতিক প্রবণতা। চীনের উত্থানের সঙ্গে এই প্রতিযোগিতা ডালপালা মেলেছে। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে বিআরআই ঘোষণার পর যুক্তরাষ্ট্র তা মোকাবেলায় তার মিত্র দেশগুলোর সঙ্গে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) গঠন করেছে। তাছাড়া, সমুদ্রসীমায় নিরাপত্তার দিকে জোর দিয়ে গঠন করা হয় কোয়াড। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অষ্ট্রেলিয়া এই জোটের সদস্য হিসাবে নিরাপত্তাজনিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। আইপিএসের আওতায় ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরাম (আইপিইএফ) গঠনও করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ বিআরআইয়ে আগে যোগদান করেছে। তবে আইপিএসে যোগদানের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্য অনেক বেশি করেছে। বঙ্গপোসাগরের নিয়ন্ত্রন নিয়ে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ওপর আধিপত্য বিস্তারে এখনও চীন অনেক বেশি প্রভাব বিস্তার করে আছে। মালদ্বীপে নতুন সরকার একটি চীনপন্থী সরকার। নেপালেও চীনের নিয়ন্ত্রণ আছে। ওয়াশিংটনের প্রত্যাশা, বাংলাদেশ যেন সম্পূর্ণরুপে যুক্তরাষ্ট্রের বিশ^স্ত মিত্র রাষ্ট্রে পরিণত হয়। তবে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সামরিক ক্রয়ের সিংহভাগ চীন থেকে আসে। বাংলাদেশের জলসীমা পাহারা দেবার লক্ষ্যে দু’টি সাবমেরিন ক্রয় করেছে। পেকুয়ায় সাবমেরিনের টারমিনাল নির্মাণ করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যও ব্যাপকভাবে চীনের অনুকূলে।
যুক্তরাষ্ট্রের আইপিএসে বাংলাদেশ সরাসরি যোগদান না করলেও ঢাকার তরফে বাংলাদেশের নিজস্ব ইন্দো-প্যাসিফিক আউটলুক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ মূলত এই অঞ্চলে কোনও প্রকার সামরিক উত্তেজনা চায় না। এ কারণে কোনও সামরিক বলয়ে যোগ দিতে চায় না। তবে ব্যবসা-বাণিজ্য জোরদারের লক্ষ্যে যে কোনও জোটের সঙ্গে কাজ করতে কোনও আপত্তি নেই। আইপিএসের পাচটি স্তম্ভ রয়েছে। বাংলাদেশ এদের এক বা একাধিক পিলারের সঙ্গে কাজ করতে পারে। এই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পররাষ্ট্রনীতির মূল কথা হল, বাংলাদেশ কোনও বলয়ভুক্ত হয় না। অর্থাৎ বাংলাদেশের নীতি হলো, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা। কাজটা কঠিন হলেও আপাতত এই নীতির কোনও বিকল্প নেই।
যুক্তরাষ্ট্র বলছে, তারা একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল চায়। এই লক্ষ্যে বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী। এই লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র অনেক বেশি জড়িয়ে যাচ্ছে। এটার মাধ্যমে সমৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। মার্কিন দূতাবাসের কর্মকর্তা বলেন, আইপিএস একটি ইতিবাচক কৌশল। এই লক্ষ্যকে এগিয়ে নিতে সুশীল সমাজ, বেসরকারি খাত, শিক্ষাবিদদেও দায়িত্ব রয়েছে।
মার্টিন ম্যাক্স বলেন, যুক্তরাষ্ট্রের চীন সংক্রান্ত পলিসি রয়েছে। কারণ এই অঞ্চলে চীন হলো বড় একটি খেলোয়ার। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সুশাসন। আমরা এই অঞ্চলে কোনও দেশ অধিপত্য বিস্তার করুক এবং কোনও দেশ আধিপত্যের শিকার হোক এটা চাই না। এই অঞ্চল বিশে^র সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এ জন্যে বৈশি^ক নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক আউটলুক তৈরী করাকে যুক্তরাষ্ট্র স্বগত জানায়। একুশ শতকে আন্তরাষ্ট্রীয় হুমকির মধ্যেও অর্ন্তভুক্তিমুলক অর্থনৈতিক সমৃদ্ধি, এবং পরিবেশগত উন্নতি।
যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বাংলাদেশের উন্নতির সোপান বলে মার্কিন কর্মকর্তারা জানান। এ ব্যাপারে বাংলাদেশকে উসাহিত করা হলেও বাইডেন প্রশাসন সর্বশেষ বিশে^র মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশের মানবাধিকার রেকর্ড খারাপ বলে মন্তব্য করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেছেন, বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে উন্নতির কথা উল্লেখ নেই বলে সেহেলি সাবরিন জানান। এদিকে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলমান রয়েছে।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
