প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর বাইডেনকে নিয়ে নানা সমীকরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জুলাই ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিতর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘পারফরম্যান্সে’ উদ্বেগ বেড়েছে ডেমোক্র্যাট দলের বিশ্লেষকদের মধ্যে। গত ২৮ জুন টেলিভিশন ওই বিতর্কের পর নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনী লড়াইয়ে থাকবেন কি থাকবেন না। এক্ষেত্রে যদি বাইডেন নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন বা তাকে সরে যেতে হয় তাহলে আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের করণীয় কী হতে পারে এ বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অনলাইন সিএনএনের খবরে বলা হয়েছে, যদিও বাইডেনের সরে দাঁড়ানোর বিষয়টি কোনোভাবেই সহজ বিষয় হবে না। কেননা বাইডেন ইতোমধ্যেই ডেমোক্র্যাট দল থেকে আগামী নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন এবং প্রাথমিক বাছাইয়ে ভোটারদের পছন্দের তালিকায় তিনিই শীর্ষে রয়েছেন। প্রাথমিক নির্বাচনের ফলাফলে বাইডেনকে তেমন প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হয়নি।
ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে তিনিই সবার উপরে রয়েছেন। এতে বুঝা যায় যদি বাইডেন আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ান তাহলে সেটি হবে তার ইচ্ছাবিরুদ্ধ একটি সিদ্ধান্ত।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের ‘পারফরম্যান্সের’ প্রতিক্রিয়ায় সিএনএনের বিশ্লেষক এবং ডেমোক্র্যাটিক দলের কৌশলবিদ ডেভিড অ্যাক্সেলরড বলেছেন- এটি ষাটের দশক নয়, যেহেতু ভোটাররাই বাইডেনকে মনোনীত করেছেন তার অর্থ হচ্ছে তিনিই আগামী নির্বাচনের জন্য ডেমোক্র্যাট দলের মনোনীত প্রার্থী।
সিএনএন বলছে, এর আগে ১৯৬৮ সালে ভোটাররা প্রাথমিক নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট হুবার্ট হামফ্রেকে নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। তবে সেসময় ভিয়েতনাম যুদ্ধনীতির কারণে তার জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব পড়ে এবং যুক্তরাষ্ট্রে বিক্ষোভ শুরু হয়। ভিয়েতনাম যুদ্ধনীতির ফলে সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিন্ডন জনসন তার পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। তখন হমাফ্রে প্রেসিডেন্ট লিন্ডনের স্থলাভিষিক্ত হন। কিন্তু ভিয়েতনাম নীতির ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করায় তিনিও তোপের মুখে পড়েনে এবং তার জনপ্রিয়তায় ভাটা পড়ে।
হামফ্রে মনোনয়ন পাওয়ার পরপরই বিক্ষোভকারীরা তার অপসারণ দাবি করে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন যাতে সেসময় দেশটিতে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়েছিল। যেহেতু সময় অনেক গড়িয়েছে তাই সেই ষাটের দশক এর এখনকার সময়ের মধ্যে বিরাট পার্থক্য সৃষ্টি হয়েছে।
২০২৪ সালে এসে যদি বাইডেন আসন্ন নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তাহলে এ বিষয়টি অন্যরকমই হবে বলে মনে করেন ওই বিশ্লেষক। যদিও এখনও বাইডেনের সরে যাওয়ার কোনো ইঙ্গিত তার দল দেয়নি। আগামী আগস্টে ডেমোক্র্যাটদের শিকাগোতে বৃহৎ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এখন যদি বাইডেনকে আগামী নির্বাচন থেকে যদি সরে দাঁড়াতে হয় তাহলে ডেমোক্রাটদের অন্য প্রার্থীকে নির্বাচনের জন্য মনোনীত করতে হবে।
দেশজুড়ে ডেমোক্র্যাট দলের প্রায় ৩ হাজার ৯০০ প্রতিনিধিকে গত ২২ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় দলটি। তাদের বেশির ভাগই বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। তারা বাইডেনের প্রতি তাদের অঙ্গীকার ব্যাক্ত করার পাশাপাশি বাইডেনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রেও সম্মতি দিয়েছে। সুতরাং এখন ডেমোক্র্যাট যদি নতুন করে প্রার্থী বাছাইয়ে নামে তাহলে দলটির অভ্যন্তরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সেদিক থেকে এখন যদি বাইডেন নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তাহলে সমর্থকদের আবার বাইডেনের স্থলাভিষিক্ত নির্বাচন করতে হবে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে কে হবে প্রেসিডেন্ট প্রার্থী।
সিএনএনের খবরে বলা হয়েছে, বাইডেনের পরিবর্তে এখন পর্যন্ত সবচেয়ে অগ্রসর প্রতিনিধি হচ্ছেন ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। তবে এক্ষেত্রে দলটির অন্যান্য প্রতিনিধিও রয়েছেন যারা এর আগে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও কার্যকরী প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছিলেন। এদের মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম। তিনি শুক্রবারের প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের পক্ষে সমর্থন অযোগ্য বলে প্রস্তাব করেছিলেন। এমনকি তিনি হ্যারিসকেও চ্যালেঞ্জ করেছিলেন। নিজ দলের মধ্যে এমন পরিবর্তনের ঘোষণা এলে দলটিতে ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে। ডেমোক্র্যাট দলে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের জন্য ৭০০ জনের একটি বিশেষ প্রতিনিধির দল রয়েছে। যেখান থেকে তারা চাইলে নতুন কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীতের জন্য বাছাই করতে পারেন।
মূলত প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের সামনে নিষ্প্রভ থাকায় বাইডেনকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেক সমালোচকই বাইডেনের বয়স নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বর্তমানে বাইডেনের বয়স ৮১ বছর। রিপাবলিকানদের পক্ষ থেকে তার বয়সকে কেন্দ্র করে নানা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। যদিও বাইডেন বয়সকে কমই তোয়াক্কা করছেন।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
