জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
নিউজ ডেস্ক :
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
সাদা-কালো পালকের সুন্দর এক পাখি দোয়েল। গ্রামে ভোরবেলা দোয়েলের কিচিরমিচির শব্দ শুনে ঘুম ভাঙেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। শস্যের খেতের নানা রকম পোকামাকড় ভক্ষণ করে বেঁচে থাকা দোয়েল সবুজে শ্যামলে ঘেরা এই বাংলাদেশের জাতীয় পাখি - এ কথা কার অজানা? দু'টাকার কাগজি মুদ্রার একপাশে দোয়েল পাখির ছবি সংযোজন আমাদের জাতীয় চেতনার প্রতিফলন। গ্রাম পেড়িয়ে আধুনিক সভ্য নাগরিক সমাজের সাহিত্য-সমালোচনার বিরাট জায়গায় দোয়েলের বিচরণ। ঢাকা শহরের যান্ত্রিকতার মধ্যে জাতীয় চেতনার স্মারক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে ভাস্কর আজিজুল জলিল পাশা সৃষ্টি করেছেন এক অনন্য সৃষ্টি -দোয়েল পাখির ভাস্কর্য।
১৯৭৪ সালে রাষ্ট্রায়ত্ত উত্তরা ব্যাংক (বর্তমানে উত্তরা ব্যাংক লিমিটেড) এর আর্থিক সহায়তায় তৈরি হয়েছে জোড়া দোয়েলের এই ভাস্কর্য। জানা যায়, উত্তরা ব্যাংক ভাস্কর্যটির ব্যাবস্থাপনার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে। অযত্ন, অবহেলার কারণে ক্রমশ দোয়েলের ভাস্কর্যকে কেন্দ্র করে গড়ে ওঠা দোয়েল চত্বরের সৌন্দর্যহানি ঘটে। ২০১৬ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের তত্ত্বাবধানে পরিচালিত হয় দোয়েল চত্বরের সংস্কার কাজ। এতে যোগ করা হয় আধুনিক লাইটিং ব্যাবস্থা, ১২০টি ট্যাপের পানি দিয়ে ফোয়ারা, লাগানো হয় নানা রঙের ফুলের গাছ। অত্যন্ত সুন্দর এই স্থাপনার চারপাশ জুড়ে রয়েছে শিশু একাডেমি, তিন নেতার মাজার, ঢাকা গেইট, কার্জন হলের মতো ঐতিহাসিক সব স্থান।
দোয়েল চত্বরের ফুটপাতের দিকে তাকালেই চোখ চমকে উঠে সুবিশাল মৃৎশিল্প মার্কেট দেখে। কারুশিল্পের যেন এক পসরা সাজানো জায়গা। ১৯৯৬ সালে মাত্র ২টি দোকান নিয়ে শুরু হওয়া এই মার্কেটটি কালপরিক্রমায় আরো সম্প্রসারিত হয়েছে। বর্তমানে সেখানে ৪০ টি মৃৎশিল্প-কারুশিল্পের দোকান রয়েছে। নানা ধরনের গৃহস্থালির তৈজসপত্র পাওয়া যায় সেখানে। দেশের বিভিন্ন জায়গা থেকে আবালবৃদ্ধবনিতা প্রতিদিন সেখানে কিছু না কিছু কিনতে যাবেই। বাঁশি, কুলা, শিকা, আয়না, পুতুল, ফুলদানি, ফুলের টবসহ নানা ধরনের সৌখিন পণ্যের সমাহার হচ্ছে এই দোকানগুলো। মৃৎশিল্প-কারুশিল্প মার্কেটের বিপরীত দিকের ফুটপাতে কেনা-বেচা হয় বিভিন্ন রকমের ফুলের, ফুল গাছের। এসবের মূল্যমান ২০টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০টাকার মধ্যেই থাকে।
ছোট্ট পরিসরে বাংলাদেশের শেকড়, গ্রামবাংলার ঐতিহ্যের নানা বিষয়ের সুঘ্রাণ পাওয়া যায় দোয়েল চত্বর ভ্রমণ করলে। আশঙ্কার বিষয় এই যে, ইতোপূর্বে বিভিন্ন সময় ফুটপাতের এই দোকানগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বলা যায় সারাদেশের অন্যতম সুবৃহৎ মৃৎশিল্প মার্কেট হচ্ছে দোয়েল চত্বরের মার্কেটটি। অচিরেই এর সংস্কার করে দোকানগুলোর স্থায়িত্ব নিশ্চিত করা না গেলে দেশের নান্দনিক চেতনায় নেতিবাচক প্রভাব পড়বে। যাহোক,দোয়েলচত্বরকে ঘিরে জড়িয়ে আছে এদেশের শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি সংশ্লিষ্ট নানা বিষয়।
এই তো সেদিনকার ঘটনা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আন্দোলনকারীদের অবস্থানের একটি বিশেষ জায়গা ছিল দোয়েল চত্বর। কয়েকদিন আগে এখানেই পড়া গাছে চাপা পড়ে মারা যান এক নারী। অমর একুশে বইমেলার সময়গুলোতে দোয়েল চত্বরকে ঘিরে নেয়া হয় নানা নিরাপত্তা পদক্ষেপ। আমাদের জাতীয় চেতনার স্মারক হিসেবে বিশেষ এক জায়গা জুড়ে আছে দোয়েল চত্বর। এই স্থাপনাটি সম্বন্ধে আমাদের জানা এবং জানানো উভয়ই বড় আগ্রহের বিষয়। গুরুত্বপূর্ণ এই জায়গার রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে সরকারসহ জনসাধারণের প্রত্যক্ষতল সচেতনতার দৃষ্টি বহাল রাখা বাঞ্ছনীয়, আবশ্যক।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
