প্রচারণায় সক্রিয় আওয়ামী লীগ, অস্বস্তিতে ঐক্যফ্রন্ট প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা)। কিন্তু নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও অস্বস্তিতে রয়েছে এখানকার বিএনপির নেতাকর্মীরা।
শামীম ওসমানের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেলেও ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমীর পক্ষে মাঠে নামছে না বিএনপির নেতাকর্মীরা। তাছাড়া ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন তার নির্বাচনী পোস্টারে নিজের ছবি ছাড়া আর কারো ছবি ব্যবহার করেননি। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে বিএনপির শিবিরে। ফলে অনেকটা নীরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঐক্যফ্রন্টের এই প্রার্থী।
সূত্রমতে, চূড়ান্ত মনোনয়নের শেষ সময়ে বিএনপি নারায়ণগঞ্জের আলোচিত এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেয়। এখানে প্রার্থী করা ঐক্যফ্রন্ট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাশেমীকে।
যিনি বিএনপির নেতাকর্মী ছাড়াও এলাকায় একেবারে অপরিচিত। ফলে বিএনপির নেতাকর্মীদের ম্যানেজ করতেই তার সময় চলে যাচ্ছে। অন্যদিকে এখানে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য শামীম ওসমান তার কাছ থেকে দূরে সরে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক টেবিলে উপস্থিত করে নাটকীয়ভাবে চমক সৃষ্টি করেছেন। এসব নেতার সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে স্থানীয় আওয়ামী রাজনীতিতে তিনি নতুন করে আলোচনায় উঠে আসেন।
ফলে তার প্রচারণায় সকল ভেদাভেদ ভুলে একজোট হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে দূরত্ব সৃষ্টি হওয়া শীর্ষ নেতাদের শামীম ওসমানের পাশে দেখে মাঠ পর্যায়ের সাধারণ নেতাকর্মীরাও উজ্জীবিত। প্রায় প্রতিদিনই শামীম ওসমান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। নৌকার স্লোগানে মুখরিত তার নির্বাচনী এলাকা। শামীম ওসমান ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের ১০ বছরের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প বানিয়ে নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
এদিকে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে মাঠে না নামায় ধানের শীষের জরালো কোনো প্রচারণা নেই বললেই চলে। মুফতি মনির হোসাইন কাশেমী তার নিজ দলের কিছু কর্মীকে নিয়ে নীরবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার উপর তিনি তার নির্বাচনী পোস্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারো ছবিই ব্যবহার করেননি। পোস্টারে তার এবং ধানের শীষের ছবি ছাড়া আর কারো ছবি নেই। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দেয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
ওদিকে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ যেখানে আওয়ামী লীগের প্রভাবশালী ও হেভিওয়েট প্রার্থী শামীম ওসমান। সেখানে তার বিপরীতে ঐক্যফ্রন্ট থেকে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে যা ভোটের মাঠে একেবারে দুর্বল প্রার্থী। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি মো. শাহ আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
কিন্তু ২৭শে নভেম্বর আকস্মিকভাবে বিএনপির প্রার্থীদের বাদ দিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাশেমীকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। যাকে বিএনপির নেতাকর্মীরা কখনো দেখেনি, চিনেও না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে বিএনপির ওই দুই প্রার্থীর সমর্থক ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যার কারণে নির্বাচনী মাঠে কেউ নামছেন না। তবে শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে জোটের নেতাকর্মীরা নামলে জমে উঠবে নৌকা-ধানের শীষের মাঠ।
উল্লেখ্য, ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী কমান্ডার সিরাজুল ইসলামকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন শামীন ওসমান, এরপর ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
