প্রধানমন্ত্রী তারেক জিয়া নিউইয়র্কে আসছেন সেপ্টেম্বরে
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১ আগস্ট ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তাঁর প্রথম অংশগ্রন ও ভাষণ।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে, তাঁর সফরের প্রতিবাদে একাধিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
বিএনপির এক নেতা কর্মীসভায় বলেছেন, বিমানবন্দরে আর যেন আওয়ামী লীগ ডিম ছুঁড়তে না পারে সে লক্ষ্যে কাজ করতে হবে। সেপ্টেম্বরে যে সব মন্ত্রী ও এমপি আসবেন তাদেরকে আমরা বিমানবন্দর থেকে গার্ড দিয়ে নিয়ে আসবো।
জাতিসংঘের প্রকাশিত সূচি অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হবে। রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর এবং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত; শেষ দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
সরকারি সফরের সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। চার থেকে পাঁচ দিনের সফর শেষে ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর তাঁর নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২ জুন অনুষ্ঠিত গোপন ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসকে পরাজিত করেন। ড. খলিলুর রহমানের সভাপতিত্বেই ২০২৬-২৭ মেয়াদের সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালিত হবে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের কূটনৈতিক সংবর্ধনায় তাঁর অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ ১৯ সেপ্টেম্বর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ, তারেক জিয়ার হোটেলে অবস্থানের সম্ভাব্য সময়জুড়ে প্রতিবাদ এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশের পরিকল্পনা রয়েছে। এতে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি এবং বিভিন্ন মামলা ও গ্রেপ্তার বন্ধের দাবিও জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনের তারিখ ২১ সেপ্টেম্বর বলা হলেও প্রচারপত্রে ১৯ সেপ্টেম্বর বিমানবন্দর কর্মসূচির উল্লেখ রয়েছে। সফরের চূড়ান্ত সরকারি সময়সূচি প্রকাশিত হলে রাজনৈতিক সংগঠনগুলোর কর্মসূচিতেও পরিবর্তন আসতে পারে।
জাতিসংঘে বাংলাদেশের সভাপতিত্ব, প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ এবং পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির কারণে এবারের সেপ্টেম্বর মাস নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত ব্যস্ত ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
