প্রথম সিটি নির্বাচনে ইভিএমে উৎসবমুখর ভোট
প্রকাশিত: ৫ মে ২০১৯
দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন ময়মনসিংহে প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে। আর প্রথমবারই ময়মনসিংহবাসী ভোট দিচ্ছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে ১২৭টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ইভিএম ব্যবহার করা হয়েছে।
যদিও সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তবুও ভোটাররা উৎসবের সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের ভোট দিচ্ছেন। শুরুতে যন্ত্রে ভোট দেয়ার পদ্ধতি বুঝতে কারও কারও সমস্যা হলেও শান্তিপূর্ণভাবেই ভোট চলছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক হাসান বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা কিছুটা কম থাকলেও তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
নগরীর শাখারীপট্টি প্রবাহ বিদ্যানিকেতনের প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বলেন, কেন্দ্রে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইভিএমএমে ভোট দেওয়ার বিষয়টা বুঝতে কিছু কিছু ভোটারের সমস্যা হয়েছে। আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, সে বিষয়ে তিন দিন নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটুকে গত ১৭ এপ্রিল মেয়র পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইকরামুল হক টিটু পৌরসভার বিলুপ্তির পর নতুন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রোববার ভোট হচ্ছে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে। সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭০ জন। আর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ২৪২ জন প্রার্থী। তাদের মধ্যে থেকে নিজেদের জনপ্রতিনিধি বেছে নেবেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও তিনজন করে পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে পুলিশের একটি করে মোবাইল টিম এবং মোট ১১টি স্ট্রাইকিং টিম রয়েছে ভোটের নিরাপত্তার দায়িত্বে। প্রতি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুরো নির্বাচনী এলাকায় ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
