প্রতিশোধ নিতে মোদীর বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামছেন বিদ্রোহী সেনা সদস্য!
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯
সালটা ২০১৭। তখন তিনি বিএসএফ কর্মর্ত, পোস্টিং জম্মু-কাশ্মীরে। সেখানে সরকার যে তাদের নিম্নমানের খাবার দেয়, তার একটা ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। যার জেরে তুমুল সমালোচনার মুখে পড়ে ভারতের কেন্দ্রীয় সরকার। আর তারপরই বরাখাস্ত করা হয় তাকে।
এবার সেই ‘বিদ্রোহী সেনা সদস্য’ তেজ বাহাদুর যাদবই ভোটে দাঁড়াচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। স্বতন্ত্র প্রার্থী হয়েই আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই আধা সামরিক সদস্য।
এ ব্যাপারে তেজবাহাদুর জানিয়েছেন, এবারের ভোটে তার লড়াই মূলত দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর ঠিক সেই কারণেই প্রধানমন্ত্রীর বিপক্ষে দাঁড়িয়ে মানুষের নজর সে দিকে ঘোরাতে চান তিনি। দেশবাসীকে এই লড়াইয়ে শামিল হওয়ারও ডাক দিলেন তেজ বাহাদুর।
তার কথায়, “মোদীজির মনোভাব অনেকটা যেন— ‘না নিজে খাব, না অন্যকে খেতে দেব’। তিনি আগের ভোটে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিলেন। আর আমি যখন খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে সেই কাজটা করলাম, উল্টো আমাকেই বরখাস্ত করা হল! তাও কিনা কর্তব্যে গাফিলতির মিথ্যা অভিযোগে।”
সাবেক এই সেনা সদস্যের বাড়ি হরিয়ানার রেওয়ারিতে। সেখান থেকে ভোটে না লড়ে মোদীর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত তিনি যথেষ্ট ভেবেচিন্তেই নিয়েছেন বলে দাবি তেজ বাহাদুরের। এমনকি জানালেন, অন্য দল থেকে তাকে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা সচেতনভাবেই এড়িয়ে গেছেন।
তেজ জানান, চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর এখন কোনোমতে চাষের কাজ করে সংসার চলে। তার ক্ষোভ, দেশের চাষিরা যেখানে না-খেতে পেয়ে মরছেন, সেখানে প্রধানমন্ত্রী সেনা-সদস্যদের নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছেন। তার প্রশ্ন, “পুলওয়ামার পরে পাকিস্তানকে জবাব দেওয়া হোক কিংবা অভিনন্দন বর্তমানকে দেশে ফিরিয়ে আনা—সবটাই তো করেছে সেনা। প্রধানমন্ত্রী কেন কৃতিত্ব দাবি করছেন?”
বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে ভাল অঙ্কের ভোট পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। যদিও জানালেন, হার-জিত নিয়ে একেবারেই ভাবছেন না।
তিনি বলেন, “দেশের গরিব মানুষ থেকে, চাষি, জওয়ান— সকলেই বঞ্চিত। মানুষকে এর বিরুদ্ধে সচেতন করার জন্যই আমার ভোটে দাঁড়ানো।”
শিগগিরই বারাণসীর সাবেক সেনাকর্মীদের সঙ্গে নিয়ে মোদীর বিরুদ্ধে প্রচারে নামবেন তেজ। জানিয়েছেন, সেখানে যেমন গরীবের খেতে না-পাওয়ার বিষয়টি থাকবে, বিএসএফ বা সেনায় যোগ দেওয়া সদস্যদের পরিবারের অসহায়তার বিষয়টিও সামনে আনবেন তিনি। তেজের আশা, দেশের সামরিক বাহিনী সদস্যরা মোদী নন, দুর্নীতির বিরুদ্ধের তার এই লড়াইয়ে পাশেই থাকবেন তারা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
