‘প্রতি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জামালপুর সাংবাদিক ফোরাম আয়োজিত প্রীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য খাতে প্রভূত উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক চিন্তায় বাস্তবায়ন করা হয়েছিল।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক বিভাগে ১০০ শয্যাবিশিষ্ট কিডনি হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল করা হবে। এছাড়া প্রত্যেক জেলা হাসপাতালে সিসিইউ করা হবে।
প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেটি আমরা বিভাগ থেকে জেলা পর্যন্ত নিয়ে যেতে চাই। শুরুটা হবে আমাদের জামালপুর থেকেই। এখান থেকে আমি আজকে ঘোষণা করতে চাই, মাদারগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকেই সূচনা করলাম, সারা দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবো।
প্রীতি সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আঞ্চলিকতার অবশ্যই প্রয়োজন আছে, এর টান না থাকলে এলাকার সমস্যা চিহ্নিত করা যায় না। আর সমস্যা চিহ্নিত না করা গেলে তার সমাধান কখনো আসে না।
তিনি বলেন, জামালপুর একদিন উন্নতির চরম শিখরে পৌঁছবেই। তিনি জামালপুরে সরকারের চলমান কাজগুলো তদারকি এবং সময়মতো করার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জামালপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ডেইলি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহিদুর রহমান শাহিদসহ আরো বিশিষ্টজন।
আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ছাড়াও আরো বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
